জেলা 

শিক্ষার প্রসারে মথুরাপুরে প্রবানন্দ বিদ্যামন্দিরের দ্বারোদ্ঘাটন

বিশেষ প্রতিনিধি : ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত দক্ষিন ২৪ পরগনা জেলার মথুরাপুর প্রণবানন্দ মানব কল্যাণ কেন্দ্রের উদ্যোগে মথুরাপুর প্রনবানন্দ বিদ্যামন্দিরের নবনির্মিত ‘মামারাজ আগারওয়ালা ভবন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। এ উপলক্ষে রবিবার পড়ুয়া ও এলাকার মানুষকে নিয়ে স্বামী প্রনবানন্দ মহারাজের ১৩১ তম আবির্ভাব বর্ষ উপলক্ষে এক পদযাত্রায় উপস্থিত হন তিনি৷ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পপতি ব্রহ্মানন্দ আগারওয়ালা, মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার প্রমুখ। স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন , নবনির্মিত এই বিদ্যালয় ভবন এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তারা মনে করেন৷

আরও পড়ুন
জেলা 

রমজান ও ঈদ উপলক্ষে দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ করলো বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ

‘ বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের’ পক্ষ থেকে বিগত বছরের ন্যায় এবছরও ‘তোহফায়ে-রমজান ও ঈদ মুবারক’ উপলক্ষে আজ হরিহরপুর প্রাইমারি স্কুলে বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়।পাশাপাশি ৫/৬ টি গ্রামের (আমতোয়ালী /কেঁশিলী/হরিহরপুর,বিষ্ণুপুর,জাহাঙ্গীর গড়) দুস্থ গরীব মানুষজন দের মধ্যে এই তোহফা সামগ্রী ছোলা,চিনি,শিমুই,খেজুর, চিড়ে,মুড়ি ইত্যাদি বিতরণ করা হয়।আর্ত অসহায় জনের মুখে একটু হাসি ফোটানোর জন্য এই শুভ প্রয়াস। এই অরাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি শিক্ষক আব্দুর রউফ, সহ সভাপতি এ,কে,এম,গোলাম মর্তজা,সাধারণ সম্পাদক প্রফেসর ড; জাহান আলী পুরকাইত,সমাজসেবী মো: আনাম, মাওলানা নুরুল ইসলাম,ডা:আরাফাত প্রমুখ।আগামীতে আরও ব্যাপকভাবে এই মহতী উদ্দোগ করার ইচ্ছে ব্যাক্ত করে…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

প্রকাশিত হলো সাহিত্য পত্রিকা ‘কুঁড়ি’

বাংলার জনরব প্রতিনিধি, ধনিয়াখালী: গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন হুগলী জেলার খাজুরদহ গ্রাম পঞ্চায়েত সভাগৃহে আনুষ্ঠানিক প্রকাশ পায় নতুন সাহিত্য পত্রিকা ‘ কুঁড়ি’। কবি সাহিত্যিক বন্দনা মালিক সম্পাদিত এই ব্যতিক্রমী সাহিত্য পত্রিকাটির সমবেতভাবে বর্ণাঢ্য মোড়ক উন্মোচন করেন সাহিত্য সংস্কৃতি জগতের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব। বিশিষ্ট সমাজ সচেতন ব্যক্তি অশোক চক্রবর্তীর সভাপতিত্বে পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা কলেজ স্ট্রিটের ‘এডুকেশন ফোরাম ও অক্ষর প্রকাশনীর কর্ণধার আজিজুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড: শুকচাঁদ হাঁসদা, শাম্ব বাঁক, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সাংবাদিক নৌশাদ মল্লিক, কলকাতার বিশিষ্ট সাহিত্যিক…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

উত্তরবঙ্গের দিনহাটায় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন   

বিশেষ প্রতিনিধি  :  সম্প্রতি সাফল্যের সঙ্গে উত্তরবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা শহরে সার্ক কালচারাল সোসাইটি (ভারত)-র সহযোগিতায় গত ৭ই ও ৮ই মার্চ ২০২৬, শনিবার ও রবিবার দু’দিন ব‍্যাপী দিনহাটার ‘বয়েজ রিক্রিয়েশন ক্লাব’ আয়োজিত ‘সোনারতরী’ অডিটোরিয়ামে “৯ম বর্ষ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন – ২০২৬” উৎসবটি সম্পন্ন হলো। বিশাল সাংগঠনিক দক্ষতা ও আন্তরিকতার মধ্য দিয়ে দু’দিনের এই অনুষ্ঠানটি সফলতা লাভ করে। পশ্চিমবঙ্গের দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজ‍্য ও বিদেশ থেকেও আগত দুই শতাধিকেরও বেশি প্রথিতযশা কবি ও সাহিত্যিকদের উল্লেখযোগ্য উপস্থিতি ও পদচারণায় মুখরিত ছিল এই সাহিত্যের মহাযজ্ঞ। ৭ই মার্চ’২৬,…

আরও পড়ুন
জেলা 

হরিপালে বিনামূল্যে স্বাস্থ্য শিবির

নিজস্ব প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হরিপাল থানার বাসদেবপুরে রবীন্দ্রনগর Help Foundation এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির হয়ে গেল রবিবার সারাদিন ধরে। প্রায় দেড় শতাধিক বিভিন্ন ধরনের রোগীর সুচিকিৎসা করেন কলকাতার নামী ডাক্তাররা, এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ নারায়ণ ভট্টাচার্য, বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ নেহা প্রজাপতি, মেডিসিন এর ডাঃ অমিতাভ ভট্টাচার্য, ডাঃ শিবপ্রিয় দাশগুপ্ত, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ স্বপন চক্রবর্তী, অস্থিরোগ বিশেষজ্ঞ ডাঃ সুমন্ত মজুমদার, ডাঃ অরূপ দাস প্রমুখ। সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সহঃ ড্রাগ কন্ট্রোল অধিকর্তা বিমল চন্দ্র ভান্ডারী, জীবন বীমা কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান শ্রী…

আরও পড়ুন
জেলা 

রাজ্যের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক নারী দিবস পালন করল ওমেন ইন্ডিয়া মুভমেন্ট

বিশেষ প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করল ওমেন ইন্ডিয়া মুভমেন্ট (WIM)। নারীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। রাণীনগরে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওমেন ইন্ডিয়া মুভমেন্টের জাতীয় কমিটির সদস্যা রুনা লায়লা। তিনি নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করেন এবং বলেন যে, নারী দিবস শুধু উদযাপনের দিন নয়, বরং নারীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সংগ্রামকে আরও শক্তিশালী করার দিন।নারীদের শিক্ষা, আত্মনির্ভরতা এবং সামাজিক-রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোর ওপর তিনি…

আরও পড়ুন
জেলা 

ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে দাওয়াতে ইফতার

উত্তর ২৪ পরগনার ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে রবিবার দাওয়াতে ইফতারের আয়োজন করা হয়। অ্যাকাডেমির চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামানের আহবানে প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র, অভিভাবক, শিক্ষক সহ এক হাজারের বেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানের সর্বস্তরের শুভানুধ্যায়ীদের অংশগ্রহণ দাওয়াতে ইফতার মিলন উৎসবের রূপ ধারণ করে। প্রতিবছর এই দিনটি স্থানীয় রোজাদারদের জন্য একটি উৎসবমুখর পরিবেশ উপহার দেয় ফ্রন্টপেজ অ্যাকাডেমি। মাওলানা কামরুজ্জামান সংক্ষিপ্ত আলোচনায় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের পরিচয় তুলে ধরেন, বিশেষ করে সম্প্রতি প্রতিষ্ঠানের নতুন পালক ফ্রন্টপেজ কলেজ অব ফার্মেসির স্বীকৃতি ও পথচলা নিয়ে সুসংবাদ প্রদান করেন। ইফতারের প্রাক মুহূর্তে রোজার গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করেন প্রতিষ্ঠানের শিক্ষক…

আরও পড়ুন
জেলা 

“ধনিয়াখালিতে দিবারাত্রি নক আউট ফুটবল প্রতিযোগিতা”

শেখ সিরাজ :– হুগলি জেলার ধনিয়াখালিতে গতকাল ৫ ই মার্চ ২০২৬ অনুষ্ঠিত হয়ে গেল ধনিয়া খালি ইয়ং অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত এক বিরাট আকর্ষণীয় দিবারাত্রি ব্যাপী আট দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা ধনিয়াখালি মহামায়া স্কুল মাঠে। অংশগ্রহণকারী আটটি টীমের মধ্যে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ধনিয়াখালি ইউথ ব্রিগেড ও শেওড়াফুলি ভাই ভাই এন্টারপ্রাইজ। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা হয় মেমারি শিব শংকর একাদশ ও এসএস কনস্ট্রাকশন, পূর্ব বর্ধমানের মধ্যে। তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হন অরিন সেভেন স্টার, রানাঘাট ও ধনিয়াখালি ট্রাইস্টার ফুটবল টিম। চতুর্থ কোয়ার্টার ফাইনালে পরস্পর মুখোমুখি হন পীরবাবা সেভেন স্টার হুগলি…

আরও পড়ুন
জেলা 

`ধনিয়াখালীর ঘনরাজপুরে ‘বসন্ত উৎসব`

শেখ সিরাজ — ৪ ঠা মার্চ ধনিয়াখালীর ঘনরাজপুরে শিক্ষক নব প্রসাদ ঘোষের আম্রকুঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল সুরসপ্তক এবং সরগম মিউজিক একাডেমির পরিচালনায় “রং লাগালে বনে বনে” বসন্ত উৎসব ২০২৬ । প্রথমেই ভীমতলা থেকে আম্রকুঞ্জ পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা য় অংশ গ্রহণ করেন একাডেমির ছাত্র ছাত্রী বৃন্দ এবং এলাকার অনেক মানুষজন। উদ্বোধনী সংগীতের পরেই সুরভারতী আয়োজিত ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন এলাকার বিশিষ্ট সঙ্গীত শিল্পী অসীম কুমার দাস। এরপর ছাত্র ছাত্রী বৃন্দ তাদের সুন্দর অনুষ্ঠান মেলে ধরেন। শুধু সঙ্গীত ই নয় অনেকে তালবাদ্য পরিবেশন করেন। অনুষ্ঠান টিকে আরও…

আরও পড়ুন
জেলা 

নির্বাচন কমিশনের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে বলি হলেন বাঙালি যুবক, সমস্ত তথ্য-প্রমাণ জমা দেওয়ার পরেও বিবেচনাধীন কেন? আতঙ্কে আত্মঘাতী যুবক

বাংলার জনরব ডেস্ক : এস আই আর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর এবার আত্মঘাতী হলেন পুষ্টির যুবক রফিক আলী গাজী। চূড়ান্ত তালিকায় তার নামের পাশে লেখা ছিল বিবেচনাধীন।।কেন তাঁর নাম বিবেচনাধীন, পরিবারকে ছেড়ে তাঁকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না তো! এমন নানা দুশ্চিন্তায় ভুগছিলেন ডায়মন্ড হারবারের যুবক রফিক আলি গাজী। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, বিবেচনাধীন তালিকায় নাম থাকার আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার উস্তির ঘোলা নোয়াপাড়া এলাকার বাসিন্দা রফিক। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। ঝুলন্ত…

আরও পড়ুন