১০০ দিনের কাজের দুর্নীতির টাকা উদ্ধার ২ কোটি ৪০ লক্ষ, আদালতে বলল যাচাই কমিটি, বাংলার প্রকল্পে টাকা কবে দেবে কেন্দ্র জানতে চাইলো আদালত
বিশেষ প্রতিনিধি : ১০০ দিনের কাজের প্রকল্পে এই রাজ্যে যে চারটি জেলায় দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ উঠেছিল তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্দেশিত কমিটি তদন্ত করে ২ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছে বলে আজ আদালতে জানিয়েছে কমিটি। একই সঙ্গে এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট বলেছে দুর্নীতি হয়েছে বলে প্রকল্পের টাকা আটকে রাখতে পারে না কেন্দ্র। দুর্নীতির তদন্তে যে দু কোটি 40 লক্ষ টাকা উদ্ধার হয়েছে সেই টাকা এখন কোথায় আছে কি কাজে লাগছে সে নিয়েও ব্যাখ্যা চেয়েছে কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে কেন্দ্র কে জানাতে হবে এই রাজ্যের বকেয়া প্রকল্পগুলি টাকা কবে দেবে…
আরও পড়ুন