বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা!
বাংলার জনরব ডেস্ক: বঙ্গোপসাগরের তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ দক্ষিণ ওড়িশা ও ছত্তীসগঢ় এলাকায় অবস্থান করছে। ক্রমশ এটি শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তবে এর জেরে আগামী কয়েক দিন ওড়িশা উপকূলে উত্তাল থাকবে সমুদ্র। ফলে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গ ও ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস…
আরও পড়ুন