কলকাতা 

Madhyamik Examination 2025 : মাধ্যমিক নিয়ে নজিরবিহীন উদ্যোগ! এতে কমবে কি নকল করার প্রবনতা? জল্পনা শিক্ষামহলে…..

বিশেষ প্রতিনিধি : মাধ্যমিক পরীক্ষার আগে প্রত্যেক বছরই একাধিক উদ্যোগ নেয় মধ্যশিক্ষা পর্ষদ ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষার আয়োজনে যাতে কোনও রকম ত্রুটি না থাকে, সেটা সুনিশ্চিত করতে চায় তারা। সেই কারণে নেওয়া হয় একাধিক সিদ্ধান্ত। চলতি বছরও এর অন্যথা হয়নি। এবার যেমন অ্যাডমিট কার্ড দেওয়ার পর পড়ুয়াদের শপথবাক্য পাঠ করাবে বিদ্যালয় কর্তৃপক্ষ। পর্ষদের তরফ থেকে এমনই নির্দেশ জারি করা হয়েছে। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর মাত্র হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা। এই মুহূর্তে প্রায় সকল পরীক্ষার্থীই জোরকদমে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। এই আবহে জানা গেল, পর্ষদের নয়া উদ্যোগের কথা।…

আরও পড়ুন
জেলা 

রবিবার গভীর রাতে সরস্বতী ঠাকুর দেখতে গিয়ে বাইক দুর্ঘটনায় মৃত ৪, নদীয়ার করিমপুরের ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া

বাংলার জনরব ডেস্ক : একটি বাইকে চারজন চেপে সরস্বতী ঠাকুর দেখতে বেরিয়েছিল ১৬ থেকে ১৮ বছরের চার যুবক। পরিণতিতে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিকে ধাক্কা তারপর দোকানের সাটারে ধাক্কা মেরে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু। ভয়াবহ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার কাঠালিয়া এলাকায়। পুলিশ মৃতদেহ গুলোকে উদ্ধার করে, ময়নাতদন্তে পাঠিয়েছে। রবিবার গভীর রাতে সরস্বতী ঠাকুর দেখে ফিরছিলেন তাঁরা। করিমপুর থানার কানাইখালি এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি লরির পর বন্ধ দোকানের শাটারে ধাক্কা মারে বাইকটি। গুরুতর আহত হয় চারজন। তাদেরকে উদ্ধার করে প্রথমে নাজিরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সারা বাংলা সাহিত্য-সংস্কৃতি মঞ্চ আয়োজিত এবং চাতক ফাউন্ডেশন এর পরিচালনায় “আন্তর্জাতিক কবি সাহিত্যিক গুণীজন সমাবেশ”

বিশেষ প্রতিনিধি : ২ ফেব্রুয়ারি রবিবার সারা বাংলা সাহিত্য-সংস্কৃতি মঞ্চ আয়োজিত এবং চাতক ফাউন্ডেশন এর পরিচালনায় “আন্তর্জাতিক কবি সাহিত্যিক গুণীজন সমাবেশ” অনুষ্ঠিত হল কলকাতার কলেজ স্কয়ারের দ্য বেঙ্গল থিওসফিক্যাল সোসাইটিতে । এদিন ঠিক বেলা ১২টার সময় অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের সম্পাদক শেখ মফেজুল । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা ড. মীরাতুন নাহার । এদিনের প্রধান অতিথি বিশিষ্ট সমাজবিজ্ঞানী তথা লিখিকা মিরাতুন নাহার বর্তমান বাংলা ভাষা, বাঙালির অস্তিত্ব এবং বাংলা সাহিত্য-সংস্কৃতি চর্চার গুরুত্বপূর্ণ দিক সকলের সামনে আলোচনায় উপস্থাপন করেন। তিনি আরো বলেন- আমি অভিভূত হয়ে গেলাম, বাংলা ভাষা যখন…

আরও পড়ুন
জেলা 

বিজড়া হাই স্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দিনের হৃদয়স্পর্শী অবসর গ্রহণ অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি: দুর্গাপুরে আদিবাসী অধ্যুষিত এলাকার বিজড়া হাই স্কুল আজ এলাকাবাসীর জন্য স্বপ্নের এক প্রতিষ্ঠান, যেন ছায়া ঘেরা শান্তিনিকেতনের ক্ষুদ্র একটি প্রতিরূপ। এর পেছনে যাঁর অবদান সর্বজন স্বীকৃত, সেই প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দিনের অবসর গ্রহণ ছিল গত শুক্রবার ৩১ ডিসেম্বর। তাঁর অবসর গ্রহণ নিয়ে উৎসাহ-উদ্দীপনার ঢল নেমে এসেছিল এলাকায়। হবেই বা না কেন! এলাকাবাসীরা সকলেই জানেন তাঁরই যোগ্য নেতৃত্বে একদল শিক্ষক-শিক্ষিকার প্রত্যক্ষ সহযোগিতায় আজ শিশু স্কুলটি মহীরুহে পরিণত হয়েছে। ছাত্র-ছাত্রীরা স্কুলকে ভাবে তাদের নিজের ঘরের মতোই। এদিন অবসর গ্রহণের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকা ও গুণীজনেরা। উপস্থিত ছিলেন পরিচালন…

আরও পড়ুন
কলকাতা 

আগামী প্রজন্মের শিক্ষা-সংস্কৃতি নিয়ে ভাবনার আহ্বান জানানো হল অনুসন্ধান সোসাইটির পঞ্চম বার্ষিক অধিবেশনে

বিশেষ প্রতিবেদন : মূলত বাঙালি সমাজে শিক্ষার প্রসার ও উৎকর্ষতার জন্য আজ থেকে ঠিক পাঁচ বছর আগে গড়ে উঠেছিল অনুসন্ধান কলকাতা। প্রেক্ষিতটা তখন ছিল কিছুটা আলাদা। কোভিডের কবল থেকে মুক্ত হতে তখন আশ্রয় নেয়া হয়েছিল অনলাইন পড়াশোনা এবং সমস্ত ধরনের আলোচনার। দিন গড়িয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষাঙ্গনে অনুসন্ধান আজ বিশেষ একটি নাম। শুধু শিক্ষক-শিক্ষিকাদের স্বেচ্ছাশ্রম-ই নয়, বিভিন্ন পর্যায়ের স্কুল কর্তৃপক্ষরাও আজ নিবিড়ভাবে সম্পর্ক গড়ে তুলেছেন অনুসন্ধানের সঙ্গে শিক্ষা উৎকর্ষতার বিভিন্নমুখী কর্মসূচিতে। আজ রবিবার উত্তর চব্বিশ পরগনার হাতিয়াড়ায় অনুসন্ধান সোসাইটির পঞ্চম বার্ষিক সাধারণ সভায় উপরের কথাগুলি বার বার ধ্বনিত হচ্ছিল বিভিন্ন…

আরও পড়ুন
জেলা 

আন্তর্জাতিক মানবাধিকার ওয়েলফেয়ারের কর্মিসভা

ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কর্মীসভা অনুষ্ঠিত হয়ে গেল বড়া তেলিয়ার মোড় এম এম অটো মোবাইলের দ্বিতীয় তলায়। উপস্থিত ছিলেন আবু আফজাল জিন্না অল বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন রাজ্য সভাপতি।আজিজ ওসমানী ফাউন্ডার চিফ সেক্রেটার।চন্দন মাহাল প্রেসিডেন্ট ন্যাশনাল বোর্ড,হাজী মইদুল মোল্লা,মাইনোরিটি প্রেসিডেন্ট হুগলি,সৈয়দ মোর্তজা আলী ভাইস প্রেসিডেন্ট। উক্ত অনুষ্ঠানে সম্মানিয় অতিথি হিসাবে বক্তব্য রাখেন আবু আফজাল জিন্না তিনি ভূয়সি প্রশংসা করেন হিউমান রাইস এর, আরো ভালো কাজ করুক। মানুষের মৌলিক অধিকার নিয়ে কাজ করছে যেমন, আগামিতে আরো আগিয়ে যাক।ধর্ম বর্ন নির্বিশেষে সকল শ্রেণী মানুষের কল্যাণের জন্য এই সংগঠন দ্রুত ছড়িয়ে পড়বে সর্বাত্মক।

আরও পড়ুন
জেলা 

গৃহবধূকে ধর্ষণ করে খুনের চেষ্টা! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি নির্যাতিতা

বিশেষ প্রতিনিধি : গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানায় ঘটনাটি ঘটেছে।ফাঁকা মাঠ থেকে আশঙ্কাজনক অবস্থায় ‘নির্যাতিতা’কে উদ্ধার করেন গ্রামবাসীরা। এখন বারুইপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বধূ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও আটক বা গ্রেফতারির কোনও খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রের খবর, শনিবার রাতে জয়নগর থানার একটি ফাঁকা মাঠ থেকে মহিলা কণ্ঠে আর্তনাদ শুনতে পান স্থানীয় কয়েক জন মানুষ। তাঁরা মাঠে গিয়ে কার্যত হতভম্ব হয়ে যান। দেখেন অসুস্থ অবস্থায় এক মহিলা পড়ে রয়েছেন। নাম-ধাম ঠিক মতো বলতে পারছেন না তিনি। সঙ্গে সঙ্গে থানায়…

আরও পড়ুন
জেলা 

নতুন কমিশনার দায়িত্ব নেওয়ার কয়েক ঘন্টা পরেই নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার ১, আটক চার

বিশেষ প্রতিনিধি : পুলিশ কমিশনার বদলে কয়েক ঘন্টার মধ্যেই উত্তর ২৪ পরগনার নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের দায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম অক্ষয় গণ।তাঁকে পাকড়াও করার সঙ্গে সঙ্গে আরও চার জনকে আটক করা হয়েছে বলে খবর। বস্তুত, শনিবারই ব্যারাকপুর পুলিশ কমিশনারের বদল হয়েছে। অলোক রাজোরিয়ার জায়গায় দ্বিতীয় বার ব্যারাকপুরের পুলিশ কমিশনার হয়েছেন অজয় ঠাকুর। পুলিশ সূত্রে খবর, দায়িত্ব পেয়ে শনিবার রাতেই নৈহাটি থানায় হাজির হয়েছিলেন পুলিশ কমিশনার অজয়। তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের তদন্ত কত দূর এগিয়েছে, অভিযুক্তদের কেউ কেন এখনও ধরা পড়েননি, এ নিয়ে কৈফিয়ত চান কমিশনার।…

আরও পড়ুন
জেলা 

তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ওরফে লাল ভাইয়ের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

সেখ ইবাদুল ইসলাম : নদীয়ার কালীগঞ্জের বিধায়ক তথা ওই জেলার জনপ্রিয়তম মুসলিম মুখ তৃণমূল নেতা নাসির উদ্দিন আহমেদ ওরফে লাল ভাই। শনিবার রাতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পলাশীর হাসপাতালে ভর্তি হন সেখানেই গভীর রাতে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি এক পুত্র দুই কন্যা রেখে গেলেন।মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেল এ টুইট করে  গভীর শোক ব্যক্ত করেছেন। https://x.com/MamataOfficial/status/1885917151338361184?t=PK2aEY-rJpmHxA6m0rRFZg&s=19 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাসির উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন তিনি তার সহকর্মী এবং একজন জনপ্রিয় নেতাকে হারিয়েছেন। জনগণের জন্য তিনি নিরবে  কাজ করে গেছেন। মানুষের…

আরও পড়ুন
দেশ 

মহাকুম্ভ থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা ৫ নেপালি নাগরিকের মৃত্যু ৪ জন গুরুতর আহত

বাংলার জনরব ডেস্ক : মহাকুম্ভ থেকে ফেরার পথে বিহারের মুজাফফরপুর জেলার মধুবনী বাইপাসে ভয়াবহ দুর্ঘটনায় পাঁচ বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে অভিযোগ বেপরোয়া বাইক চালকদের বাঁচাতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িতে। ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে সেটা পাঁচবার পাল্টি খায়। জানা গিয়েছে, প্রয়াগরাজ থেকে নেপালের ৯ নাগরিককে নিয়ে ফিরছিল গাড়িটি। মধুবনি বাইপাসে এক বাইক চালক বাইকের কসরত দেখাচ্ছিলেন। সেই স্টাটবাজি এড়াতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং সোজা গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে পাঁচবার পাল্টি খায়। গাড়িতে থাকা ৯ জনের মধ্যে পাঁচজনের মৃত্য়ু হয়েছে।…

আরও পড়ুন