এসএসসির নয়া পরীক্ষা বিধিকে চ্যালেঞ্জ করে হওয়া সব আবেদন খারিজ করে দিল হাইকোর্ট
বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর নতুন নিয়োগপ্রক্রিয়ার বিজ্ঞপ্তি সংক্রান্ত সব আবেদন খারিজ হয়ে গেল উচ্চ আদালতে! বুধবার কলকাতা হাই কোর্ট জানিয়ে দিল, এসএসসি-র বিজ্ঞপ্তিতে কোনও হস্তক্ষেপ নয়। এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাই কোর্টে মামলা হয়েছিল। বুধবার দুপুর ২টো নাগাদ মামলার রায় ঘোষণা হয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে। তাতে এসএসসির বিজ্ঞপ্তি এবং বিধিকে চ্যালেঞ্জ করে যে সব আবেদন ডিভিশন বেঞ্চে করা হয়েছিল, তার সব ক’টিই খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। রায় ঘোষণার পর রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এটা রাজ্যের বড় জয়! রাজ্যের অধিকারকে…
আরও পড়ুন