এসআইআরের নির্দেশিকা আসার আগেই দশ জেলা শাসক সহ ৬৪ আমলাকে বিভিন্ন দফতরে বদলি করল নবান্ন
বিশেষ প্রতিনিধি : বিধানসভার নির্বাচনের আর মাত্র সাত মাস বাকি রয়েছে। এরই মাঝে রাজ্য জুড়ে এসআইআর করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এসআই আর চলাকালীন সময়ে রাজ্য সরকার নিজে থেকে কোন জেলাশাসক কিংবা মহকুমা শাসককে বদলি করতে পারবে না। আর বদলি করতে হলে তাতে নির্বাচন কমিশনের অনুমতির প্রয়োজন হবে। তাই ছুটি চলাকালীন সময়ে জেলাশাসকসহ রাজ্যের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মচারীকে বদলি করলো নবান্ন।। সোমবার প্রশাসনিক সংস্কার ও কর্মিবিনিয়োগ দফতরের তরফে মোট চারটি বিজ্ঞপ্তি জারি করে ৬৪ জন আমলার বদলির কথা জানানো হয়েছে। নবান্ন সূত্রে খবর, এই বদলি নির্ধারিতই ছিল, শুধুমাত্র উৎসবের কারণে…
আরও পড়ুন