আইআইএম জোকার ছাত্রীকে বেঁহুশ করে ধর্ষণের অভিযোগ,গ্রেফতার ১
বাংলার জনরব ডেস্ক : কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) জোকায় বয়েজ় হস্টেলে ডেকে নিয়ে গিয়ে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
নির্যাতিতা আইআইএম জোকারই পড়ুয়া। অভিযোগ, কাউন্সেলিংয়ের নাম করে তাঁকে বয়েজ় হস্টেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে কিছু খাবার এবং পানীয় দেওয়া হয়। সেগুলি খাওয়ার পরেই আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। জ্ঞান ফিরলে তিনি দেখেন বয়েজ় হস্টেলে পড়ে রয়েছেন। নির্যাতিতার অভিযোগ, বেহুঁশ করে ধর্ষণ করা হয়েছে তাঁকে।
প্রথমে ঠাকুরপুকুর থানায় নির্যাতিতা অভিযোগ দায়ের করতে যান। সেখানে পুলিশ তাঁকে হরিদেবপুর থানায় যেতে বলে। কারণ আইআইএম জোকা ওই থানার অন্তর্গত। পুলিশের সহায়তাতেই শুক্রবার হরিদেবপুর খানায় গিয়ে অভিযুক্ত পড়ুয়ার নামে অভিযোগ দায়ের করেন তরুণী। ঘটনাস্থলে গিয়ে তথ্যপ্রমাণ সংগ্রহ করে পুলিশ। তার পর গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

