কলকাতা 

এসএসসি পরীক্ষার সম্ভাব্য দুটি দিন জেনে নিন!

বাংলার জনরব ডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। সম্ভবত সাত ও ১৪ ই সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা নিতে চলেছে বলে জানা গেছে। এই দুইদিন ধরে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য ইতিমধ্যেই বিভিন্ন সেন্টারকে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে বলে জানা গেছে। তবে এই সূত্র থেকেই জানা যাচ্ছে পুজোর আগেই এসএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। দুটি দিন পরীক্ষা হবে কারণ একদিন হবে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা অন্যদিন হবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। সরকারি ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধানদের কাছে এ মর্মে একটি…

আরও পড়ুন
কলকাতা 

বিহারে হাসপাতালে ঢুকে গুলি কাণ্ডে পাঁচ দুষ্কৃতিকে পাকড়াও করল নিউটাউন থানার পুলিশ!

পাটনায় খুন করে বাংলায় লুকনোর চেষ্টা। তবে তাতে লাভ হল না কিছুই। হাসপাতালে ঢুকে গুলি কাণ্ডে পুলিশের জালে আরও ৫ জন। সূত্রের খবর, পুলিশ ও এসটিএফের যৌথ অভিযানে নিউটাউন সাপুরজি থেকে গ্রেফতার করা হয় তাদের। মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরে তাদের গ্রেফতার করা হয় বলেই খবর। গত বৃহস্পতিবার সকালে পারস হাসপাতালে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। সটান আইসিইউতে ঢুকে ২০৯ নম্বর কেবিনে শুয়ে থাকা কুখ্যাত দুষ্কৃতী চন্দন মিশ্রকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়ে মূল শুটার তৌসিফ রাজা ওরফে বাদশারা। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের বেডেই মারা যায় কুখ্যাত দুষ্কৃতী চন্দন। পুলিশের একটি সূত্রের খবর,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে এক হাজার কোটি ডলারের মানহানি মামলা করলেন ট্রাম্প

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে তাঁর নাম জড়িয়ে প্রতিবেদন প্রকাশের জন্য মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ভারতীয় মুদ্রায় ৮৬ হাজার কোটি টাকার মানহানির মামলা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তাঁর প্রশাসনের তরফে এপস্টিন ফাইলের কিছু অংশ প্রকাশের জন্য আবেদন জানানো হল নিউ ইয়র্কের আদালতে। ওই ফাইল নিয়ে গত কয়েক দিন ধরে ট্রাম্প প্রশাসন অস্বস্তিতে। আমেরিকায় নতুন রাজনৈতিক দল ঘোষণার পর মাস্ক জানিয়েছিলেন, এপস্টিন ফাইল প্রকাশ্যে আনার ব্যবস্থা করাই তাঁর আমেরিকা পার্টির অন্যতম প্রধান লক্ষ্য। এ নিয়ে টানাপড়েন চলছিলই। কিন্তু সম্প্রতি মার্কিন দৈনিক এই সংক্রান্ত একটি বিশেষ…

আরও পড়ুন
কলকাতা 

ওড়িশায় বাঙালি শ্রমিকদের উপর নিপীড়নের প্রতিবাদে এসডিপিআই-এর বিক্ষোভ, ডেপুটেশন ও ওড়িশা ভবন ঘেরাও 

বিশেষ প্রতিনিধি : ১৮ জুলাই  ওড়িশা রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর লাগাতার নিপীড়ন, মিথ্যা অপবাদ আরোপ ও বেআইনিভাবে বাংলাদেশে পুশব্যাকের ঘটনার তীব্র প্রতিবাদে আজ কলকাতার রাজপথে প্রতিবাদে নামে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া। শিয়ালদা স্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ওড়িশা ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানেই অনুষ্ঠিত হয় পথসভা ও অবস্থান বিক্ষোভ। এসডিপিআই-এর দাবি ছিল— অবিলম্বে এই বেআইনি পুশব্যাক বন্ধ করতে হবে, বাঙালিদের বাংলাদেশি অপবাদ দেওয়া বন্ধ করতে হবে এবং পরিযায়ী শ্রমিকদের সাংবিধানিক অধিকার রক্ষা নিশ্চিত করতে হবে। পথসভায় রাজ্য সম্পাদক মাসুদুল ইসলাম বলেন, বিজেপি শাসিত ওড়িশা রাজ্যে বাংলার…

আরও পড়ুন
কলকাতা দেশ 

নীতি আয়োগের রিপোর্টে কিছুটা হলেও হাসি ফুটল দুর্নীতিতে জর্জরিত বর্তমান রাজ্য সরকারের!

অর্পণ বন্দ্যোপাধ্যায় : কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও লিঙ্গ অনুপাতে এগিয়ে বাংলা। এবার সেই কথা স্বীকার করল নীতি আয়োগ। কেন্দ্রীয় সংস্থার রিপোর্টে পশ্চিমবঙ্গের বেশ কিছু সাফল্য তুলে ধরা হয়েছে। সেই রিপোর্ট পর্যালোচনাকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সামাজিক মাধ্যমে লিখেছেন যে, ‘‘আনন্দের সাথে জানাচ্ছি যে নীতি আয়োগ আনুষ্ঠানিক ভাবে গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক সূচকগুলিতে, বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের দৃঢ় পদক্ষেপকে স্বীকৃতি দিয়েছে।’’চাকরি আর শিক্ষার ছবিটা এবার একটু বদলেছে নীতি আয়োগ এর সামরিক রিপোর্টে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি ইতিবাচক অবস্থান তুলে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “২০২২-২৩ সালে রাজ্যের বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র…

আরও পড়ুন
কলকাতা 

একুশে জুলাই কলকাতার যানজট নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে পুলিশকে নির্দেশ হাইকোর্টের

বাংলার জনরব ডেস্ক : রাস্তা বন্ধ করে কতদিন ধরে একুশে জুলাই পালন হবে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার রীতিমতো নির্দেশ জারি করল কলকাতা হাইকোর্ট। একুশে জুলাই সকাল আটটা পর্যন্ত মিছিল করা যাবে কিন্তু সকাল নয়টার পর থেকে বেলা 11 টা পর্যন্ত কোন মিছিল মিটিং কলকাতা শহরে করা যাবে না বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাই কোর্ট যাওয়ার রাস্তা, সেন্ট্রাল কলকাতা এবং তার আশেপাশের ৫ কিমি এলাকায় কোনও যানজট যাতে না হয়, কলকাতার পুলিশ কমিশানরকে তা নিশ্চিত করতে হবে। কলকাতা পুলিশ এলাকার জন্য এই নির্দেশ দিয়েছে হাই…

আরও পড়ুন
কলকাতা 

স্বনির্ভরতার লক্ষ্যে অনন্য উদ্যোগ স্কটিশ চার্চ কলেজে হস্তশিল্প প্রদর্শনী 

বিশেষ প্রতিনিধি : রাজ্যের স্বনির্ভর মহিলাদের জন্য নতুন দিগন্তের সূচনা করল শান্তিনিকেতনের ‘আমার কুটির’ সংস্থা এবং কলকাতার ঐতিহ্যবাহী স্কটিশ চার্চ কলেজ। রাজ্যের বিভিন্ন জেলার মহিলাদের হস্তশিল্প ও স্বনির্ভর উদ্যোগকে ডিজিটাল প্ল্যাটফর্মে বিক্রির পথ দেখাচ্ছে আমার কুটির। এবার দু’দিনব্যাপী এক বিশেষ হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয় স্কটিশ চার্চ কলেজ প্রাঙ্গণে, যার সমাপ্তি ঘটে শুক্রবার। প্রদর্শনীতে অংশ নেন রাজ্যের বিভিন্ন জেলার সেইসব মহিলারা, যারা ‘আমার কুটির’-এর ডিজিটাল বিক্রয় প্রশিক্ষণ এবং স্কটিশ চার্চ কলেজের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে স্বনির্ভর হয়ে উঠেছেন। তাঁরা প্রদর্শনীতে নকশীকাঁথা, টাই অ্যান্ড ডাই, বাটিক সহ নানা ধরনের হস্তশিল্প সামগ্রী…

আরও পড়ুন
জেলা 

ফের খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, সাত মাসে চার পড়ুয়ার দেহ উদ্ধারে চাঞ্চল্য

ফের খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনা ঘটল। ক্যাম্পাসের হস্টেল থেকে উদ্ধার হল ছাত্রের ঝুলন্ত মৃতদেহ। শুক্রবার ওই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রের নাম রিতম মণ্ডল। তিনি ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্রজানা গেছে। উল্লেখ্য,গত সাতমাসে এই নিয়ে মোট চারজন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল। কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা রিতম মন্ডল খড়্গপুর আইআইটিতে পড়াশোনা করছিলেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবি ছাত্র হিসেবেও তিনি পরিচিত ছিলেন। আজ, শুক্রবার সকালে ক্যাম্পাসের হস্টেলের ঘর থেকে উদ্ধার হল ওই ছাত্রের মৃতদেহ। জানা গিয়েছে, ক্যাম্পাসের রাজেন্দ্রপ্রসাদ হল হস্টেলের দোতলার ঘরে থাকতেন ওই ছাত্র। এদিন সকাল…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভয়াবহ ক্রনিক রোগে ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! কী হয়েছে?

বাংলার জনরব ডেস্ক : মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দুরারোগ রোগে ভুগছেন। শরীরের সমস্ত শিরা-উপশিরায় কাঁপুনি হচ্ছে কোন কাজ করতে গিয়ে হাত কাঁপছে বসে থাকলে পা ফুলে যাচ্ছে এক অদ্ভুত রোগ গ্রাস করেছে ট্রাম্পকে।অসুখ এমন জায়গায় পৌঁছেছে যে, হাসপাতালে ভর্তি করে নানা পরীক্ষানিরীক্ষাও করাতে হয় আমেরিকার প্রেসিডেন্টকে। তবে হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে, ক্যানসার হয়নি ট্রাম্পের। বরং শিরা-উপশিরার অসুখ ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ রোগে ভুগছেন তিনি। এই রোগে শিরা ফুলে যায়। বয়সকালে এই রোগ হয় অনেকের, আবার ওজন বেশি হলেও হতে পারে। শিরার ভিতর যে ভা্ল্‌ভ বা কপাটিকা থাকে, সেগুলি অকেজো হতে…

আরও পড়ুন
কলকাতা 

এসএসসির নিয়োগে নয়া বিধি নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা

বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হল। মামলা করলেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশ। শীর্ষ আদালতে আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ২৬ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি। কিন্তু তাতে বেশ কিছু আপত্তি তুলে হাই কোর্টে যান চাকরিপ্রার্থীরা। বুধবার হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত সকল মামলা খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, এসএসসি-র বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করা হবে না। মামলাকারীদের…

আরও পড়ুন