কলকাতা 

কম করে ৩১ আসনে প্রভাব পড়েছে এসআইআরের সুপ্রিম হস্তক্ষেপ চাইল তৃণমূল, কী বললো শীর্ষ আদালত?

বিধানসভা নির্বাচনে এমন অনেক আসনই আছে, যেখানে এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়ার সংখ্যার তুলনায় জয়ের ব্যবধান খুবই কম। সোমবারের সুপ্রিম কোর্টে শুনানির সময়ে ৩১টি আসনের কথা উল্লেখ করে এমনই দাবি তৃণমূলের। তাদের বক্তব্য, এসআইআর প্রক্রিয়া চলাকালীন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি নির্বাচনের ফলাফলকে ব্যাপক ভাবে প্রভাবিত করেছে। অনেক জায়গায় বিবেচনাধীন ভোটারের আবেদন নিষ্পত্তি হয়নি, যার প্রভাব পড়েছে ভোটে, আদালতে জানাল তৃণমূল। তবে সুপ্রিম কোর্ট আপাতত এই বিষয় নিয়ে কোনও নির্দেশ দেয়নি। আদালতের বক্তব্য, এসআইআর-এর কারণে নির্বাচনের ফলাফলে প্রভাব পড়েছে, এমন বিষয় জানাতে হলে অতিরিক্ত আবেদন করে মামলা করতে…

আরও পড়ুন
কলকাতা 

সরকারের কোন সামাজিক প্রকল্প বন্ধ হবে না: শুভেন্দু অধিকারী

লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো পূর্বতন সরকারের সামাজিক প্রকল্প কি বন্ধ হয়ে যাবে? বাংলায় রাজ্য সরকারের পালাবদলের পর সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকের পর সাধারণ মানুষের মনের শঙ্কা ওড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সাফ জানিয়ে দিলেন, “কোনও সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হবে না।” সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠকের পর শুভেন্দু সাফ জানান, “প্রতিটি সরকারি প্রকল্পের সুবিধা চালু থাকবে। তবে প্রতিক্ষেত্রে স্বচ্ছতা আনা হবে। কোনও মৃত ব্যক্তি প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া কোনও ‘অভারতীয়’কেও সামাজিক প্রকল্পের সুবিধা দেওয়া হবে না।” তৃণমূল সরকারের আমলে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল…

আরও পড়ুন
কলকাতা 

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দুই মাসের মধ্যে শেষ করতে হবে !

দুই মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত। মোথাবাড়ি কাণ্ডে সাফ নির্দেশ সুপ্রিম কোর্টের। তারপর পেশ করতে হবে চার্জশিট। ভোটার তালিকায় নাম না ওঠায় গত পয়লা এপ্রিল সকাল থেকেই মালদহের কালিয়াচক এলাকায় মানুষের ক্ষোভ বাড়ছিল। কিন্তু বেলা বাড়তেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। জনরোষ আছড়ে পড়ে এসআইআরের (SIR in West Bengal) কাজে যাওয়া বিচারকদের উপর। যার জেরে রাতদুপুরে অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদহের কালিয়াচক। অভিযোগ, বিক্ষোভকারী জনতা দীর্ঘক্ষণ ধরে কালিয়াচক ২ বিডিও অফিসে আটকে রাখেন সাতজন জুডিশিয়াল অফিসারকে। তাঁদের মধ্যে ছিলেন মহিলা-সহ ৩ জন বিচারকও। শেষমেশ গভীর রাতে ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে…

আরও পড়ুন
কলকাতা 

রাজস্থানে ‘নিট’ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ, তদন্তে এসওজি!

ফের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা ‘নিট’ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ। রাজস্থানের সিকারে বহু পরীক্ষার্থী সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্রের অনেকাংশ আগেই পেয়ে গিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠছে, তবে কি দেশের সবচেয়ে বড় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসে কোনও বড় চক্র কাজ করছে? রাজস্থান স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি)-এর তদন্তে উঠে এসেছে, গত ৩ মে অনুষ্ঠিত নিট পরীক্ষার ৭২০ নম্বরের মধ্যে প্রায় ৬০০ নম্বরের প্রশ্ন আগে থেকেই কিছু পরীক্ষার্থী পেয়ে যান। মূল প্রশ্নপত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ছিল ‘নকল’ প্রশ্ন। তদন্তকারীরা বোঝার চেষ্টা করছেন, পরীক্ষার্থীদের হাতে আগেভাগে আসা প্রশ্নপত্রটি কি ‘অনুমানভিত্তিক…

আরও পড়ুন
কলকাতা 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার তিন

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে তিন জনকে গ্রেফতার করল তদন্তকারী দল। উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে ওই তিন সন্দেহভাজনকে। রবিবার রাতে এক বিশেষ অভিযানে সেখান থেকেই গ্রেফতার করা হয় তিন সন্দেহভাজনকে। ধৃতদের উত্তরপ্রদেশ থেকে কলকাতায় নিয়ে আসার তোড়জোড় শুরু হয়েছে। গত ৬ মে রাতে মধ্যমগ্রামে চন্দ্রনাথকে গুলি করে খুন করা হয়। চন্দ্রনাথের গাড়ির সামনে অন্য একটি চারচাকার গাড়ি চলে এসেছিল। তার ফলে চন্দ্রনাথের গাড়ি দাঁড়িয়ে যায়। সেই সময় দু’পাশ থেকে দু’টি বাইকে চেপে আসে দুষ্কৃতীরা। চন্দ্রনাথ এবং তাঁর গাড়ির চালককে লক্ষ্য করে পর পর গুলি চালানো হয়। ঘটনাস্থলেই চন্দ্রনাথের…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

মহাসমারোহে বিধান শিশু উদ্যানে রবীন্দ্র জয়ন্তী 

পারিজাত মোল্লা : প্রতি বছরের মতো এবছরও বিধান শিশু উদ‍্যানে মহা সমারোহে পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। রবীন্দ্রনাথের ১৬৬ তম জন্মদিনে বিধান কলাকেন্দ্রের সভ‍্যসভ‍্যারা নাচ গান আবৃত্তির মাধ‍্যমে দিনটি উদযাপন করে। সঙ্গে ছিল বিধান কয়‍্যারের সঙ্গীতানুষ্ঠান।বিধান শিশু উদ‍্যানের সম্পাদক গৌতম তালুকদার বলেন- “ঘটনাচক্রে আজকেই আমাদের রাজ্যে নতুন বিজেপি সরকার গঠিত হল। তাদের অনেক অভিনন্দন। একইসঙ্গে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও অনেক অভিনন্দন। রাজ্যবাসীর স্বপ্ন আপনারা পূরণ করতে সফল হবেন, এই কামনা রইল।” অনুষ্ঠানে শিশু সভ‍্যসভ‍্যা এবং তাদের অভিভাবকসহ প্রায় ৬০০ অতিথি উপস্থিত ছিলেন। রবীন্দ্র-স্মরণ এবং রাজ‍্যে নতুন সরকারের শপথ গ্রহণের…

আরও পড়ুন
কলকাতা 

তৃণমূল কাউন্সিলরকে কুত্তা বলে অভিহিত করলেন সাংসদ, খোদ কলকাতায় গোষ্ঠী কোন্দলে উত্তাল তৃণমূল!

বিধানসভা নির্বাচনে দলের বিপর্যয়ের তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে ব্যাপক বিদ্রোহ দেখা দিয়েছে। উত্তর কলকাতার তৃণমূল সংগঠনেও সেই বিতর্ক চেপে রাখা গেল না। দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে হোয়াট্সঅ্যাপ গ্রুপে ক্ষোভ উগরে দিলেন খোদ কাউন্সিলর। সুদীপ নিজে এবং তাঁর ঘনিষ্ঠেরা পাল্টা জবাব দিলেন। কুকথার বন্যা বয়ে গেল গ্রুপ জুড়ে। সেই সমস্ত হোয়াট্সঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ফাঁস হয়ে গিয়েছে। বিধানসভা ভোটে গোটা রাজ্যের মতো কলকাতাতেও মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। হাতে গোনা কয়েক জন নেতা জিততে পেরেছেন। বাকিরা উড়ে গিয়েছেন বিজেপির ঝড়ে। অভিযোগ, ভোটের ফলঘোষণার পর থেকে অনেক তৃণমূল নেতাই ঘরছাড়া। ভোট-পরবর্তী হিংসার আতঙ্কে তাঁরা…

আরও পড়ুন
কলকাতা 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের তদন্তে নয়া তথ্য পুলিশের কাছে!

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের তদন্তে নতুন তথ্য এসেছে পুলিশের হাতে। যে গাড়িটি খুনে ব্যবহার করা হয়েছিল, সেটি ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হয়েছিল বলে প্রাথমিক ভাবে তদন্তকারীরা মনে করছেন। ওই গাড়ি থেকে অনলাইনে টাকা পাঠানো হয়েছিল। বালি টোলপ্লাজায় সেই টাকা দেওয়া হয়। সেই সূত্র ধরে অভিযুক্তদের খোঁজ চলছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। চন্দ্রনাথ খুনের তদন্তের জন্য রাজ্য পুলিশের তরফে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। তাতে এসটিএফ এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি-র আধিকারিকেরাও আছেন। তদন্তকারী দলের প্রতিনিধিরা উত্তরপ্রদেশে গিয়েছেন অভিযুক্তদের খোঁজে। তবে পশ্চিমবঙ্গে বসেও মিলেছে…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

রবীন্দ্রনাথ ঠাকুর ও বর্তমান সমাজ / অর্পণ বন্দ্যোপাধ্যায়

রবীন্দ্রনাথ ঠাকুর ও বর্তমান সমাজ অর্পণ বন্দ্যোপাধ্যায় (কাউন্সিলার, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ) প্রচ্ছদ সংস্কৃতি, সাহিত্য  : বাঙালির সামগ্রিক জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিহার্যতা অনস্বীকার্য। বাংলা ও বাঙালীর সমাজ-সংস্কার থেকে শুরু করে প্রতিদিনের কর্মপ্রবাহের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা-চেতনা এক অবিচ্ছিন্ন সুতায় গাঁথা। খণ্ডিত কিংবা বিচ্ছিন্ন রবীন্দ্রনাথ পুরো বাঙালির সত্যিকারের দিশারী হতে পারেন না। আমাদের আর্থ-সামাজিক-রাজনৈতিক এবং সাংস্কৃতিক জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর চর্চা ও অনুশীলনের মাধ্যমে তাকে পরিপূর্ণভাবে নিজেদের জীবনাচরণে সম্পৃক্ত করা সম্ভব হবে। শুধু তাই নয়, জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানো, সাহস আর উদ্দীপনায় নিজের অবস্থান বিশ্ব দরবারে সুনিশ্চিত করার…

আরও পড়ুন
কলকাতা 

পরাজয় স্বীকার করে বড় বার্তা দিলেন তৃণমূলের সেনাপতি ! কী সেই বার্তা?

দলের ভিতরে বিদ্রোহ। ২০২৬ নির্বাচনের চূড়ান্ত ভরাডুবির পর তৃণমূলের অন্দরে কাটা-ছেঁড়া চলছে। দলীয় মুখপাত্ররা হারের কারণে মুখ খোলায় দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে শোকজ হয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে পদত্যাগ করতে না চাইলেও রাজ্যপাল বিধানসভা ভেঙে দেন এবং শনিবার, ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন বিজেপির শুভেন্দু অধিকারী। একদিকে যখন, নির্বাচনে ভরাডুবিতে দিশেহারা তৃণমূল, তখন প্রথমবার সরকার গঠন করে বিজেপি ও শুভেন্দু অধিকারী সারাদিন লাইম লাইটে। নিঃস্তব্ধ হরিশ চ্যাটার্জী স্ট্রিট ও তৃণমূল কর্মীরা। এই আবহে তৃণমূলের সেনাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর টুইটারে দলীয় কর্মী ও রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিলেন।…

আরও পড়ুন