ঝাড়খণ্ডের হাজারিবাগে যৌথ বাহিনীর অভিযানে হত মাওবাদী শীর্ষনেতা সহ ৩, মাথার দাম ছিল এক কোটি টাকা!
মাওবাদী দমন অভিযানে ফের সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সোমবার ভোরে ঝাড়খণ্ডের হাজারিবাগে যৌথ বাহিনীর সঙ্গে গুলিযুদ্ধে নিহত হয়েছেন মাওবাদীদের অন্যতম শীর্ষনেতা সহদেব সোরেন। তিনি নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তাঁর মাথার দাম ছিল এক কোটি টাকা। সোমবারের অভিযানে সহদেব ছাড়াও হত হয়েছেন আরও দুই মাওবাদী সদস্য— রঘুনাথ হেমব্রম ওরফে চঞ্চল এবং বীরসেন গাঞ্ঝু ওরফে রামখেলওয়ান। রঘুনাথ মাওবাদীদের বিহার-ঝাড়়খণ্ড স্পেশ্যাল এরিয়া কমিটির সদস্য ছিলেন। তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। আর বীরসেন ছিলেন জ়োনাল কমিটির সদস্য। তাঁর মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। গোপন সূত্রে মাওবাদীদের উপস্থিতির…
আরও পড়ুন