দেশ 

বিহারে খুন আরজেডি নেতা!

শেয়ার করুন

বিহার বিধানসভা নির্বাচনের আগে বিহারে রাজনৈতিক খুন অব্যাহত রয়েছে। বুধবার রাতে বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠল বিহারের পটনায়। পটনার রাজেন্দ্রনগর টার্মিনালের কাছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা আরজেডি নেতা রাজকুমার রাই ওরফে আলা রাইকে লক্ষ্য করে বেশ কয়েক রাউনড গুলি চালানো হয় বলে পুলিশ সূত্রে খবর। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পটনার (পূর্ব) পুলিশ সুপার পরিচয় কুমার জানিয়েছেন, বৈশালী জেলার রাঘোপুরের বাসিন্দা তথা আরজেডি নেতা আলা রাই বুধবার রাত ১০টা নাগাদ রাজেন্দ্রনগর টার্মিনালের কাছে ছিলেন। সেই সময় দুষ্কৃতীরা তাঁর উপর অতর্কিতে হামলা চালায়। সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে আরজেডি নেতার খুনের ঘটনা নিয়ে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে। সূত্রের খবর, রাঘোপুর বিধানসভা আসনে ভোটে প্রার্থী হওয়ার কথা চলছিল আলা রাইয়ের।

Advertisement

আলা রাইয়ের জমির ব্যবসা ছিল। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, জমি বিবাদ নিয়ে শত্রুতার জেরে আরজেডি নেতা খুন হয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে রাজনৈতিক কোনও কারণ রয়েছে রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, আরজেডি নেতাকে যেখানে খুন করা হয়, সেই জায়গা থেকে ছ’রাউন্ড গুলির ফাঁকা খোল উদ্ধার হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ