প্রচ্ছদ 

আমার ভোট ফিরিয়ে দিন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন উত্তর কলকাতার ভোটার! প্রবল কটাক্ষের শিকার বর্ষীয়ান নেতা

বাংলার জনরব ডেস্ক : এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে ভোট ফেরত চাইলেন উত্তর কলকাতার এক ভোটার। ওই ভোটারের প্রশ্ন আপনাকে আমরা যে ভোট দিয়েছিলাম সেই ভোটটা যার বিরুদ্ধে দিয়েছিলাম এখন আপনি তার সঙ্গে আছেন সুতরাং আপনি আমার ভোটটা ফেরত দিন। কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে এনসিপিআই নামক একটি দলে যোগ দিয়েছেন। এই দল কিন্তু ভোটে লড়েনি। তৃণমূল কংগ্রেসের প্রতীক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখিয়ে ভোটে লড়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখে তাকে ভোট দিয়েছিলেন ওই ভোটার। তাই এবার এক সাংসদের কাছে এক ভোটারের আর্জি,…

আরও পড়ুন
প্রচ্ছদ 

গ্রেফতার নির্মল ঘোষ !

গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। তাঁকে ওড়িশা থেকে গ্রেফতার করা হয় । তিনি  পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় জোর করে নির্যাতিতার দেহ সৎকার করার অভিযোগ ওঠে নির্মল ঘোষ-সহ তিন জনের বিরুদ্ধে। সোমবার উত্তর ২৪ পরগনার খড়দহ থানায় এফআইআর করেন আরজি করের মৃত চিকিৎসক-ছাত্রীর বাবা। সেই এফআইআরের ভিত্তিতেই নির্মলকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।  

আরও পড়ুন
প্রচ্ছদ 

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আগামী দু’দিন ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ সব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি, সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দক্ষিণের সাত জেলায় অতিভারী বৃষ্টি হতে পারে। লাল সতর্কতা জারি করা হয়েছে দুই জেলায়। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বলে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। অন্য দিকে, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি কমলা সতর্কতা দেওয়া হয়েছে। উপকূলবর্তী জেলার মৎস্যজীবীদের…

আরও পড়ুন
প্রচ্ছদ 

এনআরএস হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ! রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য!

এনআরএস হাসপাতালের এক শৌচালয় থেকে উদ্ধার হল নার্সের দেহ। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে হাসপাতাল সূত্রে খবর, শরীরে কোনও ইঞ্জেকশন দেওয়ার ফলে মৃত্যু হয়ে থাকতে পারে ওই নার্সের। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বুধবার রাতে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের এইচডিইউয়ে ডিউটি করছিলেন তিনি। রাতে কাজের জায়গায় তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন হাসপাতালের অন্য কর্মীরা। পরে এইচডিইউয়ের শৌচালয় থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মৃত ওই নার্সের দেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট…

আরও পড়ুন
প্রচ্ছদ 

চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয়ে ‘স্বাধীনতা সংগ্রামে নদিয়া’ প্রদর্শনীর উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা: ১১ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) নদিয়া জেলার চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয়ে ‘হর ঘর তিরঙ্গা’ অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণে দুটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধন হয়। কলেজের ইন্টারনাল কোয়ালিটি এসেসমেন্ট সেল (আইকিউএসি)-এর আয়োজনে ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ‘হর ঘর তিরঙ্গা ক্যাম্পেন’-এর অধীনে বিভিন্ন ধরনের কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই উদ্যোগের অন্তর্ভুক্ত অন্যতম কর্মসূচি ছিল এদিনের দুটি বিশেষ প্রদর্শনী, যার কোঅর্ডিনেটর ছিলেন কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. দীপাঞ্জন দে। একটি প্রদর্শনীর বিষয় ছিল ‘ভারতের জাতীয় পতাকার ইতিহাস’, যেখানে চিত্র ও সংক্ষিপ্ত বিবরণের মধ্যে দিয়ে ভারতের জাতীয় পতাকার বিবর্তনের ইতিহাস…

আরও পড়ুন
প্রচ্ছদ 

বাড়ি থেকে নগদ উদ্ধারের ঘটনায় ‘দোষী’ চিহ্নিত হলেন প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মা!

বাড়ি থেকে নগদ উদ্ধারের ঘটনায় ‘দোষী’ বলে চিহ্নিত হলেন দিল্লি হাই কোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মা। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘প্রমাণিত’ বলে জানিয়েছে লোকসভা গঠিত তদন্ত কমিটি। তবে ওই টাকার মালিক যে প্রাক্তন বিচারপতি বর্মাই— এমন কোনও সিদ্ধান্তে পৌঁছোতে পারেনি লোকসভা গঠিত কমিটি। তাদের পর্যবেক্ষণ, প্রাক্তন বিচারপতির বাসভবন চত্বর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ পাওয়া গিয়েছে। সেই টাকা কোথা থেকে এল, তার উৎস কী— সে বিষয়ে কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি প্রাক্তন বিচারপতি। গত বছরের মার্চে দিল্লি হাই কোর্টের তৎকালীন বিচারপতি বর্মার বাসভবন থেকে উদ্ধার হয় পোড়া নোটের বান্ডিল। তাঁর…

আরও পড়ুন
প্রচ্ছদ 

অযোগ্যদের চাকরি দিতে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন সুজিত বসু আদালতে দাবি ইডির

কামারহাটি হোক বা বরাহনগর কিংবা টিটাগড়— বিভিন্ন পুরসভায় অযোগ্যদের নিয়োগ দেওয়া হয়েছে! সংখ্যাটা নেহাত কম নয়। বুধবার কলকাতা হাই কোর্টে ইডি দাবি করে, বিভিন্ন পুরসভায় ২৮৪ জন অযোগ্যকে চাকরি দেওয়া হয়েছে। চাকরিপিছু ছ’লক্ষ টাকা করে লেনদেন হত! সুজিত বসুর জামিনের বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ধৃত প্রাক্তন মন্ত্রী সাধারণ অভিযুক্ত নন। ‘প্রভাবশালী’ সুজিত জামিন পেলে তদন্তে প্রভাব খাটাতে পারেন, আশঙ্কাপ্রকাশ ইডির। বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সুজিতের জামিন-মামলার শুনানি ছিল। শুনানিতে সুজিতকে জেলে রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। হাই কোর্টের প্রশ্ন, প্রাক্তন মন্ত্রীকে ইডি হেফাজতে…

আরও পড়ুন
প্রচ্ছদ 

বিধানসভায় পাস হল কলকাতা পুরসভা সংশোধনী বিল, ১৪৪ থেকে বেড়ে ২০৯ হল ওয়ার্ড

বিধানসভায় পাস হল কলকাতা পুরসভা সংশোধনী বিল। এর মাধ্যমে কলকাতায় ওয়ার্ড সংখ্যা বেড়ে ২০৯ করার ছাড়পত্র মিলল। একই সঙ্গে ধ্বনিভোটে পাস হয়েছে হাওড়া পুরসভা সংশোধনী বিলও। এই সংশোধনী বিলের মাধ্যমে হাওড়া থেকে আলাদা করা হচ্ছে বালিকে। পাশাপাশি হাওড়ার ওয়ার্ড সংখ্যাও বৃদ্ধি করা হচ্ছে। কলকাতা পুরসভায় বর্তমানে ১৪৪টি ওয়ার্ড রয়েছে। সংশোধনী বিলে তা বাড়িয়ে ২০৯ করার কথা বলা হয়েছে। হাওড়াতে বর্তমানে রয়েছে ৫০টি ওয়ার্ড। তা-ও বাড়িয়ে ৬৮ করা হচ্ছে। দুই পুর এলাকা মিলিয়ে মোট ৮৩টি ওয়ার্ড বৃদ্ধি করা হচ্ছে দুই সংশোধনী বিলে। তবে কালীঘাটপন্থী তৃণমূলের দাবি, সংশোধনী বিলে কলকাতায় ২০৯ ওয়ার্ডেই…

আরও পড়ুন
প্রচ্ছদ 

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুকথা বললে কেউ ছাড় পাবেন না হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুকথা বললে কেউ ছাড় পাবেন না। বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে তা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এ ক্ষেত্রে রাজ্য সরকার ‘জ়িরো টলারেন্স’ নীতিতে চলবে। পুলিশকে রাজনৈতিক রং না-দেখে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নেতাজিকে নিয়ে রাজ্যসভার বিজেপি সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজের ‘কুকথা’ বিতর্ক থামছেই না। ভারতকে স্বাধীন করার ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে তাঁকে ‘দেশদ্রোহী’ তকমা দিয়েছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। শুধু অনন্ত মহারাজ নন, বিগত কয়েক দিনে সমাজমাধ্যমে নেতাজি…

আরও পড়ুন
প্রচ্ছদ 

অন্নপূর্ণা যোজনার মাসিক ৩ হাজার টাকা কারা পাবেন? নবান্ন থেকে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

অন্নপূর্ণা যোজনার মাসিক ৩ হাজার টাকা কারা পাবেন, আর কারা এই প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়বেন— তা নিয়ে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবেদনপত্রের ঝাড়াই-বাছাই ও যাচাইয়ের কাজ এখন অন্তিম পর্যায়ে। আগামী ১৭ তারিখ থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, নির্দিষ্ট আয়ের সীমা অতিক্রম করলে অন্নপূর্ণা যোজনার সুবিধা মিলবে না। মাসিক ১০ হাজার টাকা আয় করেন, এমন কোনও মহিলা এই প্রকল্পের টাকা পাবেন না। ২৫ থেকে ৬০ বছরের মহিলারা এই অর্থ পাবেন। ২৫ বছরের কম বয়সি মহিলারা এই…

আরও পড়ুন