দেশ 

দেশের ১৪ তম উপরাষ্ট্রপতি হচ্ছেন সিপি রাধাকৃষ্ণণ

দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হচ্ছেন এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ। ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রত্যাশা ছাপিয়ে বিপুল ভোটে জয়ী হলেন এনডিএ প্রার্থী। তিনি ভোট পেলেন ৪৫২টি। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন মাত্র ৩০০ ভোট। অন্তত ১৫টি ভোট বাতিল হয়েছে বলে খবর। উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর জয় নিয়ে কোনও সংশয় ছিল না। খাতায়কলমে শাসকজোট এনডিএ-র পক্ষে ছিল ৪২৫টি ভোট। জোটসঙ্গীদের পাশাপাশি অতিরিক্ত ওয়াইএসআর কংগ্রেসের সমর্থন পেয়েছে এনডিএ শিবির। কয়েকজন নির্দল সাংসদও এনডিএ-কে সমর্থনের কথা ঘোষণা করে। সব মিলিয়ে এনডিএর মূল চ্যালেঞ্জ ছিল আগেরবারের ব্যবধানের অন্তত কাছাকাছি যাওয়া। ২০২২ সালে এনডিএ-র প্রার্থী ধনখড় বিরোধীদের প্রার্থী…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

গণ বিদ্রোহে আগুনে ঝলসে মৃত নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরের মৃত্যু হয়েছে। গণবিক্ষোভের সময়ে তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ভিতরে আটকে পড়েছিলেন রাজ্যলক্ষ্মী। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। নেপালের স্থানীয় সংবাদমাধ্যমগুলি এই খবর জানিয়েছে। গণবিদ্রোহের জেরে নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন কেপি শর্মা ওলি। তাঁর ব্যক্তিগত বাসভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এর পর একে একে নেপালের প্রাক্তন এবং বর্তমান একাধিক মন্ত্রীর বাড়়িতে আগুন দেয় উত্তেজিত জনতা। দেশের অর্থমন্ত্রীকে তাড়া করা হয় রাস্তার মাঝে। রেহাই পাননি প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ এবং…

আরও পড়ুন
দেশ 

জামাআতে ইসলামী হিন্দের প্রতিনিধি দল পঞ্জাবের বন্যা প্রবলিত এলাকা পরিদর্শন করলো, প্রয়োজনীয় ত্রাণ ও পুনর্বাসনের আশ্বাস দিলেন জামাত নেতৃত্ব

বিশেষ প্রতিনিধি : জামাআতে ইসলামী হিন্দ এর জাতীয় সম্পাদক মাওলানা শফি মাদানি অন্যান্য জামাআত নেতাদের সঙ্গে মিলিত হয়ে পঞ্জাবের কপুরথলা জেলার সুলতানপুর লোধি (সাংগ্রা ও বাউপুর জাদিদ গ্রাম), পাঠানকোট জেলার সুন্দর চক, বাহাদরপুর, কলিয়া সফর তহসীল এবং জালন্ধরের সিন্ধুপুরে বন্যা আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন। বিশেষ করে কলিয়া গ্রামে বন্যার পানিতে ৩০টি কংক্রিটের বাড়ি ভেসে গেছে। খুব দুঃখজনকভাবে, তিনজন ছোট ভাইবোন আর এক ৭৫ বছর বয়সী দাদীসহ চারজন মারা গেছেন। পরিদর্শনের সময় জামাআত প্রতিনিধি দল স্থানীয় সিখ সম্প্রদায়ের নেতারা, নোডাল অফিসার ও বন্যা প্রভাবিত মানুষদের সঙ্গে কথা বলে তাদের তাত্ক্ষণিক প্রয়োজনসমূহ জেনে…

আরও পড়ুন
কলকাতা 

‘‘এসআইআর প্রক্রিয়ায় তিন-চার বছর সময় লাগে, দু’-তিন মাসে তা হয় না’’: মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : পশ্চিমবাংলায় এসআইআর হবে তা নিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন আগামীকাল দশই সেপ্টেম্বর দিল্লিতে জরুরি বৈঠকে মিলিত হচ্ছে এই রাজ্যের এস আই আর নিয়ে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুপুরে উত্তরবঙ্গ যাওয়ার আগেই বিমানবন্দরে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা সংশোধন নিয়ে তিনি মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, এই এসআইআর প্রক্রিয়া দু’-তিন মাসে শেষ হয় না। তা সম্পন্ন করতে তিন-চার বছর সময় লাগে। সোমবার ভোটার তালিকার নথিতে আধার কার্ডকে জুড়তে বলেছে সুপ্রিম কোর্ট। সেই কথা উল্লেখ করে মমতা জানিয়েছেন, আধার কার্ডও…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

দেশজুড়ে বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী! হাসিনার মতো দেশ ত্যাগ করবেন?

বাংলার জনরব ডেস্ক : দেশজুড়ে বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। গণবিদ্রোহের দাবি মেনে নিলেন তিনি জানা গেছে সেনাবাহিনীর তরফ থেকেও তাঁকে পদত্যাগ করতে অনুরোধ করা হয়েছিল। সূত্রের খবর, নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং তাঁকে ইস্তফা দেওয়ার জন্য অনুরোধ করেন। এর পর সেনাবাহিনীর কাছে নিরাপত্তার নিশ্চয়তা চান ওলি। তার পরেই পদত্যাগ করেন। রাষ্ট্রপতির উদ্দেশে লেখা পদত্যাগপত্রে ওলি লিখেছেন, ‘‘নেপালের সংবিধান অনুযায়ী আমাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়েছিল। দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে সমস্যার সমাধানের উপায় খুঁজতে, রাজনৈতিক ভাবে সমাধান করতে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

নেপালের পরিস্থিতি উদ্বেগ জনক, নয় মন্ত্রীর পদত্যাগ, দেশ ছাড়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর?

বাংলার জনরব ডেস্ক : নেপালের ছাত্র যুবদের বিক্ষোভ পরিস্থিতি জটিল হয়ে পড়েছেসোমবারের মতোই মঙ্গলবারও ছাত্র-যুবদের আন্দোলনে অগ্নিগর্ভ পরিস্থিতি রাজধানী কাঠমান্ডু-সহ একাধিক শহরে। এই পরিস্থিতিতে কেপি শর্মা ওলি সরকারের পতন কি সময়ের অপেক্ষা মাত্র?  গতকালই গভীর রাতেই জনরোষের চাপে সোশাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। এবার খবর, উপপ্রধানমন্ত্রী-সহ ৯ মন্ত্রী ইস্তফা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য, ক্রীড়া, বন, কৃষি, আইন, জল সরবরাহ, শক্তিমন্ত্রী। একটি সূত্রের দাবি, বড় বিপদ এড়াতে দেশ ছাড়ার পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পরিস্থিতি বুঝে তিনি দুবাই উড়ে যেতে পারেন। সোশাল মিডিয়ায় নিষেধাজ্ঞার অভিযোগে সোমবার…

আরও পড়ুন
প্রচ্ছদ 

মেদিনীপুরে দুই ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশিতে মিলল বান্ডিল বান্ডিল নোট!

বাংলার জনরব ডেস্ক : বালি পাচার মামলায় রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়ে লক্ষ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার ভোর থেকে রাত পর্যন্ত টানা তল্লাশি চালিয়ে মেদিনীপুরের এক বালি ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৫ লক্ষ টাকার কাছাকাছি উদ্ধার করেছেন তদন্তকারীরা। পাশাপাশি, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে আর এক ব্যবসায়ীর বাড়ি থেকেও প্রায় ২৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর। সোমবার সকালে রাজ্যের বিভিন্ন জায়গায় আচমকা হানা দেয় ইডি। শুরু হয় তল্লাশি। সকাল প্রায় ৮টা নাগাদ মেদিনীপুর শহর সংলগ্ন শিরোমণি ৫ নম্বর অঞ্চলের অন্তর্গত যমুনাবালিতে ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়িতে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

নেপালের প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে কারফিউ উপেক্ষা করে নেপালে বিক্ষোভ,প্রেসিডেন্টের বাড়িতে আগুন ধরালো জনতা

বাংলার জনরব ডেস্ক : নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ইস্তফার দাবিতে নতুন করে বিক্ষোভ ছড়াল মঙ্গলবার। সোমবার কেউ কেউ এই দাবি তুললেও, মঙ্গলবার তা আরও প্রকট হয়েছে। বিদ্রোহের অভিমুখই এখন হয়ে উঠেছে ওলির ইস্তফার দাবি। নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পোড়েলের বাসভবনে আগুন ধরিয়ে দিয়েছেন উত্তেজিত জনতা। বিক্ষুব্ধ ছাত্র-যুবাদের বিদ্রোহের মুখে সোমবার রাতেই সমাজমাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে নেপাল সরকার। এ বার মঙ্গলবার সকাল থেকে ওলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নতুন করে পথে নামলেন ছাত্র-যুবারা। স্লোগান উঠল, ‘কেপি চোর, দেশ ছোড়’। নেপালের দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতেও স্লোগান ওঠে মঙ্গলবার সকালে। ললিতপুর…

আরও পড়ুন
কলকাতা 

উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে সাড়ে ৫ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত

সাড়ে ৫ হাজার পরীক্ষার্থী উপস্থিতই হল না উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের প্রথম দিনের পরীক্ষায়। সোমবার, সারা রাজ্য থেকে যে পরিসংখ্যান পাওয়া গিয়েছে, তাতে এই অনুপস্থিতিকে সার্বিক ভাবে উচ্চ মাধ্যমিকের অনুপস্থিতির থেকে কম বলেই মনে করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এরা সকলেই সাপ্লিমেন্টারির সুযোগ পাবে। আবার টেট বা এসএসসি পরীক্ষার ধাঁচে উচ্চ মাধ্যমিকেও সংরক্ষণ করা হবে ওএমআর শিট। প্রথম দিনের পরীক্ষা শেষে এ বিষয়ে বিশদ জানিয়েছেন শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এ দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫,৫২৭ জন পরীক্ষার্থী। বাকি ৬,৫৪,০০০-এর মধ্যে হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে ১৪৩ জন। বিশেষ ভাবে সক্ষম…

আরও পড়ুন
কলকাতা দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার শেষ হল ডিএ মামলার শুনানি, রায়দান স্থগিত

বাংলার জনরব ডেস্ক : সুপ্রিম কোর্টে সোমবার শেষ হল ডিএ মামলার শুনানি। রায় ঘোষণা স্থগিত রেখেছেন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। কারও কোনও বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দিতে বলেছে শীর্ষ আদালত। রাজ্যকে আগেই ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এ জন্য ছ’সপ্তাহ সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারেনি। আদালতের কাছ থেকে আরও ছ’মাস সময় চাওয়া হয়। সেই আবেদনের ভিত্তিতে গত ৪ অগস্ট থেকে ৭ অগস্ট প্রতি দিনই শুনানি চলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি কারোল এবং বিচারপতি…

আরও পড়ুন