দেশ 

সংগীতশিল্পী জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর প্রেক্ষিতে গ্রেফতার ২

অসমের প্রয়াত সংগীতশিল্পী জুবিন গর্গ ের মৃত্যুর ১০ দিন পর গ্রেফতার হলেন তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মোহন্ত। উল্লেখ্য গত কুড়ি সেপ্টেম্বর সিঙ্গাপুরের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি মারা যান। জানা যাচ্ছে, দুজনকেই ইতিমধ্যেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয় এবং দু’জনকে এসআইটির অধীনে দু’জনকেই বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শ্যামকানু মহন্ত সিঙ্গাপুরে গা ঢাকা দিয়েছিলেন। তাঁকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে সিদ্ধার্থ শর্মাকে গুরগাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে পুলিশ। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে জুবিন গর্গের।…

আরও পড়ুন
দেশ 

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। জানা যাচ্ছে, প্রবল জ্বর ও পায়ে অসম্ভব ব্যথার কারণে মঙ্গলবার রাতে তাঁকে ভর্তি হতে হয়েছে বেঙ্গালুরুর এমএস রামাইয়্যা হাসপাতালে। ৮৩ বছর বয়সি মল্লিকার্জুন খাড়গের বার্ধক্যজনিত কিছু সমস্যা আগে থেকেই রয়েছে। এরইমাঝে হঠাৎ জ্বরে পড়েন তিনি। সঙ্গে তাঁর পায়ে শুরু হয় অসহ্য ব্যথা। এই অবস্থায় কোনওরকম ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। এক কংগ্রেস নেতা জানান, মঙ্গলবার রাতে অসুস্থতার জেরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি এখন ভালো আছেন। চিন্তার কিছু নেই। চিকিৎসকরা তাঁর স্বাস্থ্যের উপর নজর রেখেছেন।…

আরও পড়ুন
দেশ 

প্রবাসে দুর্গোৎসব: বেঙ্গালুরুর পালবাড়ির পুজোয় বাঙালি সংস্কৃতির সেতুবন্ধন

দূরে থাকলেও উৎসব মানেই বাঙালির আবেগে কলকাতার রঙ মিশে থাকে। বেঙ্গালুরুর হিন্দুস্থান এরোনটিক এলাকায় পালবাড়ির দুর্গাপুজো শুধু এক মণ্ডপ নয়, প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের কাছে এটি যেন এক সাংস্কৃতিক মেলবন্ধন। মায়ের প্রতিমা আসে কলকাতা থেকেই, উপাচারও আসে বাংলার মাটির ঘ্রাণ মেখে। আর সেই সুবাসে মিলেমিশে যায় ভিনরাজ্যের মানুষজন। মহালয়া থেকেই শুরু হয়ে যায় পুজোর রীতি রিওয়াজ। জাঁকজমক ও ঐতিহ্য বজায় রেখেই কলকাতার ব্রাম্ভনই পুজো করেন। মিষ্টি, হালুয়া থেকে খাওয়া দাওয়ার রকমারি পদ সবেতেই থাকে বাঙালিয়ানা। পাল পরিবারের কর্তা সীতাংশুশেখর পাল বলেন, “আমাদের নতুন প্রজন্মের অনেকেই বাংলা পড়তে পারে না। কিন্তু…

আরও পড়ুন
দেশ 

টিএমসি শিবসেনা ও আপের পর এবার কংগ্রেস দল প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর গদি কাড়া বিল নিয়ে গঠিত সংসদীয় কমিটি বয়কট করতে চলেছে!

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীদের দুর্নীতির দায়ে একমাস জেলে থাকলে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী পদ চলে যাবে এই আইনকে স্বৈরাচারী আইন বলে মনে করছে কংগ্রেস। আর এ কারণেই এই বিল নিয়ে আলোচনার লক্ষ্যে যে যৌথ সংসদীয় কমিটি তৈরি করার সিদ্ধান্ত হয়েছে তাতে কোনভবে কংগ্রেস দল বলে জানা গেছে। প্রাথমিকভাবে দলের তরফে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। দ্রুতই লোকসভার স্পিকার ওম বিড়লাকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। বাদল অধিবেশনের শেষদিনে লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান (১৩০ তম সংশোধনী) বিল ২০২৫ এবং জম্মু…

আরও পড়ুন
দেশ 

সিদ্ধিবেড়িয়ায় ভারত সেবাশ্রমের নবম বর্ষের দুর্গোৎসবে নবদুর্গা 

বিশেষ প্রতিনিধি : সিদ্ধিবেড়িয়া প্রণবানন্দ গ্রামীণ সেবাকেন্দ্রের উদ্যোগে দুর্গাপূজায় সামাজিক দায়বদ্ধতা পালন করতে গরিব ও দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলপীর বিধায়ক যোগরঞ্জন হালদার,ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ গুপ্ত, কুলপী থানার ওসি জাহাঙ্গীর আলি, দক্ষিণ ২৪ পরগনা জেলাপরিষদের নারী ও শিশু কর্মাধক্ষ্যা শচিরানী নস্কর, অ্যাডভোকেট তপন কুমার বিশ্বাস,কুলপি ব্লক পঞ্চায়েত সভাপতি প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বেহালা প্যারিস পাড়া ভারত সেবাশ্রম সঙ্ঘের অধ্যক্ষ খোকন মহারাজ। প্রায় ৮৫০ জন দুস্থ ও অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক…

আরও পড়ুন
দেশ 

পদপিষ্টের ঘটনার জনরোষের আশঙ্কায় নিরাপত্তা বৃদ্ধি বিজয়ের

তামিলনাড়ুর করুরে তাঁর প্রচারসভায় পদপিষ্টের ঘটনার পরই জনরোষের আশঙ্কায় নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা নেতা তথা ‘থলপতি’ বিজয়ের বাসভবনের। তার মধ্যেই সোমবার অভিনেতার ইস্ট কোস্ট রোডের বাসভবনে বোমাতঙ্ক ছড়াল। চেন্নাই পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে তাদের কাছে খবর আসে বিজয়ের নীলাঙ্কারাইয়ের ইস্ট কোস্ট রোডের বাসভবনে বোমা রাখা আছে। বোমায় উড়িয়ে দেওয়া হুমকিও দেওয়া হয়। সেই বার্তা পেতেই পুলিশ সতর্ক হয়ে যাবে। বিজয়ের বাসভবনের নিরাপত্তা আরও বাড়ানো হয়। বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াগ অভিনেতার চেন্নাইয়ের বাসভবনে পৌঁছে তল্লাশি শুরু করেছে। তবে টিভিকে-র এক সূত্র ইন্ডিয়া টুডে-কে জানিয়েছে, করুরের…

আরও পড়ুন
দেশ 

বাক স্বাধীনতার স্বার্থে, কর্নাটক হাই কোর্টে ধাক্কার পর কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ‘এক্স’

ভারতে ব্যবসা করতে হলে ভারতের আইন মেনেই চলতে হবে। কেন্দ্রের বিরুদ্ধে দায়ের করা মামলায় এক্স হ্যান্ডেলকে সাফ জানিয়ে দিয়েছিল কর্নাটক হাই কোর্ট। সেই নির্দেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে এক্স। ওই সোশাল মিডিয়া জায়ান্ট বলছে, কর্নাটক হাই কোর্টের নির্দেশ মানতে গেলে ব্যবহারকারীদের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করতে হয়। তাই অভিব্যক্তির অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে সংস্থা। সোশাল মিডিয়া থেকে কন্টেন্ট সরিয়ে নেওয়া, অ্যাকাউন্ট ব্লকের মতো সিদ্ধান্ত গ্রহণের জন্য ‘সহযোগ’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে কেন্দ্র। ওই প্ল্যাটফর্মের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় এক্স। কিন্তু সেই পিটিশন বাতিল…

আরও পড়ুন
দেশ 

রাহুল গান্ধীকে গুলি করে খুনের হুমকি বিজেপির মুখপাত্রের! যথাযথ পদক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি কংগ্রেসের

বাংলার জনরব ডেস্ক : রাহুল গান্ধীকে প্রকাশ্যে তার বুকে গুলি করে খুন করা উচিত বলে নিদান দিয়েছেন বিজেপির মুখপাত্র। এক টেলিভিশন বিতর্কে অংশগ্রহণ করে সর্বভারতীয় বিজেপি দলের কেরলের মুখপাত্র পিন্টু মহাদেব এই হুমকি দিয়েছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র দেশ জুড়ে আলোড়ন উঠেছে। দেশের বিরোধী দলনেতার কে প্রকাশ্যে গুলি করে খুন করার নিদান একজন শাসক দলের নেতা যখন দিচ্ছেন তখন সেটাকে কেন অপরাধ হিসাবে গণ্য করা হবে না তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আজকে যদি নরেন্দ্র মোদির বিরুদ্ধে কেউ এ ধরনের কথা বলতেন তাহলে তার বিরুদ্ধে অমিত…

আরও পড়ুন
দেশ 

থালাপতির সমাবেশে পদপিষ্ঠের ঘটনায় মৃতদের ১০ লাখ আহতদের ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে তামিলনাড়ু সরকার জানালেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন

বাংলার জনরব ডেস্ক : অভিনেতা রাজনীতিবিদ বিজয় থালাপতির সভায় পদপিষ্ঠের ঘটনায় এখনো পর্যন্ত ৩৯ জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে ৫১ জন হাসপাতালে ভর্তি রয়েছে। শনিবার রাতে 36 জন ঘটনাস্থলেই মারা গিয়েছিল। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্টালিন জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। এই ঘটনার সঙ্গে যুক্ত কোন অভিযুক্তকে রেহাই দেওয়া হবে না। একই সঙ্গে মৃতদের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতি পূরণ এবং আহতদের এক লাখ টাকা করে দেওয়া হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রবিবার ভোরে একটি সাংবাদিক বৈঠক করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জানান, ওই ঘটনায় এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যু…

আরও পড়ুন
দেশ 

অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির সমাবেশে পদপিষ্ট হয়ে মৃত ৩৯ আহত ১০০, মর্মান্তিক ঘটনা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

বাংলার জনরব ডেস্ক : অভিনেতা-রাজনীতিবিদ বিজয় থালাপতির তামিলনাড়ুর সমাবেশে পদপিষ্ট হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। ১০০ জনেরও বেশি সমর্থক আহত হয়েছে। কারুরের ওই মর্মান্তিক দুর্ঘটনার পরই চেন্নাইয়ে বিজয়ের বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবির সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গেও কথা বলেন তিনি। সেই সঙ্গেই বিজয়ের মিছিলে পদপিষ্টের ঘটনার পরে রাজ্যের অবস্থা সম্পর্কে খোঁজ নিতে দেখা গিয়েছে তাঁকে। প্রয়োজনে কেন্দ্রীয় সহায়তার আশ্বাসও দিয়েছেন শাহ। পাশাপাশি পদপিষ্ট হওয়ার ঘটনায় রাজ্যের কাছে পুর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডিএমকে-নেতৃত্বাধীন রাজ্য সরকার বিজয়ের তীব্র সমালচনা করেছে। তাঁদের…

আরও পড়ুন