প্রচ্ছদ 

আদালতের রায় অমান্য করে মানবাধিকারের লঙ্ঘন— সোনালী খাতুনদের অবিলম্বে দেশে ফেরাতে হবে : ডাঃ কামাল বাসিরুজ্জামান 

২৫ অক্টোবর ২০২৫, কলকাতা : কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী সোনালী খাতুন ও তাঁর পরিবারের সঙ্গে থাকা ছ’জন ভারতীয় নাগরিককে চার সপ্তাহের মধ্যে দেশে ফেরানোর সময়সীমা শেষ হলেও এখনও তাঁদের ফেরানোর কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি কেন্দ্রীয় সরকার। এটি এক গভীর মানবিক ও সাংবিধানিক লঙ্ঘন। আদালতের স্পষ্ট নির্দেশ অমান্য করে কেন্দ্র আজ সংবিধান ও মানবাধিকারের প্রতি উদাসীনতার পরিচয় দিয়েছে। এসডিপিআই মনে করে, সোনালী খাতুনরা কোনও বিদেশি নন — তাঁরা ভারতেরই নাগরিক, যা আদালতও স্বীকৃতি দিয়েছে। অথচ তাঁদের ‘বাংলাদেশি’ বলে তকমা দিয়ে জোর করে বিদেশে ঠেলে দেওয়া হয়েছিল। এমন ঘটনার মধ্যে দিয়ে…

আরও পড়ুন
কলকাতা 

আসছে ঘূর্ণিঝড়! বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

বাংলার জনরব ডেস্ক : বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে। তা থেকে আগামী সোমবারের মধ্যে ঘূর্ণিঝড় জন্ম নেবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপটি ক্রমে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। শনিবার সকালে বিশেষ বুলেটিন দিয়ে নিম্নচাপের গতিবিধি বিশদে জানিয়েছে হাওয়া অফিস। আন্দামান সাগরের উপর যে ঘূর্ণাবর্ত ছিল, তা থেকে আগেই নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। শুক্রবার রাতে তা ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপ হয়। তার পর শনিবার তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপ আরও ঘনীভূত হবে এবং রবিবারের মধ্যে গভীর নিম্নচাপ হিসাবে অবস্থান করবে সমুদ্রের উপর। সোমবার তা থেকে তৈরি হবে ঘূর্ণিঝড়। এই মুহূর্তে নিম্নচাপ…

আরও পড়ুন
দেশ 

রাজ্যসভার নির্বাচনে জম্মু-কাশ্মীরে চার আসনের মধ্যে তিনটি পেল ন্যাশনাল কনফারেন্স বিজেপি১

বাংলার জনরব ডেস্ক : জম্মু-কাশ্মীর বিধানসভায় রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং হয়ে গেল । আর এই ভোটের জেরে ই বিজেপি একটি আসন জিতে নিল। শুক্রবার রাজ্যসভা নির্বাচনে চার আসনের মধ্যে তিন আসনে জয়ী হয়েছে ফারুক আবদুল্লার দল। একটি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে। কিন্তু ওই একটি আসনও পাওয়া নিয়ে সংশয় ছিল বিজেপির। বিরোধী শিবির থেকে অন্তত চারটি অতিরিক্ত ভোট পেয়েছে গেরুয়া শিবির। যা নিয়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। প্রসঙ্গত বলা প্রয়োজন এই চারটি রাজ্যসভার আসনের মধ্যে একটি আসন ন্যাশনাল কনফারেন্স এর কাছ থেকে চেয়েছিল কংগ্রেস কিন্তু ওমর আব্দুল্লাহ তা দিতে…

আরও পড়ুন
দেশ 

মহারাষ্ট্রে আত্মঘাতী তরুণী চিকিৎসক মামলায় গ্রেফতার ১

বাংলার জনরব ডেস্ক : আত্মঘাতী মহারাষ্ট্রের তরুনী চিকিৎসকের তার মৃত্যুর জন্য যে দুজনকে দায়ী করেছিলেন তাদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তরুণীর বাড়িওয়ালার পুত্র প্রশান্ত বঙ্করকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার সকালে জানিয়েছেন সাতারার পুলিশ সুপার তুষার দোশি। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেছেন, ‘‘ফলটন তালুকে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রশান্ত বঙ্করকে আমরা গ্রেফতার করেছি। শনিবার তাঁকে আদালতে হাজির করানো হবে। দ্বিতীয় অভিযুক্ত পুলিশ সাব-ইনস্পেক্টর এখনও পলাতক। তাঁকে ধরার জন্য তল্লাশি চলছে।’’ গত বৃহস্পতিবার রাতে ফলটনের একটি হোটেল থেকে তরুণী চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। বাঁ হাতের তালুতে শেষ…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

মাথায় বন্দুক ঠেকিয়ে বাণিজ্য চুক্তি করানো যাবে না আমেরিকাকে কড়া হুঁশিয়ারি পীযূষ গোয়েলের

বাংলার জনরব ডেস্ক : ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার সরাসরি মুখ খুললেন দেশের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন মাথায় বন্দুক রেখে চুক্তি করা যাবে না। সেই সঙ্গেই তিনি পরিষ্কার করে দিয়েছেন, অন্য কোনও দেশের ইচ্ছে অনুসারে নিজেদের বাণিজ্যসঙ্গী বাছবে না। রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে আমেরিকা বহুবারই তীব্র আপত্তি জানিয়েছে। এদিন বাণিজ্যমন্ত্রী নাম না করে আমেরিকাকেই হুঁশিয়ারি দিলেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই মুহূর্তে জার্মানিতে রয়েছেন পীষূষ গোয়েল। বার্লিন থেকে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা বলছি। আমেরিকার সঙ্গেও আলোচনা চলছে। কিন্তু আমরা…

আরও পড়ুন
জেলা 

জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ রাজ্য শাখার পক্ষ থেকে মুর্শিদাবাদের ফারাক্কায় শুরু হল সদস্য সম্মেলন

বিশেষ প্রতিনিধি : সাইয়েদ নুরুল হাসান কলেজে তিন দিনের সদস্য সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি সাইয়েদ সাদাতুল্লাহ হোসাইনী। এদিন আল বেঙ্গল আরকান ইজতেমার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক সেলিম ইঞ্জিনিয়ার, সাধারণ সম্পাদক জামাআত টি আরিফ আলী, কেন্দ্রীয় সম্পাদক আব্দুর রফিক সাহেব, রাজ্য সভাপতি ডা: মসিহুর রহমান, রাজ্য সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান, প্রাক্তন দুই রাজ্য সভাপতি ডা: রইস উদ্দিন ও মুহাম্মদ নুরুদ্দিন শাহ প্রমুখ। বিভাগীয় রাজ্য সেক্রেটারি এম তাহেরুল হক এর তাজকির বিল কুরআনের মধ্য দিয়ে প্রোগ্রাম শুরু হয়। প্রারম্ভিক বক্তব্যে রাজ্য সভাপতি ডা: মসিহুর রহমান সংগঠনের রুকন বা…

আরও পড়ুন
কলকাতা 

মিথ্যা মামলায় তৃণমূল নেতাদের ফাঁসানোর ছক! ভাইরাল সিবিআই অফিসারের অডিও রেকর্ড

দুর্নীতির ভুয়া অভিযোগে তৃণমূল নেতৃত্বকে ফাঁসাতে সিবিআই কীভাবে ছক কষছে সেই বিস্ফোরক তথ‌্যপ্রমাণ সামনে আনল একটি অডিও কল। অডিওতে উঠে এসেছে তৃণমূল নেতাদের যে করে হোক দুর্নীতিতে ফাঁসাতেই হবে, ‘ফর্জি কেস’ বা ভুয়ো মামলা বানিয়ে ওই তৃণমূল নেতার নাম রাখতেই হবে চার্জশিটে। বারবার নোটিস পাঠাতে হবে। অডিওতে সিবিআইয়ের যে অফিসারের গলা শোনা গিয়েছে, তাঁকে রঞ্জিত কুমার বলে জানানো হয়েছে, যিনি এই মুহূর্তে সিবিআইয়ের দিল্লি হেড-কোয়ার্টারে ডিএসপি পদে রয়েছেন। অডিও থেকে পাওয়া তথ‌্য বলছে, এই রঞ্জিত কুমারই নারদা মামলায় প্রথম তদন্তকারী অফিসার হিসাবে এক সময় কলকাতায় ছিলেন। সেই সময়ের ঘটনার প্রেক্ষিত…

আরও পড়ুন
কলকাতা 

পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ

বাংলার জনরব ডেস্ক :  শুক্রবার পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ। রফি আহমেদ কিদওয়াই রোডের হোটেল রুমের বক্স খাটের ভিতর থেকে পাওয়া গিয়েছে দেহটি। কী করে যুবকের মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক অনুমান, তাঁকে খুন করা হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। হোটেল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম পরিচয় জানা যায়নি। চলতি মাসের ২২ তারিখ হোটেলটিতে চেক ইন করেন তিনি। সঙ্গে কয়েকজন ছিলেন। তবে যুবকের নামে চেক ইন করা হয়নি বলেই জানা গিয়েছে। তারপর…

আরও পড়ুন
দেশ 

নীতীশের নেতৃত্বে বিহারে লড়বে এনডিএ! মূখ্যমন্ত্রী কে ? কী বললেন মোদি?

বাংলার জনরব ডেস্ক : বিহার নির্বাচনে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী করা হবে বলে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কংগ্রেস নেতারা জানিয়ে দিয়েছেন। যদিও বিহারে নির্বাচন লড়ছে কংগ্রেস নেতৃত্বাধীন মহাগটবন্ধন। গতকাল বৃহস্পতিবার এই জোটের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতা অশোক গেহলট স্পষ্ট করে জানিয়ে দেন এবারের নির্বাচনে এই জোটের মুখ্যমন্ত্রীর মুখ হলেন তেজস্বী যাদব এবং উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলেন মুকেশ সাহানি। এরপর কংগ্রেস নেতার প্রশ্ন ছিল আমরা মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি বিশেষ করে অমিত শাহের কাছে তিনি প্রশ্ন করেছিলেন আপনাদের মুখ্যমন্ত্রী কে হবেন স্পষ্ট করে বলুন। এটা বলবেন না যে…

আরও পড়ুন
দেশ 

‘চারবার ধর্ষণ করেছেন পাঁচ মাস ধরে আমাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেছেন’, পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সুইসাইড নোট লিখে আত্মঘাতী তরুণী চিকিৎসক

বাংলার জনরব ডেস্ক : পুলিশ আধিকারিকের লালসার শিকার হয়েছিলেন মহিলা চিকিৎসক । তিন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে স্থানীয় ডিএসপিকে চিঠি লিখেছিলেন তিনি। বরং অভিযোগ জানানোর পর আরো বেশি অত্যাচার বৃদ্ধি পায়। এরপর আত্মঘাতী হন ওই চিকিৎসক। বৃহস্পতিবার রাতে আত্মঘাতী হন ওই তরুণী। মহারাষ্ট্রের ফল্টন উপজেলা হাসপাতালে কর্মরত ছিলেন তিনি। মৃত্যুর আগে তিনি নিজের বাঁ হাতে লেখেন, “আমার মৃত্যুর জন্য দায়ী পুলিশ ইনস্পেক্টর গোপাল বাদনে। আমাকে চারবার ধর্ষণ করেছেন তিনি। পাঁচ মাস ধরে আমাকে শারীরিক এবং মানসিকভাবে তিনি নির্যাতন করেছেন।” এই ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্ত পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।…

আরও পড়ুন