দেশ 

তদন্তকারীদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত সিবিআই আধিকারিকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়ে বলল শীর্ষ আদালত

বাংলার জনরব ডেস্ক : তদন্তকারীদের বিরুদ্ধেও তদন্ত করা উচিত বলে মনে করছে দেশের শীর্ষ আদালত। বেনিয়মে অভিযুক্ত দুই সিবিআই আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়েরে সায় দিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, তদন্তকারীরা তদন্তের আওতায় আনলে সার্বিক সিস্টেমের উপর সাধারণ মানুষের আস্থা অক্ষুণ্ণ থাকবে। মূল ঘটনা ২০০০ সালের। ২৫ বছর আগে দুই সিবিআই আধিকারিকের বিরুদ্ধ বেনিয়মের অভিযোগ তুলেছিলেন দুই ব্যবসায়ী। সিবিআইয়ের তৎকালীন জয়েন্ট ডিরেক্টর নীরজ কুমার এবং ইনস্পেক্টর বিনোদ কুমারের বিরুদ্ধে অভিযোগ তোলেন বিজয় আগরওয়াল এবং শিশ রাম আগরওয়াল নামের দুই ব্যবসায়ী। ক্ষমতার অপব্যবহার করে ভয় দেখানো, হুমকি দেওয়া, অবৈধ ভাবে…

আরও পড়ুন
জেলা 

বেতনের দাবিতে, হাওড়ায় শমীককে ঘিরে তুমুল বিক্ষোভ আরতি কটন মিলের শ্রমিকদের

দীর্ঘদিন ধরে হাওড়ার আরতি কটন মিলে বন্ধ বেতন। প্রতিবাদে হাওড়ার দাসনগরে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্যের গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ। শ্রমিকদের বিক্ষোভে নেতৃত্ব দেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তুমুল উত্তেজনা। বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। নামানো হয় ব়্যাফ। আরতি কটন মিল কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন। শ্রমিকদের দাবি, চলতি বছরের জানুয়ারিতে শেষবার বেতন পান তাঁরা। গত ফেব্রুয়ারি মাস থেকে কটন মিলে বেতন বন্ধ। তার ফলে বেজায় সমস্যায় রয়েছেন শ্রমিকরা। স্বাভাবিকভাবেই রুজিরুটিতে টান পড়েছে। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি। আর মাত্র কয়েকটাদিন পর পুজো।…

আরও পড়ুন
কলকাতা 

তরুণ লেখক জামিতুল ইসলামের ‘বিপন্ন বাংলাভাষী’ গ্রন্থের উন্মোচন করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদক: বাংলা ভাষার ইতিহাস, বর্তমান ও সংকটের গল্প যেন উঠে এসেছে একটি বইয়ের পাতায়। সময়ের কণ্ঠ সংবাদপত্রের সম্পাদক জামিতুল ইসলামের কলমে লেখা গবেষণাধর্মী গ্রন্থ ‘বিপন্ন বাংলাভাষী’ মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ বিধানসভায়। বইটির মোড়ক উন্মোচন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন, “জামিতুল ইসলামের লেখা এই গ্রন্থে বাংলা ভাষা ও বাঙালির ঐতিহ্যকে তথ্যসমৃদ্ধভাবে তুলে ধরা হয়েছে। দীর্ঘদিন ধরে এমন একটি বইয়ের প্রয়োজন ছিল। আমি আজ প্রকাশ হতে দেখে আনন্দিত। বইটি পাঠ করলে পাঠক কেবল সমৃদ্ধই হবেন না, নতুন জ্ঞান ও অভিজ্ঞতায় উদ্বুদ্ধ হবেন।” লেখক জামিতুল ইসলাম…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ খুন আমেরিকায়!

বাংলার জনরব ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত রক্ষণশীল নেতা খুন আমেরিকায়! বুধবার আমেরিকার ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বছর একত্রিশের চার্লি কির্ক। সমবেত পড়ুয়াদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। হঠাৎই ভিড়ের মধ্যে থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন চার্লি। এই ঘটনায় এখনও পর্যন্ত বন্দুকবাজের সন্ধান পায়নি পুলিশ। সন্দেহভাজন হিসাবে এক জনকে আটক করা হলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘনিষ্ঠের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। চার্লিকে ‘মহান দেশপ্রেমিক এবং শহিদ’ বলে সম্বোধন করেছেন তিনি। সমাজমাধ্যমে একটি পোস্ট করে ট্রাম্প লেখেন, “চার্লির মতো করে আমেরিকার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

নেপালের পর এবার ফ্রান্সের রাজপথে জনতা! গণ বিদ্রোহের পথে প্যারিস

নেপালের পর বিদ্রোহের আগুনে জ্বলছে এবার ফ্রান্স। দু’বছরে ৪ বার প্রধানমন্ত্রী বদলের প্রতিবাদে রাজধানী প্যারিসের রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। সরকারি সম্পত্তি ভাঙচুরের পাশাপাশি একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে উন্মত্ত জনতা।বিক্ষোভকারীদের হটাতে লাঠিচার্জ শুরু করেছে পুলিশ। ফাটানো হচ্ছে কাঁদানে গ্যাসের সেলও। এখনও পর্যন্ত অন্তত ১০০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।সম্প্রতি ‘আস্থা’ ভোটে পরাজিত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু। এই নিয়ে দু’বছরে ৪ বার প্রধানমন্ত্রী বদল হল ফ্রান্সে। দেশের অর্থনৈতিক দুর্দশাতে প্রলেপ দিয়ে ব্যর্থ হওয়াতেই বেরু সরকারের পতন হয়েছে বলে মনে করা হচ্ছে। এরই প্রতিবাদে বুধবার প্যারিসের রাজপথে নামেন হাজার হাজার…

আরও পড়ুন
জেলা 

নেপালের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কলকাতায় ফিরবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

নেপালের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি মিথ্যে কথা বলেন। তিনদিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়েছেন আগামীকাল বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা। কিন্তু নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতির কথা বিবেচনা করে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কলকাতায় ফিরবেন না বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘কাল (আগামিকাল, বৃহস্পতিবার) যাওয়ার কথা। যদি সেটল্ না হয় আমাকে হয়তো থেকে যেতে হবে। সেটল্ হলে চলে যাব। কারণ, আমাদেরও তো একটা দায়িত্ববোধ আছে।’’ উত্তরবঙ্গ থেকে নেপালের দূরত্ব খুব বেশি নয়। মুখ্যমন্ত্রী…

আরও পড়ুন
দেশ 

সংবিধানই সর্বোচ্চ নেপালের দিকে তাকিয়ে দেখুন কী হচ্ছে? মন্তব্য প্রধান বিচারপতির

বাংলার জনরব ডেস্ক : নেপালের গণবিদ্রোহের কথা এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মুখে। আজ বুধবার দেশের শীর্ষ আদালতে রাষ্ট্রপতি ও রাজ্যপালকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিতে পারি কিনা এই নিয়ে শুনানি চলছিল। সেই শুনানি চলাকালীন সময়ে রাষ্ট্রপতি ও রাজ্যপালের অধিকার নিয়ে সাংবিধানিক গুরুত্ব নিয়ে যখন সরকারি আইনজীবীরা মতামত ব্যক্ত করছেন ঠিক সেই সময় দেশের প্রধান বিচারপতি বি আর গাভই বলেন,“প্রতিবেশী দেশের দিকে তাকিয়ে দেখুন। আমাদের সংবিধানের জন্য আমরা গর্বিত।” গত ১২ এপ্রিল শীর্ষ আদালত একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রাজ্যপালদের জন্য বিল অনুমোদনের জন্য দিনক্ষণ (Deadlines) নির্দিষ্ট…

আরও পড়ুন
কলকাতা 

পুজোর পর পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে ভোটার তালিকায় এস আই এর কাজ শুরু জানিয়ে দিল নির্বাচন কমিশন

বাংলার জনরব ডেস্ক : পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে এ বার শুরু হবে ভোটার তালিকার নিবিড় ও বিশেষ সংশোধন (এসআইআর)-এর কাজ। আলোচনা, গুঞ্জন আগে থেকেই চলছিল। এ বার তাতে সিলমোহর দিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। আগামী মাসে, অর্থাৎ অক্টোবরে পুজোর মরসুমের পরেই দেশ জুড়ে শুরু হচ্ছে এসআইআর। আগামী ২ অক্টোবর দুর্গাপুজো শেষ হচ্ছে। এর পরে রয়েছে লক্ষ্মীপুজো, কালীপুজো। নির্বাচন কমিশন সূত্রে খবর, পুজোর মরসুম মিটে গেলেই দেশ জুড়ে এসআইআর শুরু করছে তারা। বিহারের পরে অন্য রাজ্যগুলিতেও যে এসআইআর শুরু হবে, সে বিষয়ে আগেই আভাস দিয়ে রেখেছিল কমিশন। তবে দিনক্ষণ এ যাবৎ স্পষ্ট ছিল…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতা ম্যাথমেটিক্যাল সোসাইটির ১১৮তম প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদন : কলকাতা ম্যাথমেটিক্যাল সোসাইটি (Calcutta Mathematical Society), এশিয়ার অন্যতম প্রাচীন গণিত গবেষণা ও প্রচারকেন্দ্র, এ বছর তার ১১৮তম প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপন করল গত শনিবার ৬ সেপ্টেম্বর এক গৌরবময় আবহে। ১৯০৮ সালে স্যার আশুতোষ মুখোপাধ্যায়, মহামান্য সরোজিনীপ্রসাদ মুখোপাধ্যায় প্রমুখ মনীশিদের উদ্যোগে যে প্রতিষ্ঠানটি সূচনা করেছিল, আজ তা শুধু বাংলার গর্ব নয়, সমগ্র ভারতবর্ষের গৌরব। গণিতপ্রেমীদের কাছে এই দিনটি তাই এক বিশেষ তাৎপর্য বহন করে। এই বছরের অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক ছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি ড. পার্থ কর্মকার এবং কলকাতা ম্যাথমেটিক্যাল সোসাইটির কোষাধ্যক্ষ ড. বাবলু বিশ্বাস। তাঁদের সুনিপুণ…

আরও পড়ুন
কলকাতা 

গরম থেকে মুক্তি! দক্ষিণ বঙ্গের ৮ জেলায় বৃষ্টির সম্ভাবনা

বাংলার জনরব ডেস্ক : কয়েকদিনের গরমে সাধারণ মানুষের অবস্থা নাজেহাল হয়ে উঠেছে এরই মাঝে এলো সুখবর। হাওয়া অফিস সূত্রে খবর, আজ অর্থাৎ বুধবারই দক্ষিণবঙ্গের ৮ জেলা ভাসতে পারে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর, গভীর নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ-পূর্ব পাকিস্তানে। এটি পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে উত্তর-পূর্ব আরব সাগর আগামী ১২ ঘণ্টায় শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এদিকে মৌসুমী অক্ষরেখা ফের বাংলায় অবস্থান করছে। পাকিস্তানের গভীর নিম্নচাপ থেকে জয়সালমীর, আগ্রা, লখনউ, বারানসী দেহরি থেকে বাঁকুড়া এবং দিঘা হয়ে পূর্ব দিকে এগিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে…

আরও পড়ুন