কংগ্রেস মুখপাত্র পবন খেড়ার আগাম জামিনের আর্জি মঞ্জুর করল সুপ্রিম কোর্ট
কংগ্রেস নেতা পবন খেড়ার আগাম জামিনের আর্জি মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। অসম পুলিশের হাতে গ্রেফতারি এড়াতে পবন যে আবেদন জানিয়েছিলেন, শুক্রবার শীর্ষ আদালতের বিচারপতি জেকে মহেশ্বরী এবং বিচারপতি এ এস চান্দুরকরের বেঞ তা মঞ্জুর করেছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রী রিণিকি ভূঁইয়া শর্মা সম্পর্কে সম্প্রতি কিছু মন্তব্য করেন পবন। ওই মন্তব্যের জেরে কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। গত ২৪ এপ্রিল গুয়াহাটি হাই কোর্ট তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পবন। শুনানি শেষে বৃহস্পতিবার ওই মামলায় রায়দান স্থগিত রেখেছিল শীর্ষ আদালত।…
আরও পড়ুন