কলকাতা 

ইস্টার্ন রেলওয়ের ৩০ মিনিটে ঝকঝকের মেগা পরিচ্ছন্নতা অভিযান

স্মৃতি সামন্ত, কলকাতা : পরিচ্ছন্নতায় সমাজের উন্নয়নের মাপকাঠি, তারই নিরিখে শিয়ালদা ডিভিশন স্বচ্ছতা সচেতনতা অভিযান পর্বের শুরু করেছে। “রিপোর্ট করার ৩০ মিনিটের মধ্যে পরিচ্ছন্নতার গ্যারান্টি” শীর্ষক স্বচ্ছতা অভিযানের দ্বিতীয় পর্বের (Phase-II) সূচনা হলো । ঐতিহাসিক শিয়ালদহ স্টেশনে জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেওস্কর আনুষ্ঠানিকভাবে পক্ষকালব্যাপী এই “৩০-মিনিট স্পার্কল” অভিযানের উদ্বোধন করেন। স্টেশনটি বিশদভাবে পরিদর্শন করার সময় শ্রী দেওস্কর স্টেশনের হকার, বিক্রেতা এবং যাত্রীদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং জোর দিয়ে বলেন যে, পরিচ্ছন্নতা হলো একটি যৌথ জয়। যাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই ৩০ মিনিটের প্রতিশ্রুতি আপনাদের কাছে আমাদের ‘পরিচ্ছন্নতার গ্যারান্টি’, তবে আপনাদের…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্যের জেলা পরিষদের সদস্যদের নিয়ে রবিবার বৈঠকে বসছেন মমতা!

সাংসদ, পরাজিত প্রার্থীদের পর জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতি ও কর্মাধ্যক্ষদেরকে কালীঘাটে জরুরি বৈঠকে ডাকলেন তৃণমূলনেত্রী। আজ রবিবার কালীঘাটে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ২০ টি জেলা পরিষদের সভাধিপতি সহ-সভাধিপতি ও কর্মাধ্যক্ষদেরকে নিয়ে বৈঠক করবেন। বর্তমানে ২০ টি জেলা পরিষদ-ই তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। রাজ্যে পালা বদলের পর বহু জেলা পরিষদ সদস্য তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে বলে গেরুয়া শিবির সূত্রে খবর। যদিও রাজ্য বিজেপি জানিয়েছে, তৃণমূলের কাউকে তাদের দলে নেওয়া হবে না। এদিকে ভোটের প্রচার পর্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানিয়েছিলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে আগামী ৬ মাসের মধ্যে পঞ্চায়েত…

আরও পড়ুন
কলকাতা 

কলেজ বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন হবে জানালেন সজল ঘোষ

প্রায় এক দশক ধরে কলেজে ছাত্র নির্বাচন বন্ধ রেখেছিল আগের তৃণমূল কংগ্রেস সরকার। বঙ্গে পালাবদলের পর ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন সরকার ক্ষমতায় আসার পর শীঘ্রই সমস্ত কলেজে ছাত্র নির্বাচন হবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত শিক্ষা মেলায় দাঁড়িয়ে কলেজে নির্বাচন নিয়ে এমনই বার্তা দিলেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। ছাত্র নেতৃত্ব থেকে রাজনীতিতে আসা বরানগরের বিধায়কের দাবি, “এতদিন তৃণমূলের এক দলের সঙ্গে অন্য দলের গোলমালের কারণেই এই নির্বাচন করানো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কোনও ছাত্রনেতা ছিলেন না। আসল ছাত্রনেতা ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই তাঁর কাছে নির্বাচন নিয়ে আবেদন করতে হবে না।…

আরও পড়ুন
কলকাতা 

Bengal Weather Update: রবিবার বিকেলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা জানালো হাওয়া অফিস

বিশেষ প্রতিনিধি : প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে বাংলার বিভিন্ন প্রান্ত এই পরিস্থিতিতে রবিবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই পূর্বাভাস দেওয়া হয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। তবে ঝড়বৃষ্টি বেশি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। তবে এর প্রভাবে…

আরও পড়ুন
কলকাতা 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ছক করেছে এক মহিলা ভুয়ো ইমেইল পাঠিয়ে গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ছক কষা হচ্ছে বলে ইমেল করা হল ভবানীপুর থানায়। দু’দিনের মধ্যে সেই ইমেল প্রেরণকারীকে গ্রেফতারও করল পুলিশ। শনিবার লালবাজার থেকে সাংবাদিক বৈঠক করে ওই ইমেল এবং যুবকের গ্রেফতারির কথা জানানো হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ভুয়ো খবর ছড়ানো ইমেল পাঠালে কঠোর পদক্ষেপ করবে বলে জানিয়েছে পুলিশ। গত ১৪ মে ভবানীপুর থানায় শুভেন্দুকে হত্যার পরিকল্পনা সংক্রান্ত একটি ইমেল আসে। তাতে বলা হয়, মুখ্যমন্ত্রীকে এক মহিলা হত্যার পরিকল্পনা করছেন। তিনি জঙ্গি সংগঠন আল কায়েদার সঙ্গে যুক্ত এবং আত্মঘাতী হামলার জন্য বোমা প্রস্তুত করছেন। এই ইমেল পেয়েই তদন্ত শুরু করে…

আরও পড়ুন
কলকাতা 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর

এফআইআর দায়ের হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুক্রবার বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে এই এফআইআর দায়ের করে রাজীব সরকার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে। অভিষেকের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। সেই সঙ্গে রয়েছে উস্কানি দেওয়ার অভিযোগও। পুলিশ সূত্রে খবর, গত ৫ মে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন রাজীব। তাঁর অভিযোগের ভিত্তিতে মোট ছয়টি ধারায় এফআইআর দায়ের হয়েছে। এই প্রসঙ্গে অভিযোগকারী রাজীব সংবাদ মাধ্যমকে বলেন, “অভিষেক যে ভাষায় নির্বাচনী প্রচার করেছেন তার ফলে অরাজকতা তৈরি হতে পারত। তৃণমূলের প্রত্যাবর্তন…

আরও পড়ুন
কলকাতা 

তপসিয়ায় বেআইনি নির্মাণ ভেঙে ফেলার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট

তিলজলা থানা এলাকার তপসিয়ায় বেআইনি নির্মাণ ভেঙে ফেলার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। তবে এখনই সেখানকার কোনও বাসিন্দার পুনর্বাসনের বন্দোবস্ত করা হচ্ছে না। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজা বসুচৌধুরীর বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। শহরে বেআইনি নির্মাণ নিয়ে আদালতের নির্দেশ সত্ত্বেও আগের সরকারের ‘নিষ্ক্রিয়তা’ ছিল বলে উল্লেখ করেছেন বিচারপতি। আগামী ২২ জুন এই মামলার পরবর্তী শুনানি। গত মঙ্গলবার তপসিয়ার একটি বহুতলের দোতলায় চামড়ার কারখানায় আগুন লেগে গিয়েছিল। তাতে পুড়ে মৃত্যু হয় দু’জনের। আরও তিন জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

আরও পড়ুন
কলকাতা 

ইডির হাতে গ্রেফতার কলকাতা পুলিশের ডিসি!

কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিংহ বিশ্বাসকে গ্রেফতার করল ইডি। সোনা পাপ্পুর মামলায় তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার সিজিও কমপ্লেক্সে শান্তনুকে জিজ্ঞাসাবাদ করছিল ইডি। সাড়ে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হল। শুক্রবার তাঁকে আদালতে হাজির করানো হবে। সোনা পাপ্পুর মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কালীঘাটের প্রাক্তন ওসি শান্তনুকে এর আগে একাধিক বার তলব করেছিল ইডি। কিন্তু তিনি বার বার হাজিরা এড়িয়েছেন বলে অভিযোগ। এমনকি, শান্তনুর বাড়িতে তল্লাশিও চলেছে। ইডি সূত্রে খবর, শুধু সোনা পাপ্পু নয়, কলকাতা এবং দিল্লির দফতরে একাধিক মামলায় শান্তনুকে তলব করেছিল কেন্দ্রীয়…

আরও পড়ুন
কলকাতা 

সারদেশ্বরী আশ্রমে সাড়ম্বরে রবীন্দ্র জয়ন্তী পালন: নিবেদনে আশ্রমের ছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি : গত ৯ই মে ভক্তি ও শ্রদ্ধার সাথে দেশজুড়ে পালিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। এই বিশেষ দিনটি উপলক্ষে স্থানীয় সারদেশ্বরী আশ্রমে আয়োজিত হয়েছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আশ্রম প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল ‘রুদ্রাগ্নি ক্রিয়েটিভ এন্ড ক্লাসিক্যাল ডান্স একাডেমি’র অবৈতনিক নৃত্য ক্লাসের ছাত্রীদের বিশেষ পরিবেশনা। উল্লেখ্য, গত আগস্ট মাস থেকে সারদেশ্বরী আশ্রম প্রাঙ্গণে ‘রুদ্রাগ্নি’র উদ্যোগে দুঃস্থ ও আগ্রহী ছাত্রীদের জন্য একটি অবৈতনিক নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছিল। এক বছরেরও কম সময়ে সেই প্রশিক্ষণকে সম্বল করে ছাত্রীরা এদিন মঞ্চস্থ করল তাদের বিশেষ প্রযোজনা ‘বৃষ্টিস্নাত…

আরও পড়ুন
কলকাতা 

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ: পাশের হার ৯১.২৩%,

বিশেষ প্রতিনিধি : আজ প্রকাশিত হল ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষার পর মাত্র ৫৮ দিনের মাথায়। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ড. পার্থ কর্মকার এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। এ বছর সামগ্রিক পাশের হার দাঁড়িয়েছে ৯১.২৩ শতাংশ। তিনি বলেন, আমরা ভেবেছি এই বছর থেকে পাশের হার প্রকাশ করার পাশাপাশি পরিসংখ্যানভিত্তিক বৈজ্ঞানিক পদ্ধতির অবলম্বনে ফলাফল বিশ্লেষণ করা হবে। প্রতিটি স্কুলের পোর্টালে তাদের সমস্ত বিষয়ের ফলাফলের বিশ্লেষণ বক্স আমরা প্লটের মাধ্যমে তুলে ধরেছি। বক্স প্লট এমন একটি পরিসংখ্যানভিত্তিক চিত্র যা বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরকে সংক্ষিপ্ত ও সহজভাবে…

আরও পড়ুন