দেশ 

যন্তর মন্তরে কোকরোচ জনতা পার্টির সংসদ অভিযানের পাশাপাশি দেশ জুড়ে আন্দোলনের পথে যুবসমাজ, সংকটে মোদি সরকার

সোমবার (২০ জুলাই) cockroach জনতা পার্টি (সিজেপি) এবং অন্যান্য সংগঠনগুলির যন্তর মন্তরের প্রতিবাদস্থলে সংসদ অভিমুখে পরিকল্পিত পদযাত্রার জন্য বিপুল সংখ্যক তরুণ-তরুণী সমবেত হওয়ার পাশাপাশি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং বারবার প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনার জন্য ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের জবাবদিহিতার দাবিতে আন্দোলন ভারতের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে। রবিবার (১৯ জুলাই) বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে শত শত বিক্ষোভকারী সমবেত হন, যেখানে কলেজ ছাত্রছাত্রী, তরুণ পেশাজীবী এবং নাগরিক সমাজের সদস্যসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্ল্যাকার্ড হাতে নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।”আমরা এখানে এসেছি কারণ এটা শুধু একজন ব্যক্তি বা…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ত্রিনেত্রার বৈঠকে নেলসন ম্যান্ডেলা, ডি এল রায় স্মরণ 

সংবাদদাতা, বাংলার জনরব: গত ১৮ জুলাই ২০২৬ শনিবার সাহিত্য পত্রিকা ‘ত্রিনেত্রা’র মাসিক বৈঠকে গান, কবিতা ও আলাপ আলোচনার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় বর্ণবিদ্বেষের প্রতিবাদী ব্যক্তিত্ব নেলসন ম্যান্ডেলা এবং বাংলা দেশাত্মবোধক সংগীতের অন্যতম প্রণেতা দ্বিজেন্দ্রলাল রায়ের প্রতি । গড়িয়া দেশ গৌরব পাঠাগারে আয়োজিত ত্রিনেত্রা পত্রিকার মাসিক বৈঠকে কিংবদন্তি ব্যক্তিদ্বয়ের জন্মদিন উপলক্ষে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে উদ্যোক্তারা অনুষ্ঠানের সুর বেঁধে দিলেও উপস্থিত কবি, শিল্পী, সাহিত্যিকগণ তাঁদের নিজ নিজ পরিবেশনে সমগ্র অনুষ্ঠাটিনকে তাৎপর্যপূর্ণ করে তোলেন। এদিন বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট কথাশিল্পী সেখ আব্দুল মান্নান। তাঁর সভাপতিত্বে বৈঠকে বিভিন্ন ভাবে অংশগ্রহণ করেন বিশিষ্ট…

আরও পড়ুন
দেশ 

সোমবার সকালে ত্রিপুরার ডিজিপির ঝুলন্ত দেহ উদ্ধার!

সোমবার সকালে ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকড় (Tripura DGP Anurag Dhankar) এর ঝুলন্ত দেহ উদ্ধার হল তার অফিস থেকে। সূত্রের খবর, অনুরাগ ধনকড়কে সোমবার তাঁর অফিসেই ঝুলন্ত (Suicide) অবস্থায় দেখতে পান কর্মীরা। সঙ্গে সঙ্গে উদ্ধার করে আগরতলার গোবিন্দ বল্লভ পন্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। হাসপাতালের চিকিৎসক প্রদীপ ভৌমিক জানিয়েছেন, দুপুর ১২টার সময় ধনকড়কে হাসপাতালে আনা হয়েছিল। তখন তাঁর নাড়ির স্পন্দন, রক্তচাপ বা জীবনের কোনও লক্ষণ ছিল না। চিকিৎসকেরা প্রায় ৪০ মিনিট সিপিআর চালিয়েও ফেরাতে পারেননি। দুপুর ১২টা ৪৮ মিনিটে মৃত ঘোষণা…

আরও পড়ুন
কলকাতা 

১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সরকারি দফতরে  বাংলা ভাষা বাধ্যতামূলক করা হচ্ছে! ঘোষণা মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কাজে আগামী ১ সেপ্টেম্বর থেকে  বাংলা ভাষা বাধ্যতামূলক করা হচ্ছে। বিধানসভায় সোমবার এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিঠিপত্র, বিজ্ঞপ্তি, অফিস অর্ডার-সহ রাজ্যের অভ্যন্তরীণ সব সরকারি কাজে বাংলা ভাষাকেই অগ্রাধিকার দেওয়া হবে। তবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগের ক্ষেত্রে বাংলার পাশাপাশি হিন্দি ব্যবহার করা হবে। পশ্চিমবঙ্গের অভ্যন্তরে সরকারি সমস্ত কাজ বাংলাতেই সম্পন্ন করতে হবে। বাংলা ভাষার ব্যাপক প্রচারের জন্য সরকার উদ্যোগ নেবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জানিয়ে দেন, সরকারি সব ধরনের যোগাযোগে বাংলা ভাষাকে প্রাধান্য দিতে হবে। সরকারি বিজ্ঞপ্তি, নির্দেশ এবং অফিস অর্ডার বাংলায় প্রকাশের বিষয়ে…

আরও পড়ুন
কলকাতা 

পঞ্চায়েত দফতর ১১ হাজার কর্মী নিয়োগ করবে পিএসসির মাধ্যমে জানালেন দিলীপ ঘোষ

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের পঞ্চায়েত দফতরে ১১ হাজার কর্মচারী নিয়োগ করা হবে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই। সোমবার এমনটাই জানালেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তবে এ বার নিয়োগ হবে ভিন্ন পদ্ধতিতে। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে পঞ্চায়েতে নিয়োগের কথা জানিয়েছেন দিলীপ। এত দিন এই নিয়োগ হত জেলা স্তর থেকে। এ বার তা হবে কেন্দ্রীয় ভাবে। সোমবার থেকে বিধানসভার বাদল অধিবেশ শুরু হয়েছে। বিধানসভায় নিজের ঘরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দিলীপ। নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘কর্মীর অভাবে পঞ্চায়েতের কাজ করা যাচ্ছে না। পিএসসির মাধ্যমে ১১ হাজার লোক নেওয়া হবে পঞ্চায়েত…

আরও পড়ুন
দেশ 

ককরোচ জনতা পার্টির সঙ্গে কথা বলতে রাজি মোদি সরকার

অবশেষে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে কথা বলতে রাজি মোদি সরকার। সোমবার সিজেপি-র সংসদ ভবন অভিযানের মধ্যেই সরকারের তরফে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলে দাবি। সিজেপি-র প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আবার, অনশনরত সোনম ওয়াংচুকও মিছিলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। হাসপাতাল থেকে কিছুক্ষণের জন্য ছুটি চেয়ে আবেদন জমা দিয়েছেন তিনি। সিজেপি প্রসঙ্গে সরকারের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে সৌরভেরা দাবি করেছেন, নড্ডা তাঁদের সঙ্গে আলোচনায় বসবেন। সময়ও দিয়েছেন। সেই মতো সকালেই নড্ডার সঙ্গে…

আরও পড়ুন
দেশ 

লোকসভায় অভিষেকের আসন বদল, এবার থেকে দ্বিতীয় সারিতে বসবেন তিনি, তাঁর জায়গায় কে?

সংসদের বাদল অধিবেশন (Parliament Monsoon Session 2026) থেকে প্রথম সারি থেকে দ্বিতীয় সারিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বসার জায়গা করে দিল। আর তাঁর জায়গায় প্রথম সারিতে চলে এলেন ‘বিদ্রোহী তৃণমূল’ তথা এনসিপিআই (NCPI) শিবিরের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। লোকসভা সচিবালয় সূত্রে এই খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লার (Loksabha Speaker Om Birla) এই সিদ্ধান্তের ফলে একদিকে যেমন অভিষেক ও তাঁর শিবিরের ক্ষমতা বা শক্তিক্ষয়ের ইঙ্গিত মিলছে, তেমনই অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গুরুত্ব এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল। সোমবার থেকে শুরু হওয়া সংসদের বাদল…

আরও পড়ুন
দেশ 

জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-র সমমর্যাদা পেতে চলেছে ‘, না গাইলে কড়া শাস্তি

বাংলার জনরব ডেস্ক :  জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-র (Jana Gana Mana) সমমর্যাদা পেতে চলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি ‘বন্দেমাতরম’ (Vande Mataram)। এই জাতীয় স্তোত্রটির সম্মান রক্ষার্থে এবার সংসদে বিল আনছে কেন্দ্র। গত মে মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মন্ত্রিসভা এই সংক্রান্ত প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছিল। আর এবার সেই প্রস্তাবকে আইনি রূপ দিতে সংসদে আনা হচ্ছে নতুন বিল (Prevention of Insults to National Honour Amendment Bill)। আজ সোমবার, সংসদের বাদল অধিবেশনের (Parliament Monsoon Session 2026) প্রথম দিনেই এই গুরুত্বপূর্ণ বিলটি পেশ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংসদের তৈরি করা কার্যবিবরণী…

আরও পড়ুন
দেশ 

দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন, ভয় মুক্ত ভারত অন্যায় মুক্ত ভারত গড়ার জন্য দেশবাসীকে আহবান জানালেন অনশনরত সোনম ওয়াংচুক

বাংলার জনরব ডেস্ক : আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজকর্মী ও বিশিষ্ট বিজ্ঞানী সোনম ওয়াংচুক দিল্লির সফদরজং হাসপাতালে শুয়ে অনশন করে চলেছেন। সময়ের বিচারে তাঁর অনশন ২২ দিনে পড়ল। আর এই ২২ দিনের মাথায় অসুস্থ শরীর নিয়ে হাসপাতালে শুয়ে দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন। এই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতার আন্দোলন উল্লেখ করে দেশবাসীকে আন্দোলনের সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার, ২০ জুলাই ককরোচ জনতা পার্টির (সিজেপি) তরফে সংসদ ভবন অভিযানের যে ডাক দেওয়া হয়েছে, তা সফল করার আহ্বান জানিয়েছেন তিনি। একে ভারতের ‘স্বাধীনতার দ্বিতীয় আন্দোলন’ বলে উল্লেখ করেছেন। শনিবার যন্তর মন্তরের বিক্ষোভস্থলে গিয়ে সোনমকে…

আরও পড়ুন
কলকাতা 

অভিষেক বন্দোপাধ্যায়ের আমতলার কার্যালয় আপাতত ভাঙ্গা যাবে না নির্দেশ হাইকোর্টের

বাংলার জনরব ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার দফতর আপাতত আর ভাঙা যাবে না। নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শনিবার আমতলার দফতরের একাংশ ভাঙাভাঙির পরেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল অভিষেকের সংস্থা লিপ্‌স অ্যান্ড বাউন্ডস। রবিবার ছুটির দিনে এজলাস বসিয়ে তার জরুরি শুনানি হল। আদালত জানাল, তারা পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত ওই বাড়ি যে অবস্থায় রয়েছে, সে অবস্থাতেই রাখতে হবে। রবিবারও ভাঙাভাঙির কাজ শুরু হয়েছিল। হাই কোর্টের নির্দেশের পর তা বন্ধ হয়। সাংসদ অভিষেকের ওই দফতরটি অবৈধ ভাবে নির্মাণ করা হয়েছিল, এই অভিযোগ ওঠে তৃণমূল আমলেই। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার তা ভাঙার কাজ…

আরও পড়ুন