কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বাংলা আকাদেমি সভাঘরে উ.ক. বাংলা ভাষা চর্চা কেন্দ্রের অনুষ্ঠান  

সংবাদদাতা, বাংলার জনরব: গত ১৪ জুলাই ২০২৫ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘরে অনুষ্ঠিত হলো উত্তর কলকাতা বাংলা ভাষা চর্চা কেন্দ্রের ভাষা সাহিত্যের এক প্রাঞ্জল অনুষ্ঠান। আলোচনা, গান, কবিতা, গুণীজন সংবর্ধনায় সমৃদ্ধ ছিল এদিনের অনুষ্ঠান। ইদানীং নাট্যগোষ্ঠীর সঙ্গীত শাখার শিল্পীদের পরিবেশিত জয়ন্ত রসিক রচিত সুরারোপিত উদ্বোধনী সংগীত দিয়ে সূচনা হওয়া অনুষ্ঠানে সংস্থার যুগ্ম সম্পাদক সেখ আব্দুল মান্নান এর স্বাগত ভাষণের পর শুরু হয় বাংলা ভাষা বিষয়ক আলোচনা সভা। উত্তর কলকাতা বাংলা ভাষা চর্চা কেন্দ্রের সভাপতি জয়ন্ত রসিকের পৌরোহিত্যে আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা ‘আশা’ সংস্থার সম্পাদক মানিক্য…

আরও পড়ুন
কলকাতা 

নরেন্দ্র মোদির সভা এড়িয়ে দিল্লি গেলেন দিলীপ! রহস্য?

বাংলার জনরব  ডেস্ক : বহু চর্চিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুর্গাপুরের সভায় থাকছেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার সকালেই তিনি দিল্লি রওনা দিয়েছেন। জানা গেছে তিনি যেতে চাইলেও দলটাকে আমন্ত্রণ করেনি। এর ফলে বিতর্ক এড়াতে আরে শেষর অন্যতম প্রথম সারির নেতা এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিল্লি চলে গেলেন বলে রাজনৈতিক মহল মনে করছে। শুক্রবার দুপুরে দুর্গাপুরে পৌঁছোবেন প্রধানমন্ত্রী। নেহরু স্টেডিয়ামে প্রশাসনিক কর্মসূচির পর রয়েছে রাজনৈতিক সভা। বঙ্গ বিজেপির শীর্ষনেতারা প্রায় সকলেই এখন দুর্গাপুরে। বৃহস্পতিবার সেখানে পৌঁছে গিয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সকাল থেকে বাড়ি বাড়ি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পহেলগাঁও কাণ্ডের সঙ্গে যুক্ত লশকরের ছায়া সংগঠনকে ‘বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী’র তকমা দিল ট্রাম্প প্রশাসন

বাংলার জনরব ডেস্ক : পহেলগাঁও কাণ্ডের সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা টিআরএফ-কে বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠীর তকমা দিল আমেরিকা। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর দায় স্বীকার করেছিল লশকর-এ-ত্যায়বার এই ছায়া সংগঠনটি। পরে অবশ্য একটি বিবৃতি দিয়ে পহেলগাঁও হামলার সঙ্গে তারা যুক্ত নয় বলে দাবি করে সংগঠনটি। বৃহস্পতিবার আমেরিকার বিদেশ দফতরের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। এই প্রসঙ্গে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিয়ো বলেন, “আজ (আমেরিকার) বিদেশ দফতর দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে ‘বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী’ এবং ‘বিশেষ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’-র তালিকায় অন্তর্ভুক্ত করছে।” মার্কিন বিদেশ দফতরের…

আরও পড়ুন
কলকাতা 

ফের শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা!

বাংলার জনরব ডেস্ক : ফের শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। টানা এক সপ্তাহের বেশি সময় ধরে বৃষ্টি চলার পর গতকাল বৃহস্পতিবার থেকে সাময়িক বৃষ্টির বিরতি ঘটলেও শেষ পর্যন্ত আবার শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বলে হাওয়া অফিস বলছে। পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়ায়। এ ছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায়…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

যৌন অপরাধী এপস্টিনের জন্মদিনে নগ্ন মহিলার ছবি এঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন ট্রাম্প! মার্কিন দৈনিকের খবর ঘিরে শোরগোল বিশ্বজুড়ে

বাংলার জনরব ডেস্ক : আমেরিকার কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে নগ্ন মহিলার ছবি এঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর একটি প্রতিবেদনে তেমনই দাবি করা হয়েছে। আর এই প্রতিবেদন প্রকাশের পরেই শোরগোল পড়ে গিয়েছে আমেরিকায়। ট্রাম্প অবশ্য গোটা প্রতিবেদনটাকেই ‘ভুয়ো এবং মিথ্যা’ বলে দাবি করেছেন। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রতিবেদন অনুসারে, ২০০৩ সালে এপস্টিনের ৫০তম জন্মদিনে চিঠি লিখে শুভেচ্ছা জানিয়েছিলেন ট্রাম্প। চিঠিতে টাইপরাইটারের মাধ্যমে লেখা শুভেচ্ছাবার্তায় বলা হয়েছিল, “শুভ জন্মদিন। তোমার প্রতিটা দিন যেন ভিন্ন অথচ দুর্দান্ত ভাবে গোপন হয়ে ওঠে।” প্রতিবেদনে বলা…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

বাংলাদেশ সরকারের প্রতিহিংসার কোপ এবার সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটায়, নিন্দার ঝড় বিশ্বজুড়ে!

অর্পণ বন্দ্যোপাধ্যায় : স্বৈরাচারী ইউনুস সরকারের হাত এবার সত্যজিৎ রায়ের ময়মনসিংহে অবস্থিত পৈতৃকভিটায় নিন্দার ঝড় বিশ্বজুড়ে দিল্লির চাপে ইউনুস সরকার, নিন্দায় সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। উপেন্দ্রকিশোর বাংলার নবজাগরণের একজন স্তম্ভ। তাই আমি মনে করি, এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। খবরে প্রকাশ যে, বাংলাদেশের ময়মনসিংহ শহরে সত্যজিৎ রায়ের ঠাকুরদা, স্বয়ং স্বনামধন্য সাহিত্যিক-সম্পাদক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর স্মৃতিজড়িত তাঁদের পৈতৃক বাড়িটি নাকি ভেঙে ফেলা হচ্ছে। এই সংবাদ অত্যন্ত দুঃখের।’ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানান যাতে বাড়িটি রক্ষা…

আরও পড়ুন
কলকাতা 

আর জি কর কান্ডে প্রাক্তন নগরপাল বিনীত গোয়েলকে ক্লিনচিট দিল কলকাতা হাইকোর্ট

আর জি করের ধর্ষণ-খুন কাণ্ডে তরুণী চিকিৎসকের নাম প্রকাশ্যে বলে আদালত অবমাননার মামলায় প্রাক্তন নগরপাল বিনীত গোয়েলকে ক্লিনচিট দিল কলকাতা হাই কোর্ট। মামলার নিষ্পত্তি করল কলকাতা হাই কোর্ট। ইতিমধ্যে নিজের ভুল স্বীকার করে হাই কোর্টকে চিঠি লিখেছেন তিনি। সবদিক খতিয়ে দেখে বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয় গুপ্তার ডিভিশন বেঞ্চ মনে করছে, প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল উত্তেজনার বশে নির্যাতিতার নাম বলেছেন। তবে তা কোনওভাবে উদ্দেশ্যপ্রণোদিত নয়। তবে এটা বাঞ্ছনীয় নয়। তাই মামলার নিষ্পত্তি করে রাজ্য পুলিশের ডিজিকে আদালতের পরামর্শ, এমন ব্যাপারে বাহিনীকে আরও বেশি প্রশিক্ষণ দেওয়া বা ওয়ার্কশপ করানোর দরকার…

আরও পড়ুন
দেশ প্রচ্ছদ 

লক্ষ লক্ষ মৃতের আধার এখনও সক্রিয়! দায় কার ?

বাংলার জনরব ডেস্ক : দেশে লক্ষ লক্ষ মৃতের আধার এখনো সক্রিয়। এই কার্ড সক্রিয় থাকার জন্য দায়ী মূলত কেন্দ্রীয় সরকারের। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের আরটিআইয়ের জবাবে UIDAI জানিয়েছে, ২০১১ সালের পর থেকে গত ১১ বছরে মাত্র ১.১৫ কোটি আধার নিষ্ক্রিয় করা হয়েছে। দেশের মৃত্যুর হারের তুলনায় এই সংখ্যাটা অনেকটাই কম। চলতি বছরের জুন মাসের তথ্য অনুযায়ী, ভারতে ১৪২.৩৯ কোটি মানুষের আধার কার্ড রয়েছে। অথচ আধারের সংখ্যাটা অনেকটাই কম হওয়ার কথা। কারণ গত ১১ বছরে ১.১৫ কোটির অনেক বেশি মানুষ মারা গিয়েছেন। রাষ্ট্রসংঘের পপুলেশন ফান্ডের সূত্র বলছে, ২০০৭ সাল থেকে ২০১৯ সালের…

আরও পড়ুন
কলকাতা 

বেআইনি কলসেন্টার খুলে প্রতারণা,গ্রেফতার ১০

বেআইনি কলসেন্টার খুলে দিনের পর দিন প্রতারণার অভিযোগ। কড়েয়ায় একটি আবাসনে তল্লাশি চালিয়ে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে। তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, কড়েয়ায় এক আবাসনে একটি বেআইনি কলসেন্টার চলছে। যার মাধ্যমে দিনের পর দিন ধরে চলছে আর্থিক প্রতারণা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর ৩টে ৪০ মিনিট নাগাদ কড়েয়ার ওই আবাসনে শুরু হয় তল্লাশি অভিযান। সেখানে গিয়ে পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করে। ধৃতরা হল…

আরও পড়ুন
দেশ 

পার্থের জামিন মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয়মাল্য বাগচি!

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা ছেড়ে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। বিচারপতি কান্ত জানান, অন্য কোনও বেঞ্চে ওই মামলার শুনানি হবে। বিচারপতি বাগচী ওই মামলাটি শুনতে রাজি না-হওয়ায় বেঞ্চ বদল হচ্ছে। প্রসঙ্গত, একই বেঞ্চের অন্তর্ভুক্ত কোনও এক জন বিচারপতি নির্দিষ্ট মামলা শুনতে না-চাইলে নতুন বেঞ্চে যায় সেই মামলা। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করেছিল সিবিআই। জামিন চেয়ে তিনি হাই কোর্টের দ্বারস্থ হন। সেখানে জামিনের আবেদন মঞ্জুর হয়নি। এর পরে প্রাক্তন শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টে মামলা করেন। বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য…

আরও পড়ুন