অন্নপূর্ণা যোজনার মাসিক ৩ হাজার টাকা কারা পাবেন? নবান্ন থেকে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!
অন্নপূর্ণা যোজনার মাসিক ৩ হাজার টাকা কারা পাবেন, আর কারা এই প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়বেন— তা নিয়ে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবেদনপত্রের ঝাড়াই-বাছাই ও যাচাইয়ের কাজ এখন অন্তিম পর্যায়ে। আগামী ১৭ তারিখ থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, নির্দিষ্ট আয়ের সীমা অতিক্রম করলে অন্নপূর্ণা যোজনার সুবিধা মিলবে না। মাসিক ১০ হাজার টাকা আয় করেন, এমন কোনও মহিলা এই প্রকল্পের টাকা পাবেন না। ২৫ থেকে ৬০ বছরের মহিলারা এই অর্থ পাবেন। ২৫ বছরের কম বয়সি মহিলারা এই…
আরও পড়ুন