৩০তম দক্ষিণ ২৪ পরগনা জেলা লোকমেলা
গালিব ইসলাম : শেষ হলো ঐতিহ্যের বর্নাঢ্য লোকমেলা। দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি মুক্ত সংঘের আয়োজনে চম্পাহাটি রেল প্রাঙ্গণে ২১শে মার্চ থেকে ২৯শে মার্চ ৯ দিন ব্যাপী ঐতিহ্যবাহী দক্ষিণ ২৪ পরগনা জেলা লোকমেলা শেষ হলো। এ বছর ছিল এই মেলার ৩০তম উদযাপন। ৩০টা বছর ধরে বাংলার লোক সংস্কৃতির এই ঐতিহ্যের ধারাকে বহন করে চলা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। স্থানীয় সংঘ প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং লোকসংস্কৃতিপ্রেমী সমস্ত মানুষের আন্তরিক সহযোগিতায় চম্পাহাটি মুক্ত সংঘ প্রতিবছর সাফল্যের সঙ্গে এই লোকমেলা আয়োজন করে আসছে। এ বছর মেলায় রকমারি স্টলের বিচিত্র সম্ভার। লোকসংস্কৃতির বিচিত্র পসরায় পরিপূর্ণ স্টলগুলোতে ছিল…
আরও পড়ুন