কলকাতা 

*শিশু মনে– ভাবনার সাথে শেখা শীর্ষক কর্মশালা* 

বিশেষ প্রতিনিধি : ক্লাস থ্রি-ফোর এর ছাত্র-ছাত্রীদের পাঠদান কত সুন্দর হতে পারে তাই নিয়ে ‘শিশু মনে– ভাবনার সাথে শেখা’ শীর্ষক এক কর্মশালা আজ রবিবার কলকাতার বিধান নগর কলেজ অডিটোরিয়ামে আয়োজন করেছিল অনুসন্ধান সোসাইটি। এই কর্মশালায় প্রায় 300 ছাত্র ছাত্রী সমেত অভিভাবকেরা অংশগ্রহণ করেন। বিভিন্ন ভাষার গুণী শিক্ষক ও শিক্ষাবিদদের উপস্থিতিতে এই কর্মশালা ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে। কর্মশালায় উপস্থিত অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য ডঃ পার্থ কর্মকার, মেচবাহার শেখ, ডঃ শশাঙ্ক শেখর মন্ডল, ডঃ দেবব্রত মজুমদার, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার লিয়াকত আলি, খাদেমুল ইসলাম প্রমূখ। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং প্রধান শিক্ষকেরাও এদিনের অনুষ্ঠানে…

আরও পড়ুন
জেলা 

সোলুয়া আকন্দবেড়ীয়ার রাস্তাঘাটের বেহাল অবস্থার প্রতিবাদে SDPI-র বিক্ষোভ মিছিল

বিশেষ প্রতিনিধি : হরিহরপাড়া বিধানসভার সোলুয়া আকন্দবেড়ীয়া গ্রামের দীর্ঘদিনের বেহাল রাস্তাঘাটের অব্যবস্থার প্রতিবাদে SDPI হরিহরপাড়া বিধানসভার উদ্যোগে সাধারণ গ্রামবাসীদের নিয়ে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। ভাঙাচোরা রাস্তায় প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, কৃষক ও সাধারণ মানুষ। বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনও কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। আজকের প্রতিবাদে নেতৃত্ব দেন SDPI-এর রাজ্য সম্পাদক মাসুদুল ইসলাম। তিনি স্পষ্ট ভাষায় জানান— “যে গ্রামে চলাচলের রাস্তা নেই, সেই গ্রাম উন্নয়ন থেকে বঞ্চিত। প্রশাসন যদি জনগণের কষ্টকে অবহেলা করে, তাহলে জনতার আন্দোলনই একমাত্র পথ।” তিনি অত্যন্ত দুঃখের সাথে জানান— গ্রাম পঞ্চায়েত থেকে…

আরও পড়ুন
দেশ প্রচ্ছদ 

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! বেলাইন একাধিক কামরা, তারপরে দাউ দাউ করে অগ্নিকাণ্ড!

বাংলার জনরব ডেস্ক : ওভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটল তামিলনাড়ুর তিরুভাল্লুরে। ট্রেনের চারটি কামরায় দাউ দাউ করে আগুন ধরে যায়, সেই সময়ে ডিজেল নিয়ে যাচ্ছিল ট্রেনটি। স্থানীয়দের দাবি ট্রেনটির দুটো কামরা প্রথমে বেলাইন হয়, তারপরে গোটা ট্রেনে আগুন ধরে যায়। এতটাই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যে কালো ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়েই এলাকায় হাজির হয় দমকল। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে এই দুর্ঘটনায় কারও ক্ষতি হয়নি। তবে আগুন নেভাতে হিমশিম খেতে হয় দমকলকে। এলাকার পুলিশ সুপার জানিয়েছেন, ট্রেনের আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। জানা গিয়েছে ওই মালগাড়িটি…

আরও পড়ুন
জেলা 

ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনে গ্রেফতার ১

ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার হলেন এক অভিযুক্ত। থানায় ডেকে দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মোফাজ্জল মোল্লা। রাজ্জাকের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। গত বৃহস্পতিবার তৃণমূল নেতার খুনের দিনই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাঁকেই খুনের অন্যতম অভিযুক্ত বলে মনে করা হচ্ছে। তবে খুনের নেপথ্যে রাজনৈতিক দ্বন্দ্ব না কি ব্যক্তিগত আক্রোশ ছিল, তা তদন্তসাপেক্ষ। গত বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ বিজয়গঞ্জ বাজারে দলীয় কার্যালয়ে বৈঠক সেরে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন রাজ্জাক। বিজয়গঞ্জ বাজারের অদূরে ভাঙড় খালপাড়ের রাস্তায় শিরীষতলায়…

আরও পড়ুন
জেলা 

ভাঙড়ের পর বীরভূমে তৃণমূল নেতাকে গুলি করে খুন!

বাংলার জনরব ডেস্ক : ভাঙড়ের (Bhangar Death) পর সাঁইথিয়ার (Sainthia Death) পালা। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে খুন হলেন শ্রীনিধিপুর তৃণমূল অঞ্চল সভাপতি (Trinamool Leader Death) পীযূষ ঘোষ। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ২ মহিলা-সহ আটক করা হয়েছে ৩ জনকে। চলছে জিজ্ঞাসাবাদ। ভোর প্রায় ৪টে নাগাদ রাস্তা থেকে উদ্ধার হয় তৃণমূল নেতার দেহ, পাশে রাখা ছিল তাঁর বাইক। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথার পেছনে গুলি করা হয় তাঁকে। গুলি মাথা ফুঁড়ে কপাল দিয়ে বেরিয়ে যায়। যে জায়গায় খুনের ঘটনাটি ঘটেছে, সেখানে একটাই মাত্র বাড়ি রয়েছে, সেটা মৌসমীর।এদিন সকালেই…

আরও পড়ুন
দেশ 

বিহারে ফের খুন বিজেপি নেতা, জঙ্গল রাজের পর সন্ত্রাসী রাজ?

বাংলার জনরব ডেস্ক : শান্তির রাজ বিহার জঙ্গল রাজ ছিল লালুপ্রসাদ এর আমলে। এখন নাকি নীতিশ কুমার এবং বিজেপি জোট সরকার বিহারে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। লালু ছিলেন জঙ্গল রাজের প্রতিষ্ঠা আর নীতিশ ও বিজেপি শান্তি রাজ্যের প্রতিষ্ঠা। বিহারে নাকি সর্বোত্তই শান্তি বিরাজ করছে তবে কয়েক সপ্তাহের মধ্যেই শাসকদলের দু দুজন প্রকাশ্যে খুন হয়ে যাওয়ার পর। এখন বিহারের নাম হয়েছে সন্ত্রাসের রাজ্য সন্ত্রাসের আরেক নাম বিহার বললে মিথ্যা বলা হবে না। কয়েকদিন আগে বিহারের বিজেপি নেতা ও ব্যবসায়ী গোপাল খেমকাকে গুলি করে হত্যা করেছিল এলাকার দুষ্কৃতীরা সেই ঘটনার রেশ…

আরও পড়ুন
জেলা 

ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগে গ্রেফতার প্রিন্সিপাল

ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগে গ্রেফতার করা হল দক্ষিণ ২৪ পরগনার নাম করা একটি ইংরেজি মাধ্যম স্কুলের প্রিন্সিপালকে। অভিযুক্তকে শনিবারই আটক করেছিল পুলিশ। তাঁর মোবাইল, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, রবিবারই ধৃত প্রিন্সিপালকে আলিপুর আদালতে হাজির করানো হবে। ক্যানিংয়ের ওই ইংরেজি মাধ্যম স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে প্রথম এক অভিভাবক পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগকারী জানান, স্কুলের প্রিন্সিপাল তাঁর মেয়েকে যখন তখন মেসেজ করেন। অধিকাংশ বার্তার শব্দ অশ্লীল এবং ইঙ্গিতপূর্ণ। এমনকি, স্কুলে মাঝেমাধ্যেই ছাত্রীদের তিনি হেনস্থা করেন বলেন অভিযোগ। এর পর আরও কয়েক…

আরও পড়ুন
দেশ 

বিভাগীয় প্রধানের হাতে যৌন হেনস্থার শিকার ছাত্রী, গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা, ওড়িশার বালেশ্বর কলেজের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক : ওড়িশার বালেশ্বর কলেজের এক ছাত্রী নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে। অভিযোগ ওই কলেজের বিভাগীয় প্রধান তাকে যৌন নিগ্রহ করেছে। লজ্জায় এবং নিজের আত্মসম্মান রক্ষার্থে তিনি আগুন দিয়ে নিজের জীবন আত্মঘাতী করার চেষ্টা করেছিলেন শরীরের প্রায় ৯৫% পুড়ে গেছে। তাঁকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন আরও এক ছাত্রী। তাঁর শরীরে পোড়া ক্ষত রয়েছে ৭০ শতাংশ। বালেশ্বরের কলেজের এই ঘটনার পর নড়েচড়ে বসেছে ওড়িশা সরকার। দুই ছাত্রীর চিকিৎসার সমস্ত খরচ বহন করবে তারা। সেই সঙ্গে গঠন করা হয়েছে বিশেষ তদন্তদল। অভিযুক্ত অধ্যাপককে ইতিমধ্যে…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবিতা : মালতি এবং / আরেফা গোলদার 

মালতি এবং আরেফা গোলদার ************ আকাশের মতো বিশালতা আর সাগরের গভীরতা নিয়ে যারা পৃথিবীতে আসে – নিভৃতে বুনে যায় গল্প জমা হয়ে থাকে অজেয় ইতিহাসে। আমরা দেখেছি সাবিত্রী বাঈ ফাতিমা শেখ আর জ্যোতিবা ফুলেরা – তারা হয়ে জ্বলেছিল তাই আলোকিত আজ পথেরা। যে পথ গিয়েছে বহুদূর বধ্যভূম ছেড়ে – দিয়ে গেছে বার্তা, রেখে গেছে চিহ্ন ঋজুরেখ ধরে। আবারও কেউ বহুকাল বহুদিন পরে – বিলিয়ে দিচ্ছে মুঠোর আলো বাছাদের অকাতরে। গড়ে তুলছে ভীত বাঁচার অধিকারে – শিক্ষা জাতির মেরুদন্ড বীজমন্ত্র করে – দশক পরে যুগান্তরে পথে প্রান্তরে দেশান্তরে – বাছাদল গর্ব…

আরও পড়ুন
দেশ 

দেশের আইন ব্যবস্থার সার্বিক পরিকাঠামোর সংস্কার ভীষণ ভাবে প্রয়োজন জানালেন প্রধান বিচারপতি

বাংলার জনরব ডেস্ক : দেশের আইন ব্যবস্থার সার্বিক পরিকাঠামোর সংস্কার ভীষণ ভাবে প্রয়োজন। শনিবার এক অনুষ্ঠানে এমনটাই জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবই। শনিবার হায়দরাবাদে নালসার আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন প্রধান বিচারপতি গবই। সেখানে তিনি বলেন, “আমাদের দেশের আইন ব্যবস্থাকে ঠিক ঠাক করা ভীষণ ভাবে প্রয়োজন।” তবে দেশের সহনাগরিকেরা মিলে এই সমস্যা কাটিয়ে উঠবেন বলেও আশাবাদী তিনি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কথায়, “আমাদের দেশ এবং আইন ব্যবস্থা এক অনন্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। কখনও কখনও বিচারে কয়েক দশক ধরে দেরি হয়ে যায়। আমরা এমন ঘটনাও দেখেছি, যেখানে বছরের পর…

আরও পড়ুন