সংগীতশিল্পী জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর প্রেক্ষিতে গ্রেফতার ২
অসমের প্রয়াত সংগীতশিল্পী জুবিন গর্গ ের মৃত্যুর ১০ দিন পর গ্রেফতার হলেন তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মোহন্ত। উল্লেখ্য গত কুড়ি সেপ্টেম্বর সিঙ্গাপুরের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি মারা যান।
জানা যাচ্ছে, দুজনকেই ইতিমধ্যেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয় এবং দু’জনকে এসআইটির অধীনে দু’জনকেই বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শ্যামকানু মহন্ত সিঙ্গাপুরে গা ঢাকা দিয়েছিলেন। তাঁকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে সিদ্ধার্থ শর্মাকে গুরগাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে পুলিশ।

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে জুবিন গর্গের। গিয়েছিলেন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে। শনিবার, ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেই অনুষ্ঠানে পারফর্ম করার কথাও ছিল গায়কের। তবে তার আগেই সব শেষ! যদিও গায়কের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে! তবে জানা যায়, স্কুবা ডাইভিং করতে গিয়ে ডুবে শ্বাসকষ্ট শুরু হয় জুবিনের। সেখান থেকে তাঁকে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশের তরফে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি।

