মান্দাড়াতে বস্ত্র বিতরন ,পত্রিকা প্রকাশ , গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব সংবাদাতা, হুগলী — ২রা অক্টোবর বুধবার জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে ও শুভ মহালয়ায় হুগলীর ধনেখালী ব্লকের মান্দাড়া উন্নয়ন সংঘের সেমিনার হলে অনুষ্ঠিত হলো দুস্থদের বস্ত্র বিতরণ,’ সিমপ্যাথি ‘ ( প্রথম বর্ষের) পত্রিকা প্রকাশ অনুষ্ঠান ,গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।এদিন আয়োজিত ‘ সিমপ্যাথির ‘ উদ্যোগে এক ঝাঁক কবি সাহিত্যিক সাংবাদিক সহ বুদ্ধিজীবী মানুষদের সমাগমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়। সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি জয়শ্রী পাল। এছাড়া সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কবি শেখ সিরাজ,বিশিষ্ট শিক্ষক ও কবি পঙ্কজ কুমার দাস,বিশিষ্ট শিক্ষাবিদ দীপঙ্কর দত্ত,বিশিষ্ট সমাজসেবী ভক্তিপদ ঘোষ,বিশিষ্ট নৃত্যশিল্পী বুবুন…
আরও পড়ুন