কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কলকাতায় সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চ নিবেদিত রবীন্দ্র জয়ন্তীতে ভারতের সব ভাষায় নির্বাচিত রবীন্দ্র রচনাবলী অবিলম্বে প্রকাশের আহ্বান       

নিজস্ব প্রতিবেদক, কলকাতা; গত ৯ মে কলিকাতা বিশ্ববিদ্যালয় জাতীয় সংহতি সংসদে পালিত হয় রবীন্দ্রনাথের ১৬৬তম জন্ম জয়ন্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ ভাষা গবেষক ও ভাষা মঞ্চের কেন্দ্রীয় সম্পাদক নীতীশ বিশ্বাস। তিনি রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতা উদ্ধৃত করে তাঁর বক্তব্যে রবীন্দ্রচর্চা প্রসারের জন্য ভারতীয় সমস্ত ভাষায় রবীন্দ্রনাথের নির্বাচিত রচনাবলী অবিলম্বে প্রকাশ করার দাবি জানান। তিনি স্মরণ করান ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহারলাল নেহরু, রবীন্দ্র শতবর্ষে (১৯৬১ সালেই) ঘোষণা করেছিলেন যে ভারতীয় সব ভাষায় রবীন্দ্র রচনাবলী প্রকাশিত হবে। আমরা গান্ধিজির মতো রবীন্দ্র নাথেরও সাহিত্য, সঙ্গীত, চিত্রকলাসহ কমপক্ষে ১০খন্ডে নির্বাচিত রবীন্দ্র রচনাবলী প্রকাশের দাবি…

আরও পড়ুন
কলকাতা 

তপসিয়ার অগ্নিকাণ্ডে চামড়া কারখানার মালিক গ্রেফতার

তপসিয়ার অগ্নিকাণ্ডে চামড়া কারখানার মালিককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম জাফর নিশার। মঙ্গলবার দুপুরে তপসিয়ার ৫০/১ জিজে খান রোডের ঠিকানায় এক বহুতলের দোতলায় চামড়ার কারখানায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে আটকে পড়েন পাঁচ-ছ’জন। সকলেই ওখানে কাজ করছিলেন। আগুন লাগার বিষয়টি নজরে আসতেই স্থানীয়েরা খবর দেন দমকলে। সূত্রের খবর, মঙ্গলবার পৌনে ২টো নাগাদ দমকলকে আগুন লাগার খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুনের তীব্রতার কারণে আটকে থাকা ব্যক্তিরা বাইরে বার হতে গিয়ে সমস্যায় পড়েন। দমকলকর্মীরা তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু আগুনের তেজ বেশি থাকায়…

আরও পড়ুন
কলকাতা 

প্রয়াত টুটু বোস !

প্রয়াত স্বপনসাধন বোস ওরফে সকলের টুটু বোস। মঙ্গলবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। আগামিকাল বুধবার তাঁর শেষকৃত্য। বসত বাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব ও মোহনবাগান ক্লাব তাঁবুতে তাঁকে শেষ সম্মান জানাতে পারবেন অনুরাগীরা। বোস পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে টুটুবাবুর দেহ নিয়ে যাওয়া হবে বালিগঞ্জের বাসভবনে। সকাল ৮টা ৩০ থেকে ১০টা পর্যন্ত দেহ শায়িত থাকবে। সেখান থেকে সকাল ১০টা ৩০ মিনিটে তাঁর নশ্বর দেহ নিয়ে যাওয়া হবে ভবানীপুর ক্লাব ও সংবাদ প্রতিদিনের দফতরে। তারপর ১১টা ৩০ মিনিট নাগাদ টুটুবাবুর প্রাণ প্রিয় মোহনবাগান ক্লাবে তাঁর দেহ…

আরও পড়ুন
কলকাতা 

যুদ্ধ বিধ্বস্ত বিশ্বে শান্তি ফেরাতে গৌড়ীয় মিশন কর্তৃক ‘পরা-বিদ্যাপীঠ’ (স্কুল) স্থাপনের উদ্যোগ

বিশেষ প্রতিনিধি : বর্তমান সময়ে সারা বিশ্ব জুড়ে যুদ্ধ, হিংসা ও অশান্তির যে পরিবেশ তৈরি হয়েছে, তার মধ্যে মানবিক মূল্যবোধভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তা আরও বেশি করে অনুভূত হচ্ছে। এই প্রেক্ষাপটে শ্রীচৈতন্যদেব-এর ভাবধারায় অনুপ্রাণিত হয়ে সারা বিশ্ব জুড়ে বিভিন্ন দেশে ‘পরা বিদ্যাপীঠ’ (স্কুল) স্থাপনের পরিকল্পনা নিয়েছে গৌড়ীয় মিশন। সংস্থার উদ্যোগে ইতিমধ্যেই কলকাতা-র বাগবাজার গৌড়ীয় মিশন, নবদ্বীপ সহ দেশের বিভিন্ন গৌড়ীয় মঠে এই বিদ্যাপীঠ স্কুল চালু হয়েছে। এখানে শুধুমাত্র প্রথাগত শিক্ষাই নয়, আধ্যাত্মিক, নৈতিক শিক্ষা, আদর্শ চরিত্র গঠন এবং মানবিক মূল্যবোধের ওপর বিশেষ জোর দেওয়া হয়। এবার এই উদ্যোগকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে লন্ডন,…

আরও পড়ুন
কলকাতা 

তপসিয়ার বহুতলে ভয়াবহ আগুন মৃত ২, আহত ৩

তপসিয়ার এক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। পাঁচতলার ওই বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। আরও কয়েক জন অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে তপসিয়ার ৫০/১ জিজে খান রোডের ঠিকানায় এক বহুতলের দোতলায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে আটকে পড়েন পাঁচ-ছ’জন। আগুন লাগার বিষয়টি নজরে আসতেই স্থানীয়েরা খবর দেন দমকলে। সূত্রের খবর, পৌনে ২টো নাগাদ দমকলকে আগুন লাগার খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুনের তীব্রতার কারণে আটকে থাকা ব্যক্তিরা বাইরে বার হতে গিয়ে…

আরও পড়ুন
কলকাতা 

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল। নির্বাচনের আগে তাঁর বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগ। ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ ছিল। নির্বাচন কমিশনের তরফ থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়। আগামী কাল আদালতে পেশ করা হবে গর্গ চট্টোপাধ্যায়কে। (Garga Chatterjee Arrested)। এবারের বিধানসভা নির্বাচনে EVM নিয়ে প্রশ্ন তুলেছিলেন গর্গ। রাতে দেখেশুনে সিল করে রাখার পরও, ভোটগণনার সময় EVM খারাপ হচ্ছে কেন, প্রশ্ন তুলেছিলেন তিনি। “বেলার দিকে নির্বাচন কমিশনের কিছু পরিকল্পনা রয়েছে” বলেও মন্তব্য করতে শোনা যায় তাঁকে। ভোট দিয়ে বেরনোর…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কফি হাউসে ‘অ’ সাহিত্য পত্রিকার ৫০ বছর

গালিব ইসলাম :    ৯ই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্ম জয়ন্তীর বিকেলে কলকাতার কলেজস্ট্রিট কফি হাউসে ‘অ’ সাহিত্য পত্রিকার ৫০ বছর পূর্তির সূচনা হল। ঠিক অর্ধ শতাব্দী আগে ১৯৭৬ সালে (১৩৮৩) সাহিত্যের পীঠস্থান কলেজস্ট্রিট কফি হাউসের টেবিল থেকে এই একই দিনে ‘অ’ সাহিত্য পত্রিকার পথ চলা শুরু হয়েছিল। সেই আবেগকে মাথায় রেখেই দূরদর্শন অধিকর্তা তথা পত্রিকার সম্পাদক – কবি ও লেখক দেবাঞ্জন চক্রবর্তী আলোকিত ৫০ বছরের একটি বিরল আসরের আয়োজন করলেন। এখান থেকে তিনি ঘোষণা করলেন : সারা বছর ধরে কলকাতা সহ বাংলার বিভিন্ন জেলার শহর ও গ্রামে – যা,…

আরও পড়ুন
কলকাতা 

ইডির হাতে গ্রেফতার প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু!

বাংলার জনরব ডেস্ক : ইডির হাতে গ্রেফতার সুজিত বসু। রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সোমবার সকাল সাড়ে দশটায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের  দফতরে হাজিরা দেন। তারপর থেকেই প্রায় সাড়ে ১০ ঘণ্টা জেরা করার পর রাত্রি নটা নাগাদ তাকে গ্রেফতার করা হয় বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে গত ১ মে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। তবে ৪ মে, ভোটের ফলঘোষণার পরে এই প্রথম বার ইডির দফতরে হাজিরা দিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী। ইডি সূত্রে খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি ভাবে চাকরীপ্রাপকদের নাম সুপারিশ করার ঘটনায়…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বাংলার মুখ্য সচিব হচ্ছেন, জারি বিজ্ঞপ্তি

রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হচ্ছেন মনোজ অগ্রবাল। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) হিসাবে বিধানসভা নির্বাচন সামলেছেন তিনি। বর্তমানে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্বে রয়েছেন দুষ্মন্ত নারিওয়াল। তাঁকে পাঠানো হচ্ছে দিল্লিতে। নতুন সরকারের আমলে প্রশাসনিক স্তরে যে বড় রদবদল হতে চলেছে, তার আভাস আগেই মিলেছিল। একের পর এক আমলা নিয়োগ শুরু হয়েছিল শনিবার থেকেই। সোমবার ছিল বিজেপি সরকারের প্রথম কর্মদিবস। আর সে দিনই রাজ্যের মুখ্যসচিব বদলের কথা জানাল নবান্ন। সোমবার নবান্নে একাধিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমেই প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক ছিল তাঁর। জানা গিয়েছে, সেই বৈঠকে উপস্থিত ছিলেন মনোজ। নবান্নে…

আরও পড়ুন
কলকাতা 

পাঁচ মন্ত্রীর মধ্যে দফতর বন্টন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! কে কোন দফতর পেলেন?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শনিবার একই সঙ্গে ব্রিগেড ময়দানে শপথ নিয়েছিলেন ওঁরা ছ’জন। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর মন্ত্রিসভার অন্য পাঁচ সদস্যের দফতর বণ্টন করলেন। পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণীসম্পদ দফতরের দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ। অগ্নিমিত্রা পাল পেয়েছেন নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর এবং পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সামলাবেন ক্রীড়া ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। খাদ‍্য ও সরবরাহ দফতর গিয়েছে অশোক কীর্তনিয়ার হাতে। আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্বে ক্ষুদিরাম টুডু। রাজ্য সরকারের একটি সূত্র জানাচ্ছে, বাকি সব দফতর আপাতত মুখ্যমন্ত্রী শুভেন্দুর অধীনে থাকবে। প্রসঙ্গত, সোমবার…

আরও পড়ুন