আন্তর্জাতিক 

তীব্র প্রতিবাদের মুখে ২৪ ঘন্টার মধ্যে ট্রাম্পের যৌন কেলেঙ্কারির ছবি ফেরালো মার্কিন ন্যায় বিভাগ

রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে তীব্র প্রতিবাদের মুখে  ২৪ ঘণ্টার মধ্যেই ডিগবাজি খেল মার্কিন বিচার বিভাগ। আমেরিকার অন্যতম কুখ্যাত যৌন কেলেঙ্কারির তদন্তের ফাইল থেকে ডোনাল্ড ট্রাম্পের ছবি সরিয়ে দেওয়া হয়েছিল। তবে চাপে পড়ে তড়িঘড়ি মার্কিন প্রেসিডেন্টের ছবি আবারও তদন্তের ফাইলের অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে নিজের যোগাযোগ বরাবরই অস্বীকার করার চেষ্টা করেছেন ট্রাম্প। শনিবার এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত হাজার হাজার পাতার নথি প্রকাশ করে মার্কিন ন্যায় বিভাগ। সেখানে বারংবার উল্লেখিত হয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের নাম। ছবিও দেখা গিয়েছে। যে সব ছবি প্রকাশ্যে আনা হয়েছে তার…

আরও পড়ুন
কলকাতা 

ভারত একটি হিন্দু রাষ্ট্র এটাই সত্য : মোহন ভাগবত

বাংলার জনরব ডেস্ক : ভারত একটি হিন্দু রাষ্ট্র এটাই সত্য সাংবিধানিক অনুমোদন থাকুক বা না থাকুক সেটা বড় কথা নয় বড় কথা হলো হিন্দুস্তান হিন্দুদের। গতকাল রবিবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে আরএসএস-এর শতবর্ষ অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে আর.এস প্রধান মোহন ভাগবত এ কথা বলেছেন। আরএসএস প্রধান যুক্তি দেন, “সূর্য পূর্ব দিকে ওঠে, আমরা জানি না কবে থেকে এটা ঘটছে। তবে কি এর জন্যও সাংবিধানিক অনুমোদনের প্রয়োজন হবে? হিন্দুস্তান একটি হিন্দু দেশ। যারা ভারতকে তাঁদের মাতৃভূমি মনে করেন, যাঁরা ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল, যতক্ষণ পর্যন্ত হিন্দুস্তানের মাটিতে একজনও ব্যক্তি বেঁচে আছেন, যিনি…

আরও পড়ুন
জেলা 

গভীর রাতে আগুন! একই পরিবারের চার জনের মৃত্যু,শোকের ছায়া হাওড়ার জয়পুরে

বাংলার জনরব ডেস্ক : রবিবার গভীর রাতে অগ্নি দগ্ধ হয়ে মারা গেল একই পরিবারের চারজন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার জয়পুরে। গতকাল, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ  আগুন লাগে বলে খবর। পুলিশ ও দমকল ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়ার জয়পুর থানার ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের সাঁওড়িয়া সিংপাড়া এলাকায়। গ্রামেরই একটি বাড়িতে আগুন লেগেছিল। সেই আগুনেই ঝলসে মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের। মৃতরা হলেন দুর্যোধন দলুই, দুধকুমার দলুই, অর্চনা দলুই ও শম্পা দলুই। শম্পা নবম শ্রেণির ছাত্রী ছিল বলে খবর। চারজনই একটি ঘরে একসঙ্গে রাতে ঘুমিয়েছিলেন।…

আরও পড়ুন
দেশ 

কেরলে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুন ছত্রিশগড়ের হিন্দু যুবককে

বাংলার জনরব ডেস্ক : বাম শাসিত কেরল রাজ্যে কাজের খোঁজে গিয়ে মর্মান্তিকভাবে খুন হলেন ছত্রিশগড়ের বাসিন্দা রামনারায়ণ বাঘেল। ৩১ বছরের এই যুবককে খুন করা হয়েছে বাংলাদেশী সন্দেহে। যখন ময়মনসিংহের এক যুবকের উন্মত্ত জনতার হাতে খুন হওয়ার নিয়ে আমরা প্রতিবাদে মেতে উঠেছি ঠিক তখনই আমাদের দেশেই একটি রাজ্যে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য রাম নারায়ণ বাঘেলকে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ছত্তিশগড়ের শক্তি জেলার বাসিন্দা রামনারায়ণ। গত ১৭ ডিসেম্বর পালাক্কড় জেলার আট্টাপাল্লাম অঞ্চলে তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। নৃশংস হত্যার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, ‘তুই বাংলাদেশি’ বলে…

আরও পড়ুন
দেশ 

ময়মনসিংহের যুবক দীপু চন্দ্র দাসের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশ নিয়ে প্রতিক্রিয়ায় বললো ভারত

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অবশেষে মুখ খুলল ভারত। গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর থেকে বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ। সরকারি ভবন, সংবাদপত্রের দফতরে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবরও প্রকাশ্যে আসছে। ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামের এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। বাংলাদেশ নিয়ে প্রথম প্রতিক্রিয়ায় দীপুর হত্যাকারীদের বিচারের দাবি জানাল ভারত। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতিতে বলেছেন, ‘‘বাংলাদেশের পরিস্থিতির দিকে নিবিড় ভাবে নজর রেখেছে ভারত। সে দেশের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আধিকারিকেরা যোগাযোগ রাখছেন। সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে আমরা উদ্বিগ্ন— তা তাঁদের জানানো হয়েছে। দীপুর নৃশংস হত্যাকাণ্ডে…

আরও পড়ুন
কলকাতা 

বিজেপি আর আরএসএসকে এক ভেবে গুলিয়ে ফেললে ভুল হবে : মোহন ভাগবত

আরএসএসের শতবর্ষ অনুষ্ঠানে বঙ্গে এসে বৃহত্তর হিন্দু ঐক্যের ডাক দিলেন সরসংঘচালক মোহন ভাগবত। তিনি বলছেন, বিজেপি আর আরএসএসকে গুলিয়ে ফেললে ভুল হবে। সংঘের কোনও শত্রু নেই। হিন্দু সমাজের ঐক্য এবং সংহতিই একমাত্র লক্ষ্য সংঘের। রবিবার সায়েন্স সিটিতে আরএসএসের শতবর্ষ ‘শতায়ু সংঘ’ শীর্ষক অনুষ্ঠানে মোহন ভাগবত বললেন, “সংঘ নিয়ে ভুল ব্যাখ্যা হয়। অনেকেই নাম জানেন কিন্তু সংঘের কাজ জানেন না। আরএসএস শুধু হিন্দু সমাজের উন্নতির কথা ভাবে। কোনওরকম বিরোধের মনোভাব নিয়ে চলে না। সংঘ বাড়লে অনেকের স্বার্থে আঘাত লাগে কিন্তু সংঘের কোনও শত্রু নেই।” সংঘের সঙ্গে রাজনীতিকে অহেতুক গুলিয়ে ফেলা হয়…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

উত্তাল বাংলাদেশের চট্টগ্রামের ভিসা কেন্দ্র বন্ধ করে দিল ভারত

জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে উত্তাল বাংলাদেশ। পরিস্থিতি বিচার করে চট্টগ্রামের ভারতীয় ভিসা কেন্দ্র (আইভ্যাক) বন্ধ করল নয়াদিল্লি। পাশাপাশি, সিলেটের ভারতীয় উপদূতাবাস এবং ভিসা আবেদন কেন্দ্রেরও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে বলে খবর। চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশানার জানিয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার জেরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সেই কারণেই রবিবার থেকে চট্টগ্রামের ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিসা কেন্দ্রের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। এই মর্মে ভিসা কেন্দ্রের ওয়েবসাইটে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে,…

আরও পড়ুন
কলকাতা 

ফের বাড়ছে দূরপাল্লার ট্রেনের ভাড়া! কত বাড়ছে, কবে থেকে?

ফের দূরপাল্লার যাত্রিবাহী ট্রেনের ভাড়া বাড়তে চলেছে! দূরপাল্লার যাত্রায় ভাড়ার নয়া কাঠামো প্রকাশ করে রেল জানিয়েছে, বড়দিনের পর অর্থাৎ ২৬ ডিসেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হবে। তবে লোকাল ট্রেনের ভাড়া বৃদ্ধি হচ্ছে না বলেই জানিয়েছে রেল। নিত্যযাত্রীদের সিজ়ন টিকিটের (মান্থলি) ভাড়াও থাকছে অপরিবর্তিত। রেল সূত্রে খবর, দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস— এই দুই ধরনের ট্রেনের টিকিটের ভাড়া বাড়ছে। এসি, নন-এসি— দুই শ্রেণির সংরক্ষিত টিকিটের ভাড়া বাড়ছে। যদিও তা নির্ধারিত হবে কিলোমিটারের ভিত্তিতে। অসংরক্ষিত টিকিটের (জেনারেল) ভাড়া বৃদ্ধির ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট নিয়ম থাকছে সে ক্ষেত্রে। নয়া কাঠামো অনুযায়ী, দূরপাল্লা…

আরও পড়ুন
জেলা 

সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার ঘটনায় গ্রেফতার স্কুল মালিক, ভগবানপুর থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ

সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার ঘটনায় অভিযুক্ত স্কুলমালিককে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হকের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুনকুমার দে। তিনি জানান, এসডিপিও স্তরের কোনও আধিকারিক এই ঘটনার তদন্ত করছেন। ভগবানপুর থানা এলাকার সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন লগ্নজিতা। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন তাঁকে হেনস্থার শিকার হতে হয়। গায়িকার অভিযোগ, ‘দেবী চৌধুরাণী’ ছবির ‘জাগো মা’ গানটি গেয়েছিলেন তিনি। তার কিছু ক্ষণ পরেই দর্শকাসন থেকে এক ব্যক্তি উঠে আসেন মঞ্চে। তাঁকে মারধর করতে উদ্যত হন। তবে পরিস্থিতি অবনতি…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতা হাইকোর্টের নির্দেশে সায়েন্স সিটি অডিটোরিয়ামে আরএসএস শতবর্ষ কর্মসূচি আগামীকাল হচ্ছে!

কলকাতায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর কর্মসূচি ঘিরে অবশেষে জট কাটল। কলকাতা হাই কোর্ট থেকে শেষ মুহূর্তে কর্মসূচির অনুমতি পেল আরএসএস। রবিবার সায়েন্স সিটিতে আরএসএস-এর কর্মসূচিতে অনুমতি দিয়েছে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ। আরএসএস-এর প্রতিষ্ঠার ১০০ বছর উপলক্ষে রবিবার সায়েন্স সিটিতে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় ওই কর্মসূচি শুরু হবে। সেখানে প্রধান বক্তা হিসাবে থাকার কথা সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের। কিন্তু ওই কর্মসূচিতে পুলিশি অনুমতি না-পাওয়ায় জটিলতা সৃষ্টি হয়েছিল। পুলিশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয় আরএসএস। শনিবার ছুটির দিন সন্ধ্যায় জরুরি ভিত্তিতে বিষয়টি শুনানির জন্য আবেদন জানানো হয় হাই…

আরও পড়ুন