গ্রেফতার আইপ্যাক কর্তা!
বিশেষ প্রতিনিধি : পশ্চিমবাংলায় প্রথম দফা ভোট গ্রহণের ঠিক ১০ দিন আগে গ্রেফতার হলেন আইপ্যাক এর অন্যতম প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেল। তাঁকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে। ইডির সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, দিল্লিতে ‘বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন’ (পিএমএলএ)-এ চান্দেলকে হেফাজতে নেওয়া হয়েছে। ২ এপ্রিল ইডি দিল্লিতে চান্দেলের বাসভবন ছাড়াও বেঙ্গালুরুতে আই-প্যাকের আরেক সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক ঋষি রাজ সিংহের এবং মুম্বইয়ে আম আদমি পার্টির (এএপি) প্রাক্তন যোগাযোগ দায়িত্বপ্রাপ্ত বিজয় নায়ারের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই তদন্তের সূত্র ধরেই এই গ্রেফতারি। ৮ জানুয়ারি এই মামলার সঙ্গে যুক্ত হয়ে ফেডারেল…
আরও পড়ুন