পড়ুয়াদের সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে সংসদে আলোচনায় বসতে প্রস্তুত অমিত শাহ জানালেন সংসদীয় মন্ত্রী
বাংলার জনরব ডেস্ক : দিল্লির ছাত্রবিক্ষোভে পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেছিল বিরোধীরা। শাহ অধিবেশনে অনুপস্থিত থাকায় বিরোধী সাংসদদের বিক্ষোভের জেরে দফায় দফায় মুলতুবি হয়ে যায় লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। এই আবহে সোমবার কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু জানালেন, বিষয়টি নিয়ে সংসদে বক্তব্য পেশ করবেন শাহ। সোমবার রিজিজু জানিয়েছেন, পড়ুয়াদের সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনার জন্য প্রস্তুত সরকার। বিরোধীরা যে প্রশ্নগুলি তুলেছে, সেগুলির জবাব দেওয়ার বিষয়েও আশ্বাস দিয়েছেন তিনি। রিজিজুর কথায়, “পড়ুয়াদের সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনার জন্য সরকার প্রস্তুত রয়েছে। বিরোধীরা যে…
আরও পড়ুন