কলকাতা 

মঙ্গলবার রাত থেকে ওষুধের দোকানে তালা! কোথায় ঔষুধ পাবেন?

মঙ্গলবার রাত থেকে ওষুধের দোকানে তালা (Medicine Shop Close)। ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় ওষুধ ব্যবসায়ীদের সংগঠন।  দেশজুড়ে ওষুধের দোকানের ঝাঁপ পড়লেও বেশ কয়েকটি দোকান থাকছে ধর্মঘটের আওতার বাইরে। সংবাদ সংস্থা এএনআই সূত্র অনুযায়ী, হাসপাতালের ন্যায্য মূল্যের দোকান, দাভা ইন্ডিয়া ও প্রধানমন্ত্রী জনৌষধি-এই দোকানগুলি থেকে ওষুধ কিনতে পারবেন সাধারণ মানুষ। কী কারনে ১২ ঘণ্টার ধর্মঘট? অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের বিবৃতি অনুযায়ী, ই-ফার্মাসিতে ওষুধ বিক্রিতে বড় ছাড় দেওয়া ও ই-ফার্মাসিগুলির উপর কড়া নিয়ন্ত্রণ না থাকার অভিযোগেই ধর্মঘট ডাকা হয়েছে। ন্যাশনাল ড্রাগ রেগুলেটরের সঙ্গে দেখা করে নিজেদের জানিয়েছে…

আরও পড়ুন
কলকাতা 

ভয় দেখিয়ে কম দামে অন্যের জমি, সম্পত্তি হস্তগত করতেন সোনা পাপ্পু আদালতে বিস্ফোরক অভিযোগ ইডির!

কসবার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বিরুদ্ধে আদালতে একগুচ্ছ অভিযোগ তুলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ভয় দেখিয়ে কম দামে অন্যের জমি, সম্পত্তি হস্তগত করতেন সোনা পাপ্পু। শুধু তিনি একা নন, এখানে তিন জনের চক্রের কথাও আদালতে উল্লেখ করেছে ইডি। তাদের দাবি, বেহালার ব্যবসায়ী জয় কামদার এবং কলকাতার পুলিশকর্তা (ডিসি) শান্তনু সিংহ বিশ্বাসের হয়ে কাজ করতেন পাপ্পু। জমি সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলাতেন তিনি। ইডির তরফে পাপ্পুকে ১০ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে। যদিও আদালতে জামিনের আবেদন করেছেন কসবার ধৃত ব্যবসায়ী। দীর্ঘ ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের…

আরও পড়ুন
কলকাতা 

হাইকোর্টে আর জি কর ফাইল খোলার সঙ্গে সঙ্গে নয়া নির্দেশ আদালতের!

আরজি কর হাসপাতালের সেমিনার হল-সহ যে যে জায়গা সিল করার প্রয়োজন, সেগুলি সিল করে দিতে হবে। মঙ্গলবার সিবিআইয়ের উদ্দেশে এমনটাই জানিয়েছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের মন্তব্য, আরজি কর হাসপাতালের ওই ঘটনাস্থল সিল করতে হবে। দু’বছর আগে, ২০২৪ সালের অগস্টে আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুন করা হয় এক মহিলা চিকিৎসককে। ওই ঘটনায় আসামি সঞ্জয় রায়কে ইতিমধ্যে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। তবে আরজি করের ওই ঘটনার তদন্ত নিয়ে প্রশ্ন তুলে ফের আদালতের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার। তখন সিবিআইয়ের তরফে জানানো হয়, সেমিনার হল…

আরও পড়ুন
কলকাতা 

সল্টলেকের গেস্ট হাউজে তরুণীর রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

সল্টলেকের গেস্ট হাউজে তরুণীর রহস্যমৃত্যু (Salt Lake Woman Death)। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আমগাছ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। যদিও মৃতার পরিবারের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ২ অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, সোমবার রাতে মৃত তরুণী তাঁর এক বান্ধবী এবং দুই যুবকের সঙ্গে অ্যাপ ক্যাবে সল্টলেকের ওই গেস্ট হাউসে যান। সেখানেই রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর। ওই গেস্ট হাউজ চত্বরে একটি আমগাছ রয়েছে। মৃতার সঙ্গীদের দাবি, সোমবার গভীর রাতে ওই তরুণী আম পাড়তে গাছে উঠেছিলেন। সেই…

আরও পড়ুন
কলকাতা 

এবার অভিষেকের বাড়িতে বুলডোজার? অবৈধ নির্মাণ?

কলকাতা পুরসভার আতশকাচের নীচে এ বার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যয়। তাঁর দু’টি ঠিকানায় অবৈধ নির্মাণ হয়েছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এ বার জোড়া নোটিস পাঠাল পুরসভা। প্রথম নোটিসটি পাঠানো হয়েছে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে। আর দ্বিতীয় নোটিসটি লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের নামে গিয়েছে। যার পরিচিতি অভিষেকের সংস্থা হিসাবেই। দু’টি নোটিস পাঠিয়েছে পুরসভার বিল্ডিং বিভাগ। কলকাতা পুর আইন, ১৯৮০ -এর ৪০০(১) ধারায় ওই নোটিস পাঠানো হয়েছে। ওই ধারায় বলা আছে, কোনও বাড়ি বা নির্মাণের প্ল্যান-বহির্ভূত অবৈধ অংশ ভাঙার বা কাজ বন্ধ করার নির্দেশ দিতে পারেন পুর কমিশনার। তবে ভাঙার আগে…

আরও পড়ুন
কলকাতা 

নারী ও শিশু নির্যাতনে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন তদন্তে থাকবেন দময়ন্তী সেন

২০১২ সালের ৬ ফেব্রুয়ারি। রাতের পার্ক স্ট্রিটে নাইটক্লাব থেকে বেরিয়ে চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হন সুজেট জর্ডন। সেই মামলার তদন্ত করেন দময়ন্তী সেন (Damayanti Sen)। দুঁদে আধিকারিক হওয়া সত্ত্বেও তারপর থেকে আর সেভাবে কোনও বড়সড় মামলার তদন্তভার পাননি তিনি। মমতা সরকারের আমলে খানিকটা ‘কোণঠাসা’ই ছিলেন। সেই দময়ন্তী সেনকেই ফেরালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের নারী নির্যাতনের তদন্তে মুখ্যমন্ত্রীর গঠিত নয়া কমিটিতে দুঁদে আধিকারিক। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান। এদিন তিনি জানান, পূর্বতন তৃণমূল সরকারের আমলে সন্দেশখালি থেকে কসবা কিংবা বগটুইতে একাধিক মহিলা…

আরও পড়ুন
কলকাতা 

ইমাম মোয়াজ্জিম ও পুরোহিত ভাতা বন্ধ করলো শুভেন্দু অধিকারী সরকার, সাধু উদ্যোগ

ইমাম মোয়াজ্জিম ভাতা ও পুরোহিত ভাতা বন্ধ করে দিল শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা করলেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি জানিয়েছেন, চলতি মাসে প্রকল্পের আওতায় সহায়তা মিললেও আগামী মাস থেকে তা সম্পূর্ণরূপে বন্ধ। এদিন অগ্নিমিত্রা স্পষ্ট ভাষায় বলেন, “ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর প্রদত্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ হবে। এই মাসে চলবে। পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হবে।” মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সাংবাদিক বৈঠকে একাধিক বড় ঘোষণা করেন…

আরও পড়ুন
কলকাতা 

সপ্তম বেতন কমিশন গঠন হচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডার থেকে ওবিসি সংরক্ষণ নিয়ে শুভেন্দুর দ্বিতীয় ক্যাবিনেটে কী সিদ্ধান্ত হল?

রাজ্যের সরকারী কর্মীদের অনেকেই আশা করেছিলেন বকেয়া মহার্ঘভাতা (ডিএ) নিয়ে কোনও ঘোষণা হবে। কিন্তু তা হল না। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে ডিএ নিয়ে আলোচনা হয়নি। তবে সরকারি কর্মীদের বেতন পরিকাঠামো সংশোধন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। সপ্তম বেতন কমিশন গঠনে সবুজসঙ্কেত দিয়েছে নতুন মন্ত্রিসভা। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করলেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর এবং পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এটি ছিল রাজ্যের নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক। এক সপ্তাহ আগে, গত সোমবার বসেছিল মন্ত্রিসভার প্রথম বৈঠক। প্রথম বৈঠকের মতো দ্বিতীয় বৈঠক শেষেও একগুচ্ছ নতুন…

আরও পড়ুন
কলকাতা 

প্রাতিষ্ঠানিক দুর্নীতি, কাটমানির তদন্ত করার জন্য হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে কমিটি গঠন মুখ্যমন্ত্রী শুভেন্দুর

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বিজেপি সরকারের। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, কাটমানির তদন্তে কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন আইপিএস পদমর্যাদার শীর্ষ আধিকারিক জয়রামনও। আগামী ১ জুন থেকে এই কমিটির কাজ শুরু করবে। আজ, সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব সবরকমভাবে এই কমিটিকে সাহায্য করবেন। যে সমস্ত নথি চাওয়া হবে তা রাজ্য পুলিশের ডিজি পৌঁছে দেবেন। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আশাপ্রকাশ করেন, আগামী ৩০ দিনের মধ্যে এই কমিটি যা নির্দেশ দেবেন সেই মতো পদক্ষেপ…

আরও পড়ুন
কলকাতা 

আইনের রক্ষকদের উপর হামলা আর বরদাস্ত করা হবে না, কড়া পদক্ষেপর হুঁশিয়ারি শুভেন্দুর

আন্দোলন, বিক্ষোভ কর্মসূচি থেকে পুলিশকে আক্রমণ, আইনের রক্ষকদের উপর হামলা আর বরদাস্ত করা হবে না। সোমবার পার্ক সার্কাস থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, তাঁর সরকারের আমলে এটাই পুলিশের উপর প্রথম আক্রমণ এবং এটাই শেষ। এর পর কোনও পুলিশকর্মীর গায়ে আঘাত হানলে আইন অনুযায়ী যত দূর যেতে হয়, পুলিশমন্ত্রী হিসাবে তিনি যাবেন। পাশাপাশি, রবিবার বুলডোজ়ার চালানোর প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিকে ‘পরিকল্পিত’ বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। রবিবার দুপুরে অশান্ত হয় পার্ক সার্কাস চত্বর। রাজ্য সরকারের বুলডোজ়ার ‘নীতি’র প্রতিবাদে নামেন কয়েকশো মানুষ। তাঁদের রাস্তা থেকে পুলিশ সরতে বললে শুরু হয়…

আরও পড়ুন