খেলা 

জমি অধিগ্রহণ মামলায় দ্রুত বিচার পেতে কলকাতা হাইকোর্টের দারস্থ মঙ্গলকোটের জমি মালিক 

নিজস্ব প্রতিনিধি :  জমি অধিগ্রহণ মামলায় দ্রুত বিচার পেতে কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন মঙ্গলকোটের এক জমি মালিক। একাধারে বর্ধমান জেলা আদালতে সংশ্লিষ্ট এজলাসে দ্রুত বিচারক নিয়োগ এবং অন্যদিকে পূর্ব বর্ধমান জেলা ভূমি অধিগ্রহণ দপ্তরের গাফিলতির বিচার চেয়েছেন জমি মালিক মোল্লা জসিমউদ্দিন। গত ৭ আগস্ট ইমেইল মারফত এবং ১০ আগস্ট হাইকোর্টের প্রধান বিচারপতির সচিবালয়ে কাগজপত্র জমা দিয়েছেন ওই জমি মালিক।জানা গেছে মঙ্গলকোট মৌজার ( জে.এল ৬৪, খতিয়ান ১১১৩১,দাগ নাম্বার ৩১০১) অধিগৃহীত জমির মালিক জসিম ৫/০৮/২০২৫ তারিখে ১৯৫৬ সালের জাতীয় ভূমি অধিগ্রহণ আইন অনুযায়ী এল.এ কেস – ৪৯ (এন এইচ -১১৬ এ)২২-২৩ এর…

আরও পড়ুন
জেলা 

কংগ্রেস নেতা আইনজীবী আনিসুর রহমান এবং তাঁর পুত্রকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা! নদীয়ার ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য! ভয় আউট ভরসা ইন বলেছিলেন মুখ্যমন্ত্রী!

বাংলার জনরব ডেস্ক : শনিবার রাত সাড়ে নটা নাগাদ নদীয়ার নাকাশিপাড়া থানার বেথুয়া ডহরি রেল গেট এর কাছে গুলি করে খুন করা হলো কংগ্রেস নেতা ও তার পুত্রকে। নদীয়ার বিশিষ্ট কংগ্রেস নেতা আইনজীবী আনিসুর রহমান এবং তার পুত্র ২৪ বছর বয়সী আবু সুফিয়ান একসঙ্গে বাড়ি ফিরছিলেন নিজস্ব গাড়িতে। বেথুয়া ডহরি রেল গেটের কাছে তাদের চার চাকার গাড়ি পৌঁছালে সেখানে রাস্তা আটকে দাঁড়ায় দুষ্কৃতীরা কোনরকম বোঝার আগেই পরপর কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ।এর পর গাড়ি থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবা ও ছেলেকে কোপানো হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়…

আরও পড়ুন
জেলা 

আশিস বন্দ্যোপাধ্যায়ের সুইসাইড নোটে চাঞ্চল্যকর তথ্য! বড় আক্ষেপ? আর কী আছে?

বাংলার জনরব ডেস্ক : প্রাক্তন মন্ত্রী ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধারের পর তার দেহের কাছ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। সেই সুইসাইড ভোটে তিনি লিখেছেন আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় রাজনীতিতে আসাটাই আমার ভুল হয়েছিল। ওই চিঠিতে তিনি আরো পরামর্শ দিয়েছেন তার পরিবারের উদ্দেশ্যে বলেছেন তারা যেন কেউ রাজনীতির সঙ্গে আর যুক্ত না হন। রামপুরহাটের পাঁচ বারের বিধায়ক আশিস রাজ্যের মন্ত্রীও ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তাঁকে বিধানসভার ডেপুটি স্পিকারের দায়িত্ব দেওয়া হয়েছিল। রবিবার সকালে রামপুরহাটের ৫ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায় নিজের বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে…

আরও পড়ুন
জেলা 

প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার বাড়ি সংলগ্ন দলের কার্যালয়ে থেকে! এলাকায় চাঞ্চল্য

রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু। বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে রবিবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হল। সূত্রের খবর, মিলেছে একটি সুইসাইড নোটও। আশিসের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে আশিস ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার। রামপুরহাটের পাঁচ বারের বিধায়ক তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন। কী ভাবে তাঁর মৃত্যু, এখনও স্পষ্ট নয়। রামপুরহাটের পাঁচ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায় থাকতেন আশিস। তাঁর বাড়ির লাগোয়া একটি দলীয় কার্যালয় ছিল। রবিবার সকালে সেখান থেকে তাঁর দেহ উদ্ধারের পর এলাকায় ভিড়…

আরও পড়ুন
জেলা 

৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন 

৮০ তম পতাকা উত্তোলনে শামিল হয়ে বক্তব্য রাখলেন অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না। হুগলি জেলার ব্যান্ডেলের চন্দনপুরে আজাদ হিন্দ ক্লাবের সামনে ও “মক্তবে তাজবীদুল কুরআন “ও দক্ষিণ নলডাঙ্গা মসজিদ প্রাঙ্গণে।আজাদ হিন্দ ক্লাবের পতাকা উত্তোলন করেন আব্দুল লতিফ,সেখ কামালুদ্দীন , মক্তবে তাজবীদুল কুরআন প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন হাফেজ সাবির সাহেব, দক্ষিণ নলডাঙ্গা মসজিদ প্রাঙ্গণে আবু আফজাল জিন্না ও এলাকার বিশিষ্ট সম্মানিয় ব্যাক্তিবর্গ।। আজকের দিনের মাহাত্ম্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ফুরফুরা শরীফের ভুমিপুত্র আবু আফজাল জিন্না _তিনি বলেন ভগত সিং ক্ষুদিরাম বসু,মাতঙ্গিনি হাজরা মোহাম্মদ আলী…

আরও পড়ুন
কলকাতা 

দুই তৃণমূলের স্বাধীনতা দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করলেন কুণাল! রহস্য ঘনীভূত

শনিবার দেশ জুড়ে পালিত হচ্ছে আশি তম স্বাধীনতা দিবস। এদিন কলকাতায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী স্বাধীনতা দিবস পালন করেন। আর এই দুই গোষ্ঠীর অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজনৈতিক মহলে চমক তৈরি করলেন বেলেঘাটার বিধায়ক কুনাল ঘোষ। বাইপাসের ধারের তৃণমূল ভবনের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূলের দোলা সেনরা জাতীয় পতাকা তুললেন। আবার মেট্রোপলিটনের দফতরে পতাকা তুললেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ রায়রা। আর দুই কর্মসূচিতেই হাজির হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। জানা গেছে,তপসিয়ায় বাইপাসের ধারে পুরনো তৃণমূল ভবনের সামনে পতাকা উত্তোলন করে মেট্রোপলিটন হয়ে ফিরছিলেন কুণাল। ঘটনাচক্রে, ওই এলাকাটি তাঁর বিধানসভা এলাকা বেলেঘাটার মধ্যেই…

আরও পড়ুন
জেলা 

মন্মথপুরে স্বাধীনতা দিবসে ছাত্রছাত্রীদের সংবর্ধনা, সম্মানিত গ্রাম পুজা কমিটি

বিশেষ প্রতিনিধি : ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ২০২৬-এর পরীক্ষার্থীদের সংবর্ধনা এবং বিভিন্ন গ্রাম্য পুজো কমিটিকে ‘প্রণবানন্দ হিন্দু সংস্কৃতি সেবা সম্মান’ প্রদান করা হয়। সনাতন হিন্দু সংস্কৃতি ও ধর্মীয় আচরণকে সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন গ্রাম্য পুজো কমিটির হাতে শ্রীশ্রী চণ্ডী, গীতা এবং ঠাকুরের ছাতা তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সুসংগঠিতভাবে এগিয়ে নিয়ে যাওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। স্বাধীনতা দিবস উপলক্ষে মন্মথপুর প্রণব মন্দিরের পরিচালনায় মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দির, মন্মথপুর হিন্দু মিলন…

আরও পড়ুন
দেশ 

৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ‘শক্তির সপ্তধারা’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী! কী সেই ‘শক্তির সপ্তধারা’

৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ‘শক্তির সপ্তধারা’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সপ্তসিন্ধুর প্রসঙ্গ টেনে জানিয়েছেন, এই সাতটি ধারাই দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার যে লক্ষ্য স্থির করেছে মোদী সরকার, তার কান্ডারি হয়ে থাকবে সাত শক্তি। মোদী জানিয়েছেন, স্বপ্ন সফল করার জন্য সাতটি ক্ষেত্রেই জোর দেওয়া হচ্ছে। দেশের উন্নয়নের লক্ষ্যে সাত দফা সংস্কার কর্মসূচির কথা বলেছেন মোদী। তার মধ্যে প্রথমেই রয়েছে উৎপাদন শক্তি। দেশের নানা প্রান্তে উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে জোর দেবে সরকার। তবেই বিকাশের পথ প্রশস্ত হবে। এ ছাড়া, কৃষি ও খাদ্য…

আরও পড়ুন
দেশ 

খতম মাওবাদী! কিন্তু রয়ে গেছে কিছু দেমাগী নকশাল এদের থেকে সাবধান হতে হবে, লালকেল্লার মঞ্চ থেকে ঘোষণা মোদির

স্বাধীনতার ৮০তম বর্ষ উদ্‌যাপনে লালকেল্লা থেকে মাওবাদী মনোভাবাপন্নদের সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, সশস্ত্র মাওবাদীর সংখ্যা কমে এলেও দেশে মাওবাদ মনোভাবাপন্নরা ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের থেকে সতর্ক থাকতে হবে। সেই সব মাওবাদ মনোভাবাপন্নকে (প্রধানমন্ত্রীর কথায়, দিমাগি নকশাল) চিহ্নিত করে বিচ্ছিন্ন করে দিতে হবে। দেশকে মাওবাদীমুক্ত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। ২০১৪ সালে তিনি যখন দেশের ভার নিয়েছিলেন, সেই সময়েই প্রতিজ্ঞা করেছিলেন, দেশকে মাওবাদী মুক্ত করা হবে। দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদ্‌যাপনে লালকেল্লার মঞ্চ থেকে তাঁর সেই প্রতিজ্ঞার কথা স্মরণ করলেন মোদী। তাঁর কথায়, ‘‘মাওবাদ এই দেশকে রক্তাক্ত…

আরও পড়ুন
প্রচ্ছদ 

তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি দাবি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর! রহস্য ?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি। এ কথা জানিয়েছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘‘দুই দেশের সরকার প্রধানেরা যখন কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়। তখন অনেক সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয়। ভারতের উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা।’’ আগামী ১২ সেপ্টেম্বর দিল্লিতে ব্রিকস-এর ‘আউটরিচ সেশন’-এ বিমস্টেক-এর সভাপতি হিসাবে তারেকের যোগ দেওয়ার কথা রয়েছে। তাঁকে আমন্ত্রণও জানিয়েছে নয়াদিল্লি। কিন্তু বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তারেকের ভারতে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বিদেশ মন্ত্রকের একটি সূত্রও জানিয়েছে, তারেক…

আরও পড়ুন