দেশ 

বিহারের উনিশ শতাংশ মুসলিম শুধু ভোট দিয়ে যাবে পাবে না কিছুই প্রশ্ন মিমের

বাংলার জনরব ডেস্ক : মুকেশ সাহানিকে উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার কথা ঘোষণা করার পরেই পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে আসাদ উদ্দিন ওয়াইসির দল এ আই এম আই এম। এই দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী সবই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিল তাহলে উনিশ শতাংশ মুসলিমরা কি শুধু মহাজোটকে ভোট দিয়ে যাবে? পাবে না কিছুই! বিহারে মুসলমান এবং যাদবরা বরাবর আরজেডি এবং কংগ্রেসকে ভোট দিয়ে থাকে। এটা সর্বজনবিদিত। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে ১৯ শতাংশ মুসলিম নিয়মিত বিরোধী জোটকে সমর্থন করলেও সে তুলনায় তাঁদের গুরুত্ব দেওয়া হয় না। টিকিট বণ্টনের ক্ষেত্রে, মন্ত্রিত্ব বণ্টনের…

আরও পড়ুন
কলকাতা 

শুভেন্দুর বিরুদ্ধে রক্ষাকবচ প্রত্যাহার করলো হাইকোর্ট, অস্বস্তিতে বিরোধী দলনেতা!

কলকাতা হাই কোর্টে অস্বস্তি বাড়ল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ২০২২ সালে শুভেন্দুকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল হাই কোর্ট। যার ফলে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে আর আদালতের অনুমতি প্রয়োজন হবে না রাজ্যের। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ অবশ্য বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া ১৫টি এফআইআরও বাতিল করে দিয়েছেন। ২০২২ সালের ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ রক্ষাকবচ দিয়েছিল শুভেন্দুকে। রাজ্য পুলিশের দায়ের করা ২৬টি এফআইআরে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। সেই সঙ্গে নির্দেশ ছিল, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। এর পর বিরোধী দলনেতার বিরুদ্ধে নানারকমের…

আরও পড়ুন
জেলা 

কাকদ্বীপের মূর্তি ভাঙার ঘটনায় গ্রেফতার আরএসএস কর্মী দাবি পুলিশের, বিদ্বেষ ছড়ানোর দায়ে শুভেন্দুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয় কেন? বাংলার মানুষের প্রশ্ন

সেখ ইবাদুল ইসলাম: সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার হয়েছিল বিজেপি চেষ্টা করেছিল এই রাজ্যে নতুন করে দাঙ্গার পরিস্থিতি তৈরি করতে।  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাকদ্বীপে কালীমূর্তি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে এমন কিছু মন্তব্য করেছিলেন তা এই রাজ্য এবং দেশের সংহতির পক্ষে বিপদজনক বললে ভুল হবে না। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল রাজ্য পুলিশের তৎপরতায় কালীমূর্তি ভাঙার ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজন বিজেপি কর্মীকে। তিনি আবার আরএসএসের সক্রিয় কর্মী বলে জানা গেছে। এখন প্রশ্ন দেখা দিয়েছে একজন বিরোধী দলনেতা যিনি সংবিধানকে শপথ নিয়ে দেশ এবং জাতির মর্যাদার রক্ষায় কাজ করে চলেছেন এবং…

আরও পড়ুন
দেশ 

বাইকের সঙ্গে বাসের সংঘর্ষে ভয়াবহ আগুন, ঝলসে মৃত ১২, আহত ২৮

বাংলার জনরব ডেস্ক : ভয়াবহ কান্ড বাইকের সঙ্গে সংঘর্ষে দাউ দাউ করে চলে গেল যাত্রীবাহী বাস। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কুর্নুল। শুক্রবার ভোর সাড়ে ৩টে নাগাদ কুর্নুল জেলার চিন্নাটেকুর গ্রামের কাছে একটি বাইকের সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। বাসটি হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। তাতে মোট ৪০ জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। আহত বহু। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, বেসরকারি সংস্থার মালিকানাধীন বাসটি ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে এগোচ্ছিল। সংঘর্ষের পর বাসের সামনে…

আরও পড়ুন
কলকাতা 

দম থাকে আমাকে দল থেকে বের করে দিক : হুমায়ুন কবির

বাংলার জনরব ডেস্ক : ফের রীতিমত তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলে তৃণমূলেরই বিধায়ক হুমায়ুন কবীর। কলকাতার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়ার সাক্ষাৎকারে এদিন তিনি বলেন, দল বিরোধী তোমরা করাচ্ছ, তাই করছি। বের করে দাও না, দেখি, আমি বেরিয়েই তো জিততে চাইছি। বের করে দেওয়া হোক। তারপরে বোঝাব এই জেলায় ( মুর্শিদাবাদ ) রাজনীতি করা কাকে বলে ? যাদের নেতা বানিয়ে রেখেছে, তাঁদের এক একজনের, কী পজিশন, কোথায় ছিল, আর কোথায় এসেছে, তাঁদেরকে কতটা সাপোর্ট দিয়ে, কীভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে, আমি তো বলছি, শুধু নাম করে দিলাম।.. অপূর্ব…

আরও পড়ুন
জেলা 

গণ ভাইফোঁটা উৎসবে মুখর মন্মথপুর প্রণব মন্দির

বিশেষ প্রতিনিধি : শুভ ভাইফোঁটার পবিত্র দিনে দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ ব্লকের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের মন্মথপুর প্রণব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক অনন্য গণ ভাইফোঁটা অনুষ্ঠান। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩০তম আবির্ভাব তিথি উপলক্ষে মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে এই বিশেষ আয়োজনে ১৩০ জন ভাইহীন বোন ও বোনহীন ভাই একে অপরের কপালে ফোঁটা দিয়ে ‘যমের দুয়ারে কাঁটা’ দিলেন। অনুষ্ঠানে মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্রছাত্রী, স্থানীয় মানুষজন এবং মন্দির কমিটির সদস্যরা অংশ নেন। ছোট থেকে বড় সবাই মিলে আনন্দ-উল্লাসে দিনটি উদ্‌যাপন করেন। ভাইফোঁটা থেকে বঞ্চিত ভাই-বোনেরা এই উদ্যোগের মাধ্যমে আত্মিক সম্পর্কের বন্ধনে…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী! মোদির ট্রাম্পের সাক্ষাৎ হচ্ছে না

বাংলার জনরব ডেস্ক : মালয়েশিয়ায় ASEAN সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৬-২৮ অক্টোবর ওই সম্মেলন হওয়ার কথা। সেখানে ভারত এবং আমেরিকা দুই দেশের রাষ্ট্রপ্রধানই আমন্ত্রিত। তবে সাউথ ব্লক সূত্রের খবর, প্রধানমন্ত্রী ওই সময় অন্য কাজে ব্যস্ত থাকবেন। তাই আসিয়ান সম্মেলনে যাবেন না। তবে ভারচুয়ালি আসিয়ানের বৈঠকগুলিতে যোগ দেবেন তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ছটপুজো এবং বিহারের ভোটপ্রচারে ব্যস্ত থাকায় প্রধানমন্ত্রী আসিয়ান সম্মেলনে যাবেন না। আসলে সামনে বিহার ভোট, তাই ছটপুজোকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। তাছাড়া ভোটের প্রচারও রয়েছে। তাই আসিয়ান সম্পর্কিত বৈঠকগুলিতে যোগ দেবেন না মোদি। বদলে…

আরও পড়ুন
দেশ 

দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে শবরীমালার ভগবান আয়াপ্পা দর্শন করলেন মুর্মু

হেলিকপ্টার দুর্ঘটনার আতঙ্ক কাটিয়ে ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে কেরলের ঐতিহাসিক শবরীমালা মন্দিরে পুজো দিলেন মুর্মু। মন্দিরের সব নিয়ম মেনেই বুধবার পুজো দেন রাষ্ট্রপতি। উল্লেখ্য, শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে। রীতি অনুযায়ী, ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের এই মন্দিরে প্রবেশের অধিকার দেওয়া হয় না। ২০১৮ সালে এই রীতিকে অসাংবিধানিক বলে আখ্যা দেয় সুপ্রিম কোর্ট। এর পরেই বিতর্ক আরও তীব্র হয়। এই রায় ধর্মীয় সংস্কৃতির বিরোধী বলে দাবি করে কয়েকটি হিন্দু সংগঠন। এরই মধ্যে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে দ্রোপদী মুর্মুর মন্দির…

আরও পড়ুন
দেশ 

দিল্লিতে এনকাউন্টারে খতম বিহারের চার দুষ্কৃতী

বাংলার জনরব ডেস্ক : দিল্লিতে এনকাউন্টারে খতম বিহারের চার দুষ্কৃতী। দিল্লি ও বিহার পুলিশে যৌথ অভিযানে ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধীদের মৃত্যু। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির বাহাদুর শাহ এলাকায়। মৃতদের নাম রঞ্জন পাঠক (২৫), বিমলেশ মাহাতো (২৫), মনীশ পাঠক (৩৩) ও আমন ঠাকুর (২১)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ডিএসপি সঞ্জীব যাদবের নেতৃত্বে দিল্লি পুলিশের অপরাধ শাখা ও বিহার পুলিশের একটি যৌথ দল অপরাধীদের আটকানোর চেষ্টা করে। কিন্তু দুষ্কৃতীর দল পালিয়ে যায়। পিছু তাড়া করে পুলিশ। সেই সময় দিল্লি রোহিনী এলাকায় বাহাদুর শাহ মার্গে পুলিশের সঙ্গে গুলির লড়াই বাঁধে দুষ্কৃতীদের।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

রাশিয়ার দুই বৃহত্তম তেল সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করলেন ট্রাম্প

বাংলার জনরব ডেস্ক : রাশিয়ার দুই বৃহত্তম তেল সংস্থা রসনেফট এবং লুকঅয়েল-এর উপর নিষেধাজ্ঞা আরোপ করা করেছে মার্কিন প্রশাসন। মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘ইউক্রেনে ভয়াবহ এবং অর্থহীন এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন পুতিন। তিনি তা বন্ধ করতে আগ্রহী নন। এর শাস্তিস্বরূপ দুই বৃহত্তম রুশ তেল সংস্থা রসনেফট এবং লুকঅয়েল-এর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হল। এই দুই তেল সংস্থা আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত। তারা পুতিনকে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে।’ প্রয়োজনে আরও কড়া পদক্ষেপ করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদিও রাশিয়ার তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া…

আরও পড়ুন