কলকাতা 

উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে সাড়ে ৫ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত

শেয়ার করুন

সাড়ে ৫ হাজার পরীক্ষার্থী উপস্থিতই হল না উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের প্রথম দিনের পরীক্ষায়। সোমবার, সারা রাজ্য থেকে যে পরিসংখ্যান পাওয়া গিয়েছে, তাতে এই অনুপস্থিতিকে সার্বিক ভাবে উচ্চ মাধ্যমিকের অনুপস্থিতির থেকে কম বলেই মনে করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এরা সকলেই সাপ্লিমেন্টারির সুযোগ পাবে। আবার টেট বা এসএসসি পরীক্ষার ধাঁচে উচ্চ মাধ্যমিকেও সংরক্ষণ করা হবে ওএমআর শিট। প্রথম দিনের পরীক্ষা শেষে এ বিষয়ে বিশদ জানিয়েছেন শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

এ দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫,৫২৭ জন পরীক্ষার্থী। বাকি ৬,৫৪,০০০-এর মধ্যে হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে ১৪৩ জন। বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীর সংখ্যা ৪৯৭, তাদের মধ্যে কলকাতার পড়ুয়ারা ২০৮জন। এ বার সংশোধনাগার থেকে পরীক্ষায় বসেছে ৩ জন। সব মিলিয়ে উপস্থিতির হার ৯৯ শতাংশ। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬,৬০,০০০।

Advertisement

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গের কেন্দ্রগুলিতে ১,৩২১, বর্ধমান এবং তার পার্শ্ববর্তী কেন্দ্রে ১,৪৬৫, মেদিনীপুরের স্কুলগুলিতে ৬৬৮ এবং কলকাতার পরীক্ষাকেন্দ্রে ২,৩৭৩ জন পরীক্ষা দিতে আসেনি। তবে শিক্ষা সংসদ সভাপতি জানিয়েছেন, কারও বছর নষ্ট হবে না। অনুপস্থিত সকলেই চাইলে নির্দিষ্ট সময়ে সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসতে পারবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ