জেলা 

মানুষ ভোট দিতে না পারলে ট্রাইব্যুনালের দরকার কী? নাম কেটে এনআরসি করার ছক আরামবাগের সভা থেকে বিজেপি ও কমিশনকে তীব্র আক্রমণ মমতার

যদি নিজের অধিকার, অস্তিত্ব রক্ষা করতে হয়, ভাষা, সম্মান রক্ষা করতে হয়, ঠিকানা রাখতে হয়, তা হলে মনে রাখবেন এই নাম বাদ দেওয়ার খেলায় এনআরসি করার ছক্কা চলছে। এই ছক্কাকে অক্কা করে দেব। হুগলির আরামবাগের সভা থেকে বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র হুংকার দেন মমতার। তিনি এদিন বলেন,মানুষ যদি ভোট দিতে না পারে ট্রাইবুনালের দরকার কী? কেন ট্রাইবুনাল তৈরি করেছিলেন। তার পরে বলছেন ফ্রোজেন করে দিলাম। আবার আমরা চ্যালেঞ্জ করব। আমরা জানতে চাইব। জানার অধিকার আছে। মানুষের নাম তোলার অধিকার আছে। খানিকটা বিদ্রুপের সুরে বিজেপিকে আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেন,ওদের…

আরও পড়ুন
জেলা 

নন্দীগ্রামে বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে ঘুরেছেন সিইও মনোজ! ছবি প্রকাশ করে দাবি তৃণমূলের, অস্বস্তিতে নির্বাচন কমিশন

ভোটের পশ্চিমবাংলায় জেলা সফরের শুরুতেই গত শনিবার নন্দীগ্রামে গিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সেই পর্বে তিনি বিভিন্ন এলাকায় ঘুরেছিলেন। কথা বলেছিলেন সাধারণ মানুষের সঙ্গে। মঙ্গলবার ছবি প্রকাশ করে তৃণমূল দাবি করল, স্থানীয় এক বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে ঘুরেছেন মনোজ। তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে ছবি প্রকাশ করে ফের মনোজের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ। তৃণমূলের দাবি, ছবিতে মনোজের পাশে লাল গোল করে চিহ্নিত করা অংশে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তাঁর নাম তপনকুমার মহাপাত্র। শাসকদলের এ-ও দাবি, এই তপন নন্দীগ্রামের…

আরও পড়ুন
জেলা 

প্রচারে গিয়ে শুনলেন প্রার্থী ভোটে দাঁড়াবেন না,চরম অস্বস্তিতে আইএসএফের নওশাদ সিদ্দিকী!

চরম বিড়ম্বনায় পড়লেন নওশাদ সিদ্দিকী। নিজের দলের প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন গিয়ে শুনলেন প্রার্থী ভোটে দাঁড়াতে চাইছেন না। অনেকেই অবাক হচ্ছেন তাই না কিন্তু অবাক হওয়ার কিছু নেই এই ঘটনাটি ঘটেছে উলবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে। আইএসএফ-এর দাবি, ব্যক্তিগত কারণে ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন শেখ আনসার আলি। এর আগে গত ৩ এপ্রিল চেঙ্গাইলে একটি প্রচার সভার আয়োজন করেছিল আইএসএফ। সেখানে প্রধান বক্তা ছিলেন নওশাদ সিদ্দিকী। তবে প্রার্থী শেখ আনসার আলি সেই সভায় ছিলেন না। আর তারপর থেকেই তাঁকে নিয়ে তুমুল জল্পনা শুরু হয়। আইএসএফের হাওড়া জেলার সম্পাদক ও উলুবেড়িয়া পূর্ব…

আরও পড়ুন
জেলা 

মমতার হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন দায় কার?

মালদহের মালতীপুরে শনিবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের সামনে রহস্যময় একটি ড্রোনকে উড়তে দেখা গেল। কপ্টারে ওঠার মুখে তা দেখে দাঁড়িয়ে পড়েন মমতা। মাইক হাতে নিয়ে তিনি বলেন, ‘‘পুলিশের এটা নজরে রাখা দরকার। যারা করেছে, তাদের চিহ্নিত করা দরকার।’’ ড্রোনটি কী ভাবে সেখানে এল, তা এখনও স্পষ্ট নয়। শনিবার মালদহে তিনটি জনসভা রয়েছে মমতার। মানিকচকে প্রথম সভার পরে মমতা মালতীপুরে দ্বিতীয় সভা করেন। সেখানে সভা সেরে পরের গন্তব্য গাজোলের উদ্দেশে রওনা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। তখনই হেলিপ্যাডে যেখানে মমতার কপ্টার দাঁড়িয়ে ছিল, তার সামনে একটি ড্রোনকে উড়তে দেখা যায়। তা দেখেই মমতা পুলিশকে…

আরও পড়ুন
জেলা 

খাস তালুক বহরমপুরে প্রচারে নেমে তৃণমূলের বিক্ষোভের মুখে অধীর!

শনিবার সকালে  বহরমপুরে ভোট প্রচার করতে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। শহরের ১৯ নম্বর ওয়ার্ডে ঢুকতেই তাঁকে তৃণমূলের বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। অধীর বলেন, ‘‘পরিকল্পিত ভাবে তৃণমূল প্রচারে বাধার সৃষ্টি করছে।’’ যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর ভীষ্মদেব কর্মকার। তিনি বলেন, ‘‘উনি অতীত। বাইরের লোক এনে গোলমাল পাকানোর চেষ্টা করছেন। স্থানীয় মানুষ তার প্রতিবাদ করেছেন।’’ অভিযোগ, অধীর তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে ১৯ নম্বর ওয়ার্ডে ঢুকতেই স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে প্রচারে বাধা দেওয়া হয়। অধীরকে ঘিরে ‘গো ব্যাক’ এবং ‘জয় বাংলা’…

আরও পড়ুন
জেলা 

ভোটারদের ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান, চাঞ্চল্য ক্যানিংয়ে

মুর্শিদাবাদের বহরমপুরের পরে এ বার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশে গ্রেফতার করা হল আরও এক তৃণমূল নেতাকে। কমিশন সূত্রে খবর, দেউলি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান হাফিজুল মোল্লা ভোটারদের হুমকি দিয়েছেন। অভিযোগ, জীবনতলার একটি সভা থেকে তিনি বলেছেন, ‘‘ভোট গণনার পরে ‘স্টিম রোলার’ চলবে।’’ ওই ঘটনায় হাফিজুলকে গ্রেফতার করতে বলেছিল কমিশন। পুলিশ সেই নির্দেশ মেনে হাফিজুলকে গ্রেফতার করেছে। কমিশন পুলিশকে নির্দেশ দিয়েছে, তৃণমূল নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করতে হবে। হাফিজুলের সেই বিতর্কিত বক্তৃতার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে । তাতে তাঁকে বলতে শোনা যাচ্ছে,…

আরও পড়ুন
জেলা 

সাগরদিঘির আসন নিয়ে কংগ্রেসের গোষ্ঠী কোন্দল তীব্র! ভোট বয়কটের ডাক

সাগরদিঘিতে কংগ্রেস প্রার্থী নিয়ে ক্ষোভ। প্রার্থী বহিরাগত বলে দাবি দলেরই একাংশের। প্রার্থী বদলের দাবি তুলে ভোট বয়কটের হুঁশিয়ারি সাগরদিঘির কংগ্রেসকর্মীদের একাংশের। তাঁদের দাবি, অধীর চোধুরী তৃণমূল ও বিজেপির সঙ্গে আঁতাঁত করে রাজনীতি করছেন। ফল ভুগতে হচ্ছে কংগ্রেসকে। মুর্শিদাবাদে কংগ্রেস দুর্বল হওয়ার পিছনে অধীরের হাত রয়েছে বলেও দাবি করেছেন ক্ষুদ্ধ নেতারা। সাগরদিঘিতে কংগ্রেস প্রার্থী বহরমপুরের প্রাক্তন বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তী। জেলা কংগ্রেস সভাপতিই বহিরাগত বলে দাবি খোদ দলের নেতাদেরই। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মুখপাত্র হাসানুজ্জামান বাপ্পা, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব শিলাদিত্য হালদার ও প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি আশিক…

আরও পড়ুন
জেলা 

ফের বিক্ষোভ শুরু মালদহে! ভোটার তালিকায় নাম তোলার দাবিতে অব্যাহত বিক্ষোভ!

বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে মালদহে। এ বার পুরাতন মালদহ ব্লকের মঙ্গলবাড়ি এলাকায়। রাতে কয়েক ঘণ্টার জন্য অবরোধমুক্ত হওয়ার পরে ফের অবরুদ্ধ হল ১২ নম্বর জাতীয় সড়ক। রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাঁশ দিয়ে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় রাস্তা। অবরোধস্থলে মোতায়েন রয়েছে মালদহ থানার পুলিশবাহিনী। মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। বুধবার যে দাবিতে কালিয়াচকে বিক্ষোভ হয়েছিল, বৃহস্পতিবারও সেই একই দাবিতে বিক্ষোভ হয় পুরাতন মালদহ ব্লকে। বিক্ষোভকারীদের দাবি, তাঁদের অনেকেরই বৈধ নথিপত্র থাকার পরেও ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। প্রায় চার ঘণ্টা অবরোধ চলার…

আরও পড়ুন
জেলা 

“টোটালটাই অমিত শাহ করিয়েছে। পুরোটা অমিত শাহের চক্রান্ত।” কালিয়াচকের ঘটনার প্রতিক্রিয়ায় বললেন মমতা

মালদহের মোথাবাড়িকাণ্ডে বিজেপির চক্রান্তের অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। “টোটালটাই অমিত শাহ (Amit Shah) করিয়েছি। পুরোটা বিজেপির গেম প্ল্যান। ” সাগরদিঘির জনসভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার। অমিত শাহের ইস্তফা দাবি করে এদিন মঞ্চ থেকে সুর চড়ান তৃণমূল সুপ্রিমো। রাজ্যের আইনশৃঙ্খলা ভঙ্গের জন্য নির্বাচন কমিশনের উপরই দায় চাপিয়েছেন মমতা। মালদহের মোথাবাড়িতে রাতভর তাণ্ডব। ঘণ্টার পর ঘণ্টা বিডিও অফিসে বন্দি করে রাখা হয়েছিল বিচারপতিদের। যে ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালতের পর্যবেক্ষণে রাজ্যের মুখ্যসচিব, ডিজি-সহ শোকজ করা হয় মালদহের জেলাশাসক ও পুলিশ সুপারকেও। মোথাবাড়িকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশও…

আরও পড়ুন
জেলা 

নন্দীগ্রামে প্রচারে গিয়ে শুভেন্দু শুনলেন জয় বাংলার স্লোগান, জনতার দিকে তেড়ে গেলেন বিজেপি নেতা!

নন্দীগ্রামেই শুভেন্দুকে জয় বাংলা স্লোগান। মেজাজ হারিয়ে গাড়ি থেকে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী! ভোটারদের হুঁশিয়ারি দিয়ে তাঁকে বলতে শোনা যায়, “২১ সালের নির্বাচনের মতো করতে দেব না। দিন কাল বদলে গিয়েছে। এই রকম করবেন না।” নন্দীগ্রাম বিধানসভা এলাকায় এক মুসলিম পরিবারের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু। সেখানে তাঁকে ঘিরে জয় বাংলা স্লোগান ওঠে। তাতেই মেজাজ হারিয়ে ফেলেন তিনি। গাড়ি থেকে নেমে ঘুরে দাঁড়ান। যাঁরা স্লোগান দিচ্ছিলেন, তাঁদের উদ্দেশে শুভেন্দুকে বলতে শোনা যায়, “সময় বদলে গিয়েছে। এই রকম করবেন না। সবার কাছে যাওয়ার অধিকার আমার আছে। আমাকে দেখে এই রকম…

আরও পড়ুন