ভাইফোঁটার সকালে অগ্নিকাণ্ড কলকাতায়!
বিশেষ প্রতিনিধি : বৃহস্পতিবার ভাইফোঁটার সকালে অগ্নিকাণ্ড কলকাতায়! শিয়ালদহ এর আমহার্স্ট স্ট্রিট এলাকার একটি প্রিন্টিং প্রেসে আগুন লাগে। ভিতরে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বেশ কিছু দোকান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে আমহার্স্ট স্ট্রিটে ঘটনাটি ঘটেছে। এলাকার একটি প্রিন্টিং প্রেসে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ৪টি ইঞ্জিন। পরে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। স্থানীয়েরা জানাচ্ছেন, সকালে আচমকা প্রিন্টিং প্রেস থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন…
আরও পড়ুন