কলকাতা 

ডিজিটাল সাকসেস সামিট,পূর্ব ভারতের ডিজিটাল ভবিষ্যতের রূপরেখা

বিশেষ প্রতিনিধি : কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল স্ট্র্যাটেজি এখন আর কেবলমাত্র নতুন প্রযুক্তির সহায়ক নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল ইঞ্জিন। শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত পূর্ব ভারতের সবচেয়ে বড় এআই ও ডিজিটাল গ্রোথ সম্মেলন “ডিজিটাল সাকসেস সামিট ২০২৫”-এ উঠে এল এই বার্তা। চতুর্থ বর্ষের এই সম্মেলনে হাজির ছিলেন ৫০০ এর বেশি পেশাদার, যার মধ্যে ৪০০-র বেশি সিইও, ভাইস প্রেসিডেন্ট, উদ্যোক্তা ও বিনিয়োগকারী। এআই-নির্ভর ব্যবসায়িক রূপান্তর, সাইবার সিকিউরিটি ও ডেটা-ভিত্তিক কৌশল নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা হয় এদিন। আয়োজক সংস্থা ইন্ডাস নেট টেকনোলজিস-এর প্রতিষ্ঠাতা ও সিইও অভিষেক রুঙ্গটা বলেন, “এআই ও ডিজিটাল স্ট্র্যাটেজি আগামী দিনে ব্যবসা-বাণিজ্য…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইউরোপীয় ইউনিয়নের পর ভারতের উপর ১০০% শুল্ক চাপাতে জি সেভেন দেশগুলিকে পরামর্শ ট্রাম্পের

বাংলার জনরব ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প ভারতকে মহান দেশ এবং নরেন্দ্র মোদিকে তার বন্ধু বলে সম্মোধন করার পরেই এদেশের গণমাধ্যমগুলি এবং একই সঙ্গে স্বয়ং নরেন্দ্র মোদী যেভাবে মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা শুরু করেছিলেন তাতে মনে হচ্ছিল সব যেন মিটে যাবে। সমস্যার সমাধান হয়ে যাবে। ৫০ শতাংশ শুল্ক কমিয়ে দেবেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু প্রকৃতপক্ষে মার্কিন প্রেসিডেন্টের মুখ আর মুখোশ দুটি যে আকাশ পাতাল তফাৎ তা নিয়ে এখনো পর্যন্ত আমাদের গদি মিডিয়া কোন অনুষ্ঠান করেনি। এদিকে জানা গেছে,ইউরোপীয় ইউনিয়নের পর এবার জি৭কেও ডোনাল্ড ট্রাম্প পরামর্শ দিয়েছেন, ভারতের উপর যেন ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক…

আরও পড়ুন
কলকাতা দেশ 

পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত ছ’মাসের মধ্যে সিবিআইকে শেষ করতে বলল সুপ্রিম কোর্ট

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার চেষ্টা করতে হবে সিবিআইকে, এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। এই সংক্রান্ত মামলায় জামিনের আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অন্যতম অভিযুক্ত অয়ন শীল। তা গ্রাহ্য হয়নি। আদালত তাঁর আইনজীবীকে ছ’মাস পরে আবার আবেদনের পরামর্শ দিয়েছে। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে অয়নকে প্রথম গ্রেফতার করেছিল সিবিআই। পরে তাঁর সল্টলেকের অফিসে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার করা হয় বেশ কিছু উত্তরপত্র বা ওএমআর শিট। সেখান থেকেই পুরসভার নিয়োগেও দুর্নীতির হদিস পান তদন্তকারীরা। অয়নের সংস্থা পুর নিয়োগের ক্ষেত্রে ওএমআরের দায়িত্বে ছিল। এর আগে অয়নের…

আরও পড়ুন
জেলা 

টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশের দমননীতি— রাজ্যের গণতন্ত্রবিরোধী চরিত্র আবারও উন্মোচন করলো: হাসিবুল ইসলাম

বিশেষ প্রতিনিধি : ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে আজ বিধাননগরের রাজপথে যে ভয়ঙ্কর দমননীতি চালানো হল, তা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। শান্তিপূর্ণ মিছিল শুরুর আগেই রাজ্য সরকার পুলিশ নামিয়ে চাকরিপ্রার্থীদের উপর চড়াও হয়, নির্বিচারে লাঠিচার্জ ও ধরপাকড় চালানো হয়। একের পর এক প্রার্থীকে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। এই ঘটনার মাধ্যমে রাজ্য সরকার প্রমাণ করেছে, তারা শিক্ষিত বেকার যুবকদের কণ্ঠরোধ করতে বদ্ধপরিকর। প্রাথমিক স্তরে ৫০ হাজার শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে। চাকরিপ্রার্থীরা রাজ্যের ভবিষ্যতের আশা নিয়ে ধৈর্য ধরে বসে আছেন, অথচ পর্ষদ…

আরও পড়ুন
কলকাতা 

গাজা থেকে কাতার: ইসরায়েলি সন্ত্রাস বন্ধের দাবি এসডিপিআই-এর

বিশেষ প্রতিনিধি : এসডিপিআই-এর জাতীয় সহ-সভাপতি মোহাম্মদ শাফি কাতারের সার্বভৌমত্বের ওপর ইসরায়েলের কাপুরুষোচিত হামলাকে স্পষ্ট ভাষায় নিন্দা জানিয়েছেন। আন্তর্জাতিক আইন ও নিয়মের প্রকাশ্য লঙ্ঘন এই আক্রমণ দোহায় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে পরিচালিত হয়, যা কেবল নিরীহ মানুষের জীবনকে বিপন্ন করেনি, বরং আঞ্চলিক শান্তি প্রচেষ্টায় মধ্যস্থতাকারী হিসেবে কাতারের গুরুত্বপূর্ণ ভূমিকাকেও দুর্বল করেছে। এমন আগ্রাসী কর্মকাণ্ড ইসরায়েলের কূটনৈতিক ব্যবস্থার প্রতি চরম অবহেলাকে প্রকাশ করে এবং এর বিরুদ্ধে সর্বজনীন ক্ষোভ প্রকাশ করা আবশ্যক। ইসরায়েল সমগ্র এশিয়া মহাদেশ ও তার বাইরেও এক ভয়ঙ্কর হুমকি হিসেবে দাঁড়িয়েছে। সরাসরি হামলা চালানোর সঙ্গে সঙ্গে ইসরাইল অনেক ক্ষেত্রে প্রক্সি…

আরও পড়ুন
কলকাতা 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রীর মৃত্যুর রহস্য উদঘাটনে তৎপর কলকাতা পুলিশ!

বাংলার জনরব ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হচ্ছে। কিভাবে ওই ছাত্রের মৃত্যু হল তা খতিয়ে দেখতে যাদবপুর থানা বিশেষ উদ্যোগ নিয়েছে। যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাই রাজ্যজুড়ে আন্দোলন সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে এটা মাথায় রেখে পুলিশ এবং প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করার চেষ্টা করছে বলে জানা গেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে সিসি টিভি ক্যামেরা নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে কলকাতা পুলিশের তিনটি সিসিটিভি রয়েছে সেগুলোকে খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। আপাতত চার নম্বর গেটের সামনের তিনটি সিসি ক্যামেরায় নজর রয়েছে। রাতে কী ঘটেছিল,…

আরও পড়ুন
কলকাতা 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন পুকুর থেকে অচৈতন‍্য অবস্থায় উদ্ধার ছাত্রী, রহস্য মৃত্যু ঘিরে উত্তাল বাংলা?

বাংলার জনরব ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের অফিস সংলগ্ন পুকুর থেকে উদ্ধার এক ছাত্রীর দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে আবার উত্তাল হতে চলেছে রাজ্য। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চার নম্বর গেটের কাছে গৌর দাস বাউল ও তাঁর দলকে নিয়ে ‘ড্রামা ক্লাব’ একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। উপস্থিত ছিলেন পড়ুয়া ও প্রাক্তনীরা। অনুষ্ঠান চলাকালীন রাত ১০ টা ২০ নাগাদ কারও নজরে পড়ে কলা বিভাগের ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুরে কেউ ভাসছেন। অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হলে জানা যায়, বিশ্ববিদ্যালয়েরই ইংরেজি বিষয়ের স্নাতক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী তিনি। ওই ছাত্রীর নাম অনামিকা মণ্ডল।…

আরও পড়ুন
কলকাতা 

জোড়া নিম্ন চাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিচ্ছিন্ন এলাকায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

বাংলার জনরব ডেস্ক : জোড়া নিম্ন চাপের জেরে চলতি সপ্তাহে বঙ্গের অনেক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব বিহারের উপর যে ঘূর্ণাবর্তটি ছিল, তা আপাতত অবস্থান বদল করে আরও উত্তরের দিকে সরে গিয়েছে। এর জেরেই উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে। এ ছাড়া, দক্ষিণ ওড়িশা উপকূলের কাছাকাছি আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। এর জেরে দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।…

আরও পড়ুন
দেশ 

বিহারে খুন আরজেডি নেতা!

বিহার বিধানসভা নির্বাচনের আগে বিহারে রাজনৈতিক খুন অব্যাহত রয়েছে। বুধবার রাতে বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠল বিহারের পটনায়। পটনার রাজেন্দ্রনগর টার্মিনালের কাছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা আরজেডি নেতা রাজকুমার রাই ওরফে আলা রাইকে লক্ষ্য করে বেশ কয়েক রাউনড গুলি চালানো হয় বলে পুলিশ সূত্রে খবর। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পটনার (পূর্ব) পুলিশ সুপার পরিচয় কুমার জানিয়েছেন, বৈশালী জেলার রাঘোপুরের বাসিন্দা তথা আরজেডি নেতা আলা রাই বুধবার রাত ১০টা নাগাদ রাজেন্দ্রনগর টার্মিনালের কাছে ছিলেন। সেই সময় দুষ্কৃতীরা তাঁর উপর অতর্কিতে…

আরও পড়ুন
কলকাতা 

চাকরির টোপ দিয়ে পাচারের চেষ্টা গ্রেফতার ৬

চাকরির টোপ দিয়ে দেহব্যবসায় যোগে চাপ দেওয়ার অভিযোগ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নাবালিকা পাচার রুখল গোয়েন্দা পুলিশ। বড়তলা থানা এলাকায় হানা দিয়ে একটি বাড়ি থেকে ৯ জন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক দম্পতি-সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনা সংক্রান্ত আরও তথ্যের খোঁজে তদন্তকারীরা। ধৃতরা হল অমিত বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী সরস্বতী বন্দ্যোপাধ্যায়। এছাড়া ধৃতদের তালিকায় রয়েছে সুমন হালদার, পূজা মিস্ত্রি, দীপ চট্টোপাধ্যায় এবং আকাশ চৌধুরী। তদন্তকারীদের দাবি, অমিত এবং সরস্বতী সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা বড়তলা থানা এলাকার বাসিন্দা। নাবালিকাদের পাচারের আগে তাদের বাড়িতেই…

আরও পড়ুন