দেশ 

যৌন হেনস্তার বিচার চেয়ে গায়ে আগুন দেওয়া ছাত্রীর মৃত্যুতে অগ্নিগর্ভ ওড়িশা, বনধ ডাকলো বিরোধীরা

যৌন হেনস্তার বিচার চেয়ে গায়ে আগুন দেওয়া ছাত্রীর মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে ওড়িশা। রাজ্যের শিক্ষামন্ত্রী সূর্যবংশী সূরজের পদত্যাগ দাবিতে কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল, আগামী ১৭ জুলাই ‘ওড়িশা বন্‌ধ’ ডেকেছে। গোটা ঘটনাটিকে ‘প্রাতিষ্ঠানিক হত্যা’ বলে তোপ দেগেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ওড়িশায় অধ্যাপকের যৌন হেনস্তার বিচার চেয়ে ভরা ক্যাম্পাসে গায়ে আগুন দিয়েছিলেন ছাত্রী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকদের বহু চেষ্টা সত্ত্বেও সোমবার রাতে মৃত্যু হয় ওই ছাত্রীর। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত অধ্যাপককে। কিন্তু ওই ছাত্রীর মৃত্যুর খবর পেয়েই প্রতিবাদে নেমেছে একাধিক বিরোধী…

আরও পড়ুন
দেশ 

বিহারের ভোটার তালিকা থেকে ৩৫ লক্ষ ভোটারের নাম বাদ যেতে চলেছে!

গত বছরও ভোট দিয়েছিলেন, তবে এবার ভোটার তালিকা সংশোধনে নাম কাটা গিয়েছে আবদুলের (নাম পরিবর্তিত)। শুধু আবদুল নন, ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন এমন অজস্র নাম বাদ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এবার নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, ভোটার তালিকা সংশোধনে বিহারে বাদ পড়তে পারে অন্তত ৩৫ লক্ষ নাম। এই তথ্য সামনে আসতেই কমিশনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিরোধী শিবির। বিধানসভা নির্বাচনের আগে বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন। যাকে বলা হচ্ছে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’। অবৈধ অনুপ্রবেশকারী- সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে…

আরও পড়ুন
দেশ 

৭১টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র!

৭১টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র। তালিকায় রয়েছে ক্যানসার, ডায়াবিটিসের মতো প্রাণদায়ী ওষুধও। বিজ্ঞপ্তির মাধ্যমে নয়া মূল্য প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। ওষুধের মূল্য নিয়ন্ত্রণকারী কেন্দ্রীয় সংস্থা ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’ (এনপিপিএ) এই দাম ধার্য করেছে বলে খবর। জানা গিয়েছে, নির্দিষ্ট কিছু ওষুধ প্রস্তুতকারী সংস্থার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হচ্ছে। যেমন- ‘রিলায়েন্স লাইফ সায়েন্সেস’ সংস্থা ‘ট্রাস্টুজুমাব’ নামে একটি ওষুধ তৈরি করে। যা মেলাস্ট্যাটিক স্তন ক্যানসার এবং গ্যাস্ট্রিক ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হয়। এই ওষুধটির দাম বেঁধে দেওয়া হয়েছে। গত ৪ জুলাই প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাজারে ভায়াল পিছু এই…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

নিমিশা প্রিয়ার ফাঁসি স্থগিত ইয়েমেনে!

বাংলার জনরব ডেস্ক : এখনই ফাঁসি হচ্ছে না ইয়েমেনে বন্দি ভারতীয় তরুণী নিমিশা প্রিয়ার! তাঁর মৃত্যুদণ্ড আপাতত স্থগিত রেখেছেন ইয়েমেনের স্থানীয় কর্তৃপক্ষ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনটাই জানা গিয়েছে। বুধবার (১৬ জুলাই) ইয়েমেনে তাঁর ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল। কেরলের পালক্কাড়ের বাসিন্দা নিমিশা নার্সের কাজ নিয়ে ২০০৮ সালে ইয়েমেনে গিয়েছিলেন। পরে ২০১৭ সালে এক ব্যবসায়িক সঙ্গীকে খুনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ওই ঘটনায় ২০১৮ সালে দোষী সাব্যস্ত হন নিমিশা। তাঁর ফাঁসির নির্দেশ দেয় ইয়েমেনের আদালত। সেই থেকে তাঁর ফাঁসি আটকানোর জন্য সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিমিশার পরিবারের সদস্যেরা। ভারত সরকারের সাহায্য…

আরও পড়ুন
জেলা 

কোচবিহারে তৃণমূল শিক্ষা সেলের নেতার বাড়িতে আয়কর হানা

বাংলার জনরব ডেস্ক : কোচবিহারে তৃণমূল শিক্ষা সেলের নেতার বাড়িতে আয়কর হানা। ওই শিক্ষকনেতার নাম জয়দেব আর্য। তিনি কোচবিহারের তুফানগঞ্জ টাউন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সোমবার দুপুরে তাঁর বাড়িতে যান আয়কর দফতরের আধিকারিকেরা। তার পর প্রায় ১৯ ঘণ্টা ধরে জেরা এবং তল্লাশি অভিযানের পর মঙ্গলবার সকাল ১১টা নাগাদ বেরিয়ে যান তাঁরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়দেবের মা কয়েক দিন আগে মারা গিয়েছেন। সেই সূত্রেই সম্প্রতি তিনি তাঁর পুরনো বাড়িতে এসেছেন। সোমবার আয়কর দফতরের আধিকারিকেরা প্রথমে জয়দেবের দাদা জগদীশ আর্যর বাড়ি যান। সেখান থেকে জয়দেবকে নিয়ে তাঁরা যান শিক্ষকনেতার আরও একটি বাড়িতে। তুফানগঞ্জ…

আরও পড়ুন
কলকাতা 

কোন দিকে বেহালা কলেজের ভবিষৎ প্রশ্ন শিক্ষামহলে. …./ অর্পণ বন্দ্যোপাধ্যায়

বেহালা কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বায়ত্তশাসনের দাবি জানাচ্ছে।কাউন্সিল, তার পোস্ট-অ্যাক্রিডিটেশন সুপারিশে বলেছে যে কলেজটির স্বায়ত্তশাসিত হওয়ার এবং স্নাতকোত্তর কোর্স চালু করার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পদার্থবিদ্যা, প্রাণিবিদ্যা এবং ভূগোলে। ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় ছাত্র -ছাত্রীরা কৃতিত্ব অর্জন করেছে, দেশ ও বিদেশে এই কলেজের ছাত্র ছাত্রীরা খ্যাতি অর্জন করেছে। এই কলেজের প্রাক্তন বাংলার অধ্যাপক ডঃ অর্জুন দেব সেনশর্মা বৌদ্ধ বিষয়ক ও বাংলা সাহিত্য নিয়ে গবেষণা করে শিক্ষা মহলে বিশেষ প্রশংসা অর্জন করেছেন এবং বর্তমানে শিলচর বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় প্রধানের দায়িত্ব ও এশিয়াটিক সোসাইটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)…

আরও পড়ুন
দেশ 

ইয়েমেনে বন্দি ভারতীয় নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রুখতে ভারত সরকারের কিছু করার নেই বলে, সুপ্রিম কোর্টকে জানিয়ে দিল কেন্দ্র

বাংলার জনরব ডেস্ক : ইয়েমেনে বন্দি ভারতীয় নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রুখতে ভারত সরকারের বিশেষ কিছু করার নেই বলে, সোমবার সুপ্রিম কোর্টকে জানালেন কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি। নিমিশার মৃত্যুদণ্ড কার্যকরের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল ‘সেভ নিমিশা প্রিয়া অ্যাকশন কাউন্সিল’ নামে একটি সংগঠন। সোমবার বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে ওই মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেল নিমিশার মৃত্যুদণ্ড প্রসঙ্গে বলেন, “এটা দুর্ভাগ্যজনক। একটা পর্যায় অবধি আমরা যেতে পারতাম এবং তত দূর পর্যন্ত গিয়েওছিলাম।” নিমিশার ফাঁসি রুখতে কেন্দ্রের অপারগতার কথা জানিয়ে ভেঙ্কটরামানি বলেন, “সরকারের আর কিছু করার নেই।…

আরও পড়ুন
দেশ 

আমবোঝাই ট্রাক উলটে ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, মৃত ৯

বাংলার জনরব ডেস্ক : আমবোঝাই ট্রাক উলটে মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশের অন্নমায়া জেলায়। রবিবার রাতে এই ঘটনায় মৃত্যু হল ৯ জনের। মৃতদের মধ্যে রয়েছেন ৫ মহিলা। পাশাপাশি আহত হয়েছেন আরও ১০ জন। গোটা ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে কাডাপা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে পুল্লামপেটা মণ্ডলের রেড্ডী চেরুভু কাট্টায়। মর্মান্তিক এই ঘটনায় কপাল জোরে রক্ষা পেয়েছেন চালক। তাঁর বয়ান অনুযায়ী, তিরুপতি জেলার এসুকাপল্লি ও আশপাশের গ্রামে আম তুলতে গিয়েছিলেন ২১ জন শ্রমিক। ট্রাকে আম বোঝাই করে রেলওয়ে কোডুরু বাজারে যাচ্ছিলেন তাঁরা। শ্রমিকরা…

আরও পড়ুন
কলকাতা 

ফের নতুন করে নিম্নচাপ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা জানালো হাওয়া অফিস

বাংলার জনরব ডেস্ক : ফের নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেল দক্ষিণবঙ্গের উপকূলে। যার প্রভাবে আরও কিছু দিন বৃষ্টি চলবে। দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ। সেই সঙ্গে উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বর্ষা সক্রিয় থাকার কারণে আপাতত প্রত্যেক জেলাতে বিক্ষিপ্ত ভাবে কমবেশি বৃষ্টি চলছে। কলকাতাতেও দিনভর আকাশ মেঘলা। ঝিরঝিরে বৃষ্টি হয়ে চলেছে। কখনও তার দাপট বাড়ছে। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার এবং মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায়। তবে বেশ…

আরও পড়ুন
জেলা 

বন্‌ধের নামে খেজুরিতে বিজেপির ‘দাদাগিরি’!

বাংলার জনরব ডেস্ক : বিজেপির ডাকা বনধকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে উত্তেজনা চরমে। হেঁড়িয়া-খেজুরি রাজ্য সড়ক অবরোধ করেন বন্‌ধ সমর্থনকারীরা। স্বাভাবিকভাবে তার ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। বিজেপি কর্মী-সমর্থকদের রাজ্য সড়কের উপর থেকে হঠাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাঁধে। এদিকে, সোমবার সকালেই বাঁশগোড়াতে গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এখনও পর্যন্ত পুলিশ ৯ জন বন্‌ধ সমর্থককে গ্রেফতার করেছে বলে খবর। উল্লেখ্য, শুক্রবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে বছর তেইশের সুজিত দাস এবং পঁয়ষট্টি বছর বয়সি চন্দ্র পাইকের মৃত্যু হয়। সুজিত পূর্ব ভাঙনমারি গ্রামের বাসিন্দা। চন্দ্র ঝাঁটিহারি বাসিন্দা।…

আরও পড়ুন