জেলা 

মুর্শিদাবাদের গুলিবিদ্ধ ছাত্রকে নিয়ে আসা হল কলকাতায় অশান্তি কারণের গ্রেফতার ১১৮

ওয়াকফ (সংশোধিত) আইন বাতিলের (Waqf Bill) দাবিতে শুক্রবার দুপুর থেকে দফায় দফায় উত্তপ্ত মুর্শিদাবাদের (Mursidabad) জঙ্গিপুর-সহ একাধিক এলাকা। অশান্তি থামাতে গিয়ে জখম হন ফারাক্কার এসডিপিও। তবে শনিবার সকাল থেকে নতুন করে কোনও অশান্তির ঘটনা ঘটেনি বলেই প্রশাসনের দাবি। পুলিশের পাশাপাশি উত্তেজনা প্রবণ এলাকায় টহল দিচ্ছে বিএসএফের জওয়ানরাও। সূত্রের খবর, শুক্রবারের অশান্তির ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ এখনও পর্যন্ত ১১৮ জনকে গ্রেফতার করেছে। এদিকে শুক্রবার অশান্তির মধ্যে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি। আক্রান্ত যুবকের নাম মোশারফ হোসেন। তাঁর বাবা জানান, গোলমালের সময় ছেলে রাস্তায় জিনিস…

আরও পড়ুন
কলকাতা 

কোনরকম গুন্ডামি বরদাস্ত করা হবে না রাজ্যবাসীকে বার্তা ডিজিপি রাজিব কুমারের

বাংলার জনরব ডেস্ক : কোনও রকম গুন্ডামি নয় মানে নয়। গুজবে কান দিয়ে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয় তাহলে পুলিশ তা বরদাস্ত করবে না। যে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলেই পদক্ষেপ নেওয়া হবে, ওয়াকফ অশান্তি নিয়ে যখন তপ্ত মুর্শিদাবাদ, তখনই কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। শুক্রবার দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে জঙ্গিপুর এলাকা। পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি, পুলিশের গাড়িতে আগুন লাগানো থেকে শুরু করে বাইক ভাঙচুর— একাধিক ঘটনায় অশান্তি ছড়িয়েছে শাজুরমোড় ও ধুলিয়ান সংলগ্ন এলাকাতেও। শনিবার সকালেও যখন তা অব্যাহত, সেই সময় ভবানী ভবন থেকে ডিজি সাংবাদিক বৈঠক…

আরও পড়ুন
দেশ 

ধুলো ঝড়ে বিপর্যস্ত দিল্লি !

বাংলার জনরব ডেস্ক : রাজধানী শহর দিল্লিতে ধুলো ঝড়ের দাপটে কার্যত নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে। সবকিছু কাজকর্ম বন্ধ হয়ে গেছে, আর এই  পর বিমান ওঠানামা ব্যাহত হচ্ছে। অনেক বিমান দিল্লির বিমানবন্দরে নামতেই পারেনি। সেগুলি নিকটবর্তী অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। এ ছাড়া, অন্তত ৫০টি বিমান নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি দিল্লি থেকে। বাতিল করা হয়েছে সাতটি বিমান। দিল্লি বিমানবন্দরের একাংশে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলে দাবি যাত্রীদের। অনেকেই আটকে পড়েছেন। শুক্রবার ধুলোঝড়ের সময়ে হাওয়ার ধাক্কায় পূর্ব দিল্লিতে দেওয়াল ভেঙে এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত দু’জন। গত কয়েক…

আরও পড়ুন
কলকাতা জেলা 

ফের অশান্তি মুর্শিদাবাদের সুতিতে! ওয়াকফ আইনের বিরোধিতা করে মিছিল মিটিংয়ে থেকে বারবার অশান্তি হচ্ছে কেন? উত্তর দেওয়া উচিত মুসলিম নেতাদের

বিশেষ প্রতিনিধি : আবারো অশান্তি এবার মুর্শিদাবাদের সুতি। প্রশ্ন উঠেছে ওয়াকফ আইনের বিরোধিতা করে মিছিল মিটিং করলে সেই মিছিল মিটিংয়ে কারা গন্ডগোল করছে এ বিষয়ে এই দেশের এই রাজ্যের মুসলিম নেতৃত্বকে জবাবদিহি করা উচিত বলে আমরা মনে করছি। কারণ এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে মিডিয়া মুসলিম সম্প্রদায়কে নিশানা করছে তাতে আগামী দিনে এই রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি যে আরও বিপন্ন হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। অতএব মুসলিম সমাজকে এক্ষুনি এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে ব্যাখ্যা দিতে হবে যে এই সকল গন্ডগোলের নেপথ্যে থেকে কারা রয়েছে যদি মিছিল থেকে সত্যিই পুলিশের…

আরও পড়ুন
জেলা 

শতাব্দীর ছবিতে কালি লেপে বীরভূমে মিছিল মুসলিমদের! অস্বস্তিতে তৃণমূল

বিশেষ প্রতিনিধি : ওয়াকফ (সংশোধিত) আইনের বিরোধিতার মিছিলে আবার তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ বীরভূমে। মুরারইয়ে তৃণমূলের চার বারের সাংসদের বিরুদ্ধে উঠেছিল স্লোগান। এ বার শতাব্দীর ছবিতে কালি লেপে কাটাকুটি করে মিছিল করলেন বিক্ষোভকারীরা। তবে এ বারের মিছিলের সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই বলে দাবি স্থানীয় নেতৃত্বের। গত বুধবার মুরারইয়ের মিছিলে শতাব্দীর উদ্দেশে ‘স্যালাইন এমপি-কে মানছি না, মানব না’ বলে স্লোগান দেওয়া হয়। তৃণমূলের মিছিলে তাঁর উদ্দেশে ক্ষোভের প্রসঙ্গে সাংসদ জানিয়েছিলেন, যাঁরা এই কাজ করেছেন, তাঁরা তৃণমূলের লোক হতে পারেন না। শুক্রবার সিউড়িতে ওয়াকফ বিলের প্রতিবাদ মিছিলে দেখা যায়…

আরও পড়ুন
জেলা 

ফের আক্রান্ত পুলিশ! এবার আমতলায়, ওয়াকফ আইন বাতিলের দাবিতে মিছিল থেকেই কেন বারবার পুলিশের উপর আক্রমণ হচ্ছে তদন্ত জরুরী

বাংলার জনরব ডেস্ক : আইনশৃঙ্খলা সামলাতে গিয়ে একাংশের আক্রমণের মুখে পড়ল পুলিশ বাহিনী ( police attack)। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতেও। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার বিষ্ণুপুর থানার আমতলায়। ঘটনার জেরে অবরুদ্ধ ১১৭ জাতীয় সড়ক। এর আগে এদিন সকালে ভিন্ন একটি ঘটনায় হুগলির চাঁপদানীতে পুলিশের ওপর আক্রমণ করে এক গোষ্ঠী। পর পর পুলিশের ওপর আক্রমণের ঘটনায় শোরগোল ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। স্থানীয় সূত্রের খবর, ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে এদিন এলাকায় মিছিল করছিল মুসলিমরা । নিরাপত্তা দেখভালের জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন পুলিশের কর্মীরাও। অভিযোগ,  আচমকা পুলিশের গাড়িতে আক্রমণ…

আরও পড়ুন
কলকাতা 

কসবায় চাকরিহারা প্রার্থীকে লাথি মারার ঘটনায় অভিযুক্ত এসআই-কে তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দিল লালবাজার

কসবায় চাকরিহারা প্রার্থীকে লাথি মারার ঘটনায় অভিযুক্ত এসআই-কে তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দায়িত্ব পেয়েছেন অন্য এক এসআই। লালবাজার সূত্রে খবর, কসবার ঘটনার তদন্ত করবেন সঞ্জয় সিংহ। কসবা থানায় এসআই পদে আছেন তিনি। এর আগে এই দায়িত্ব দেওয়া হয়েছিল এসআই রিটন দাসকে। অভিযোগ, গত বুধবার চাকরিহারাদের বিক্ষোভের ভাইরাল ভিডিয়োয় এক আন্দোলনকারীর পেটে লাথি মারতে দেখা গিয়েছিল তাঁকে । পরে ওই দিনের ঘটনার তদন্তকারী অফিসার (আইও) হিসাবে নিযুক্ত হন সেই রিটনই। তা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। তার মাঝেই শুক্রবার জানা গেল, প্রথমে রিটনকে দায়িত্ব দেওয়া হলেও পরে কসবাকাণ্ডের তদন্তকারী অফিসার…

আরও পড়ুন
কলকাতা জেলা 

চলে গেলেন আব্দুর রেজ্জাক মোল্লা, মুখ্যমন্ত্রীর শোক প্রকাশ

বাংলার জনরব ডেস্ক : চলে গেলেন রেজ্জাক মোল্লা।শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের মিলন বাজারের কাছে বাঁকড়া গ্রামের বাড়িতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে রেজ্জাকের বয়স হয়েছিল ৮০। পরিবার সূত্রে খবর, পৈতৃক ভিটেতেই তাঁর দেহ সমাধিস্থ করা হবে। গত চার-পাঁচ বছর ধরে ওই বাড়িতেই থাকছিলেন তিনি। রেজ্জাকের প্রয়াণে নিজের এক্স হ্যান্ডলে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘‘আমার সহকর্মী, আব্দুর রেজ্জাক মোল্লার প্রয়াণে আমি শোকাহত ও মর্মাহত। তিনি রাজ্য মন্ত্রিসভায় আমার সহকর্মী ছিলেন। তাঁকে আমি শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। বাংলার গ্রামজীবন, কৃষি-অর্থনীতি ও ভূমি-সংস্কার বিষয়ে তাঁর…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ঐকতান গবেষণাপত্র পত্রিকার নববর্ষ সংখ্যা প্রকাশিত

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: প্রকাশিত হল ঐকতান গবেষণাপত্র পত্রিকার বাংলা নববর্ষ সংখ্যা। ৯ এপ্রিল,২০২৫, সন্ধ্যায় রবীন্দ্র সদন লিটল ম্যাগাজিন মেলা প্রাঙ্গনে ৫৭ নম্বর স্টলের সামনে নীতীশ বিশ্বাস সম্পাদিত ঐকতানগবেষণা পত্রের নববর্ষ সংখ্যার উদ্বোধন করা হয়। এই পত্রিকার ইতিহাস হল, ১৯৭২ সাল থেকে এর মুদ্রিত প্রথম সংখ্যার আত্ম প্রকাশ। তারপর একনাগাড়ে বের হচ্ছে। ঐকতান পত্রিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কলকাতা-ঢাকা সম্মিলিত ঐকতান হিসেবে সেই রক্তক্ষরা সময়ে কলকাতায় প্রকাশিত হয় । যার লেখক সূচিতে নিয়মিত থাকেন ভারতের বরাক(আসাম) ত্রিপুরা সহ ভারতের বাঙালি অঞ্চল ,বাংলাদেশ সহ বাংলা বিশ্বের নানা সুধীজন।সে আহমদ শরীফ, নরেন বিশ্বাস,আহমেদ ছফা…

আরও পড়ুন
দেশ 

ঋতুমতী হওয়ার ‘অপরাধ’স্কুল কর্তৃপক্ষের নির্দেশে ক্লাসের বাইরে বসে পরীক্ষা ছাত্রীর!

বাংলার জনরব ডেস্ক : ঋতুমতী হওয়ার ‘দোষে’ তামিলনাড়ুর অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শ্রেণিকক্ষের বাইরে বসে পরীক্ষা দিতে বাধ্য করল স্কুল কর্তৃপক্ষ! মধ্যযুগীয় অমানবিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ রাজ্যের কোয়েম্বাটুরের। স্কুল প্রিন্সিপালের নির্দেশে শ্রেণিকক্ষের বাইরে বসে বিজ্ঞান পরীক্ষাই দেয় ওই কিশোরী। কোয়েম্বাটুরের একটি বেসরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ভাইরাল হয়েছে ক্লাসের বাইরে বসে ছাত্রীর পরীক্ষা দেওয়ার ভিডিও। সেখানে দেখা গিয়েছে, ছাত্রীর দিকে ছুটে যাচ্ছেন তার মা। তিনি প্রশ্ন করছেন, কেন ক্লাসের বাইরে বসে আছে সে। বালিকা জানায়, স্কুলের প্রিন্সিপাল তাকে ক্লাসের বাইরে বসে পরীক্ষা দিতে বলেছেন। একথা শুনে হতাশ…

আরও পড়ুন