জেলা 

জমি বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশীদের উপর দাদাগিরি হাসিনের

বিশেষ প্রতিনিধি : জমি বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশীকে বেধড়ক মারধরের অভিযোগ ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের বিরুদ্ধে। সোশাল মিডিয়ায় ভাইরাল ঘটনার ভিডিও। হাসিন জাহানের প্রথম পক্ষের মেয়ে আরশি জাহানের সিউড়ির ৫ নম্বর ওয়ার্ডের সোনাতোড় এলাকায় জমি রয়েছে। অভিযোগ, ওই জমি আত্মসাতের চেষ্টা করছেন প্রতিবেশী গুড্ডু বিবি। তা নিয়ে হাসিন জাহানের সঙ্গে তাঁর অশান্তি। অবশ্য এই অভিযোগ প্রায় বছরখানেক পুরনো। জমি মাপজোকের পর শুক্রবার সেখানে নির্মাণ কাজ শুরু হয়। তার জেরে অশান্তি মাথাচাড়া দেয়। প্রতিবেশীকে হাসিন জাহান মারধর শুরু করে বলে অভিযোগ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ওই মহিলাকে…

আরও পড়ুন
জেলা প্রচ্ছদ 

ওড়িশায় কাজে গিয়ে চরম হেনস্থার শিকার হুগলির দেবাশিস দাস

বাংলার জনরব ডেস্ক : ভারতের নাগরিকত্ব প্রমাণের তেমন কোন নির্ভরযোগ্য কার্ড নেই। তবে পাসপোর্ট, আধার, প্যান, ভোটার কার্ড-সহ একাধিক পরিচয়পত্র থাকা সত্ত্বেও ওড়িশায় কাজে গিয়ে চরম হেনস্তার শিকার হুগলির দেবাশিস দাস। হুগলির চুঁচুড়া ২ নং রবীন্দ্রনগরের বাসিন্দা দেবাশিস দাস। বিভিন্ন প্রজেক্টে অগ্নিনির্বাপণ ব্যবস্থার কাজ করেন। গত ১৪ জুন এক সংস্থার হয়ে ওড়িশায় কাজে গিয়েছিলেন দেবাশিস। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন। অভিযোগ, ওড়িশার স্থানীয় পুলিশ বাংলাদেশি সন্দেহে তাঁদের হেনস্তা করে। তাঁদের কাজের জায়গা থেকে অন্যত্র তুলে নিয়ে যাওয়া হয়। তাঁদের কাছে থাকা নানা পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। দেবাশিসের কাছে পাসপোর্ট, আধার,প্যান,ভোটার কার্ড…

আরও পড়ুন
জেলা 

লরি এবং স্করপিওর মুখোমুখি ধাক্কা। ঘটনাস্থলে প্রাণ গেল চারজনের!

বাংলার জনরব ডেস্ক :  লরি এবং স্করপিওর মুখোমুখি ধাক্কা। ঘটনাস্থলে প্রাণ গেল চারজনের। এই  ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদার ৬০ নম্বর জাতীয় সড়কের রানি সরাই এ। মৃতরা প্রত্যেকে ওই স্করপিও গাড়িতে ছিলেন বলেই জানা গিয়েছে। শনিবার সকাল। ঘড়ির কাঁটায় তখন ৬টা। জানা গিয়েছে, আসানসোল থেকে খড়গপুর হয়ে দিঘা যাচ্ছিল ওই গাড়িটি। ছিলেন মোট চারজন আরোহী। বেলদার ৬০ নম্বর জাতীয় সড়কের রানি সরাইয়ের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। উলটো দিকের লেনে ঢুকে পড়ে গাড়িটি। সেই সময় উলটো দিক থেকে আসছিল একটি লরি। কিছু বুঝে ওঠার আগে গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে…

আরও পড়ুন
দেশ 

দিল্লিতে হঠাৎই ভেঙে পড়ল চার তলা বাড়ি

বাংলার জনরব ডেস্ক : শনিবার সকালে রাজধানীর দিল্লিতে হঠাৎই ভেঙে পড়ল চার তলা একটি বাড়ি। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুসারে, শনিবার সকাল ৭টা নাগাদ দিল্লির সীলমপুর এলাকায় থাকা ওই বাড়িটি ভেঙে পড়ে। বাড়ি ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে তিন-চার জনকে উদ্ধার করা হয়েছে বলে দমকল সূত্রে খবর। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে অনেকে ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, বাড়িটিতে ১০ জন থাকতেন। তাঁদের মধ্যে তিন জন মহিলা, তিন জন শিশু। তবে বাড়ি ভেঙে পড়ার সময়…

আরও পড়ুন
কলকাতা 

আইআইএম জোকার ছাত্রীকে বেঁহুশ করে ধর্ষণের অভিযোগ,গ্রেফতার ১

বাংলার জনরব ডেস্ক : কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) জোকায় বয়েজ় হস্টেলে ডেকে নিয়ে গিয়ে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। নির্যাতিতা আইআইএম জোকারই পড়ুয়া। অভিযোগ, কাউন্সেলিংয়ের নাম করে তাঁকে বয়েজ় হস্টেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে কিছু খাবার এবং পানীয় দেওয়া হয়। সেগুলি খাওয়ার পরেই আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। জ্ঞান ফিরলে তিনি দেখেন বয়েজ় হস্টেলে পড়ে রয়েছেন। নির্যাতিতার অভিযোগ, বেহুঁশ করে ধর্ষণ করা হয়েছে তাঁকে। প্রথমে ঠাকুরপুকুর থানায় নির্যাতিতা অভিযোগ দায়ের করতে যান। সেখানে পুলিশ তাঁকে হরিদেবপুর থানায় যেতে বলে। কারণ আইআইএম জোকা…

আরও পড়ুন
কলকাতা 

বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে? শাহের মন্ত্রকের কাছে ব্যাখ্যা চাইলো হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক : দিল্লি থেকে আটক করে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের কি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। সেই সঙ্গে ওই পরিযায়ী শ্রমিকদের অবস্থান নিয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লির মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকেও সমগ্র বিষয়টি নিয়ে আদালতে একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। আগামী বুধবার কলকাতা হাই কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে। বাংলার বেশ কয়েক জন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে দিল্লিতে আটক করা হয়েছিল। অভিযোগ, তার পর তাঁদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার…

আরও পড়ুন
কলকাতা 

বন দফতরে চাকরি দেওয়ার নামে প্রতারণা! গ্রেফতার ১

বন দফতরে চাকরি দেওয়ার নামে প্রতারণা! এই অভিযোগে  এক ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত বছর সেপ্টেম্বর মাসে বন দফতরের আধিকারিক শুভঙ্কর বাগচী বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, তিনি বলরাম দাস নামে এক ব্যক্তির নিয়োগপত্র পেয়েছিলেন। কিন্তু যাচাই করে জানতে পারেন সেই নিয়োগপত্র ভুয়ো। এমনকি সেই নিয়োগপত্রে যে বন দফতর আধিকারিকের সই রয়েছে, সেটাও জাল করা হয়েছে। সেই অভিযোগের তদন্তভার পড়ে বিধাননগর উত্তর থানার সাব ইন্সপেক্টর প্রবীণকুমার ঠাকুরের কাঁধে। তদন্তে উঠে আসে প্রতারণা জালের হদিস। সেই সূত্র ধরে শুক্রবার সুকুমার মণ্ডল…

আরও পড়ুন
জেলা 

টাকা দিলেই দ্বিগুণ হবে! বিত্তশালী মহিলাদের সঙ্গে প্রতারণা করে গ্রেফতার আরেক মহিলা

বাংলার জনরব ডেস্ক : পার্টিতে বিত্তশালী মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করতেন। তার পর তাঁদের বিনিয়োগে উৎসাহ দিতেন। দ্বিগুণ থেকে চারগুণ টাকা ফেরতের প্রতিশ্রুতি দিতেন। তাঁর কথার ফাঁদে পড়ে অনেকেই বিনিয়োগ করেন। কিন্তু টাকা ফেরত নিতে গিয়ে দেখেন তাঁদের ‘বন্ধু’ই বেপাত্তা। তার পরই অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে প্রতারক মহিলা এবং তাঁর ছয় সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি বেঙ্গালুরুর। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সবিতা। তিনি পার্টির আয়োজন করতেন। মূলত সেই পার্টিতে বিত্তশালী মহিলাদের আমন্ত্রণ জানাতেন। কোন কোন মহিলাকে আমন্ত্রিতের তালিকায় রাখা যায়, আগে তাঁদের বাছাই করতেন। তার পর পার্টিতে আমন্ত্রণ জানাতেন। পার্টিতে হইহুল্লোড়ের…

আরও পড়ুন
দেশ 

মোহনের বার্তায় জল্পনা তুঙ্গে! প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাচ্ছেন মোদী?

বাংলার জনরব ডেস্ক : নরেন্দ্র মোদির অবসর নিয়ে আর এস এস প্রধান  মোহন ভাগবত (Mohan Bhagwat) হাওয়ায় যে কথা ভাসিয়ে দিয়েছেন, তা নিয়ে তোলপাড় সর্বভারতীয় রাজনীতি। সম্প্রতি ভাগবত বলেছেন, “৭৫ বছর (75 Years) বয়স মানেই বুঝে নিতে হবে সময় এসেছে সরে দাঁড়ানোর, নতুনদের জায়গা করে দেওয়ার।” সরসঙ্ঘচালকের এই কথার সূত্র ধরেই শুক্রবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ মোদীকে কটাক্ষ করে বলেছেন,“এ কেমন হোমকামিং! প্রধানমন্ত্রী দেশে ফিরতে না ফিরতেই আরএসএস প্রধান স্মরণ করিয়ে দিলেন, এ বছর ১৭ই সেপ্টেম্বর উনি ৭৫-এ পা দেবেন।” জয়রাম খোঁচা দিয়ে আরও বলেন,“তবে মোদীজিও পাল্টা বলতে পারেন—ভাগবত নিজেও…

আরও পড়ুন
জেলা 

ভাঙরের পর এবার মালদহের ইংরেজ বাজারে খুন হলেন এক তৃণমুল নেতা

বাংলার জনরব ডেস্ক : ভাঙরের পর এবার মালদহের ইংরেজ বাজারে খুন হলেন এক তৃণমুল নেতা। ঘটনা ঘটেছে মালদার ইংরেজবাজারের লক্ষ্মীপুরে। নিহত তৃণমূল নেতার নাম আবুল কালাম আজাদ। ঘটনায় তাঁর স্ত্রী শিউলি খাতুন-সহ আরও তিন জন আহত হয়েছেন। তাঁরা মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। অভিযুক্ত তৃণমূল নেতা মাইনুল শেখ কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য। গত পঞ্চায়েত নির্বাচনে মাইনুল শেখ কংগ্রেসের হয়ে ভোটে জিতে পরবর্তী কালে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির হাত ধরে তৃণমূলে যোগদান করেন। নিহত এবং অভিযুক্ত, উভয়ের বাড়িই মানিকচকের গোপালপুর এলাকায়। দীর্ঘদিন ধরেই অভিযুক্ত মাইনুলের সঙ্গে জমির ব্যবসা করতেন…

আরও পড়ুন