গাজা থেকে কাতার: ইসরায়েলি সন্ত্রাস বন্ধের দাবি এসডিপিআই-এর
বিশেষ প্রতিনিধি : এসডিপিআই-এর জাতীয় সহ-সভাপতি মোহাম্মদ শাফি কাতারের সার্বভৌমত্বের ওপর ইসরায়েলের কাপুরুষোচিত হামলাকে স্পষ্ট ভাষায় নিন্দা জানিয়েছেন। আন্তর্জাতিক আইন ও নিয়মের প্রকাশ্য লঙ্ঘন এই আক্রমণ দোহায় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে পরিচালিত হয়, যা কেবল নিরীহ মানুষের জীবনকে বিপন্ন করেনি, বরং আঞ্চলিক শান্তি প্রচেষ্টায় মধ্যস্থতাকারী হিসেবে কাতারের গুরুত্বপূর্ণ ভূমিকাকেও দুর্বল করেছে। এমন আগ্রাসী কর্মকাণ্ড ইসরায়েলের কূটনৈতিক ব্যবস্থার প্রতি চরম অবহেলাকে প্রকাশ করে এবং এর বিরুদ্ধে সর্বজনীন ক্ষোভ প্রকাশ করা আবশ্যক।
ইসরায়েল সমগ্র এশিয়া মহাদেশ ও তার বাইরেও এক ভয়ঙ্কর হুমকি হিসেবে দাঁড়িয়েছে। সরাসরি হামলা চালানোর সঙ্গে সঙ্গে ইসরাইল অনেক ক্ষেত্রে প্রক্সি যুদ্ধ সংগঠিত করে, লক্ষ্যভিত্তিক হত্যা চালায়, বিদেশি নেতাদের ওপর গুপ্তচরবৃত্তি করে, সংবেদনশীল তথ্য চুরি করে, সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে অস্ত্র সরবরাহ করে এবং বিশ্বব্যাপী ফ্যাসিবাদী শক্তিগুলিকে শক্তিশালী করে। গাজা থেকে লেবানন, ইয়েমেন, সিরিয়া এবং এখন কাতার পর্যন্ত—ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতি অস্থিরতা সৃষ্টি করছে, জাতির মধ্যে বিভাজন ও সংঘাতের বীজ বপন করছে। ভারতের মতো এশিয়ার দেশগুলিকে অবশ্যই এই বিপদকে চিনতে হবে এবং আমাদের যৌথ নিরাপত্তা ও সার্বভৌমত্বকে বিপন্নকারী এ ধরনের আধিপত্যবাদী শক্তি হস্তক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

তদুপরি, গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা নজিরবিহীন মাত্রার মানবিক বিপর্যয়। এখন পর্যন্ত ৬৭,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আরও অগণিত মানুষ অনাহার, বাস্তুচ্যুতি ও নির্বিচার বোমাবর্ষণের শিকার হচ্ছেন। ইচ্ছাকৃত অবরোধ ও পরিকাঠামো ধ্বংস করে গাজাকে জীবন্ত নরকে পরিণত করেছে, যেখানে শিশু ও সাধারণ মানুষই এই নৃশংসতার প্রধান ভুক্তভোগী। বিশ্ব আর এই বর্বরতাকে উপেক্ষা করতে পারে না।
একটি জোরালো বৈশ্বিক ঐক্যমত তৈরি হচ্ছে—বিশ্বের দুই-তৃতীয়াংশেরও বেশি দেশ জাতিসংঘকে আহ্বান জানাচ্ছে ইসরায়েলের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করতে এবং দৃঢ় সামরিক পদক্ষেপ গ্রহণ করতে। ফিলিস্তিনকে মুক্ত করার জন্য বিশ্বব্যাপী প্রতিবাদের যে ঢেউ উঠেছে, সেটি এখন বাস্তবে রূপ নিতে হবে—শুধু কথায় নয়, প্রকৃত ন্যায়বিচারের মাধ্যমে। জাতিসংঘকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে, রাশিয়া ও চীনের মতো প্রধান শক্তিগুলির সহযোগিতায় ইসরায়েলের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ নিশ্চিত করতে হবে। এটি কেবল জবাবদিহিতার দাবি নয়—এটি অব্যাহত দণ্ডমুক্তির অবসান ঘটিয়ে শান্তি পুনঃপ্রতিষ্ঠার আহ্বান।
এসডিপিআই ফিলিস্তিনি জনগণ এবং ইসরায়েলি আগ্রাসনের সকল শিকারদের প্রতি সংহতি জানাচ্ছে। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, এই আন্তর্জাতিক স্রোতে যোগ দিয়ে আগ্রাসীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে এবং ন্যায়বিচারের পক্ষে নেতৃত্ব দিতে। আসুন আমরা এমন একটি পৃথিবী গড়ে তুলি, যেখানে থাকবে না দখলদারিত্ব ও সন্ত্রাস।

