মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল
ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল। শনিবার রাজধানী তেহরান পর পর বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। সে দেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর বহু জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করেছে। নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বার্তা দেওয়া হয়েছে।
হামলার পরই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ় দাবি করেছেন, হামলার আশঙ্কা করা হচ্ছিল তাঁদের দেশে। আই আত্মরক্ষার্থেই এই হামলা চালানো হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে ইসরালেয়েলের রাজধানী তেল আভিবেও। স্থানীয় সংবাদমাধ্যমগুলি দাবি করেছে, অন্তত তিন থেকে চারটি বিস্ফোরণ শোনা গিয়েছে তেহরানে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই তেহরান থেকে গোপন ডেরায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে রয়টার্স সূত্রে খবর। ইরানের সংবাদামাধ্যমগুলির প্রতিবেদন বলছে, খামেনেইয়ের দফতরের খুব কাছেই পর পর বিস্ফোরণ শোমা গিয়েছে।
প্রসঙ্গত, পরমাণু চুক্তিকে কেন্দ্র করে ইরান এবং আমেরিকার মধ্যে একটা সংঘাত চলছে। বার বার তেহরানকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইরান যদি পরমাণু চুক্তি নিয়ে নমনীয় মনোভাব না দেখায়, তা হলে ফল ভুগতে হবে। সেই হুঁশিয়ারির মধ্যেই এ বার তেহরানে হামলা চালাল ইসরায়েল।

