জেলা 

তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে কড়া হুশিয়ারি অভিষেকের

শেয়ার করুন

সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের নওদার নির্বাচনী সভা থেকে দলেরই একাংশকে সতর্ক করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের মধ্যে থেকে কেউ দলের প্রার্থীর বিরুদ্ধে অন্তর্ঘাত করলে, ভোটের পরে তার ‘ব্যবস্থা’ করারও হুঁশিয়ারি দিয়ে দিলেন তৃণমূলের সেনাপতি।

নওদার তৃণমূল প্রার্থী সাইনা মুমতাজের সমর্থনে রবিবার সভা করেন অভিষেক। সেখানেই তিনি বলেন, ‘‘যে দলের জার্সি পরে আছেন, সেই দলের হয়েই খেলুন। অন্য দলের হয়ে খেলতে গেলে ভোটের পরে লাল কার্ড দেখতে হবে। তার পর এমন হবে যে সারাজীবন মাঠেই ঢুকতে পারবেন না।’’

Advertisement

রবিবার অভিষেকের সভাতেও সব যে সুরে বেজেছে তা নয়। স্থানীয়স্তরে তৃণমূলের কোন্দল প্রতিফলিত হয়েছে সেনপতির সভাতেই। রাজনৈতিক মহলে প্রশ্ন, তা হলে কি অভিষেক অন্তর্ঘাতের আশঙ্কা করছেন? সেই কারণেই লাল কার্ড দেখানোর সতর্কবার্তা দিলেন?

তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে নতুন দল গড়েছেন হুমায়ুন কবীর। ভরতপুরের বিদায়ী বিধায়ক এ বার নতুন দলের হয়ে নওদা এবং রেজিনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই নওদায় দাঁড়িয়ে অভিষেকের এ হেন বার্তা ‘তাৎপর্যপূর্ণ’ বলেই অভিমত অনেকের।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ