জেলা 

ব্যবসায়ীকে খুন পুরুলিয়ায়! গ্রেফতার ১, তদন্তে পুলিশ

টাকাপয়সা নিয়ে বচসার জের। পুরুলিয়ায় মাথায় হাতুড়ির ঘা দিয়ে ব্যবসায়ীকে খুন করার অভিযোগ। মঙ্গলবার রাতের এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, খুন হওয়া ব্যক্তির নাম বনমালি গোপ ওরফে টিঙ্কু (৪৮)। পুরুলিয়া শহরের অদূরে সৈনিক স্কুলের সামনে তাঁর মুদিখানার দোকান রয়েছে। স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতোই মঙ্গলবার প্রায় রাত ১২টা পর্যন্ত বনমালীর দোকান খোলা ছিল। সেই সময় এক ক্রেতা দোকানে এসে বনমালীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওই চত্বরে পুজো উপলক্ষে বিশেষ পাহারায় নিযুক্ত ছিলেন বেশ কয়েক জন পুলিশকর্মী। ঘটনাস্থলে পৌঁছে যান তাঁরাও। তড়িঘড়ি বনমালীকে…

আরও পড়ুন
জেলা 

“আরশোলা, ছাড়পোকাদের বুঝে নেব” : শুভেন্দু অধিকারী

বাংলার জনরব ডেস্ক : ফের হুংকার দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছেন,“আরশোলা, ছাড়পোকাদের বুঝে নেব।”  গত কাল মঙ্গলবার বিকেলে হাওড়ার লিলুয়াতেও চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত আকৃতী কুমারির বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওই পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও একবার বাম-সহ বিরোধীদের নিশানা করেছেন তিনি। লিলুয়ার আনন্দনগর বিদ্যাসাগরপল্লির বাসিন্দা আকৃতি কুমারীর পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মৃতার পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। পাশাপাশি পরিবারের এক সদস্যাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বিরোধীদের এক হাত নেন। তৃণমূল কিংবা সিপিএম…

আরও পড়ুন
কলকাতা 

বিসর্জনের নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখতে বুধবার সকালেই বাবুঘাটে মুখ্যমন্ত্রী!

দশমীর সকাল থেকেই বাজছে বিসর্জনের বাদ্যি। বিসর্জনের জন্য কেমন ব্যবস্থা নেওয়া হয়েছে? সেসব খতিয়ে দেখতে বুধবার সকালেই বাবুঘাটে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি। কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার তরফে নজরদারি চলছে। এদিন সকালে বাবুঘাটে পৌঁছন মুখ্যমন্ত্রী। কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দা, কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে-সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন গঙ্গার ঘাটে। সপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগানে পদপিষ্ট ও দমবন্ধ হয়ে তরতাজা ১৯টি প্রাণ চলে গিয়েছে। বিসর্জনের সময় গঙ্গার ঘাটগুলিতে প্রচুর জনসমাগম হয়। ফলে বিসর্জন ঘিরতে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না হয়, সেই নজরদারি…

আরও পড়ুন
দেশ 

প্যারিস থেকে ফেরার পর দিল্লি বিমানবন্দরে তিন ঘন্টা আটক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, দিতে হয়েছে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে নিশানা আপের

প্রায় তিন ঘণ্টা দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে ‘বন্দি’ করে রাখা হয়েছে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। এমনটাই দাবি করল তাঁর দল আম আদমি পার্টি। বিরোধী শিবিরের নেতা হওয়ায় ইচ্ছাকৃত ভাবে তাঁকে এমন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করছেন আপ নেতারা। গোটা বিষয়টিতে আঙুল তোলা হয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকারের দিকে। অভিযোগ, ভগবন্তের থেকে ৫০ হাজার টাকা জরিমানাও নেওয়া হয়েছে। কিন্তু কী কারণে জরিমানা, তা স্পষ্ট নয়। পঞ্জাবের মুখ্যমন্ত্রী সম্প্রতি ফ্রান্স সফরে গিয়েছিলেন। প্যারিস থেকে ফেরার পরেই দিল্লি বিমানবন্দরে তাঁকে আটকানো হয় বলে অভিযোগ। আপের দাবি, বিমানবন্দরে আধিকারিকেরা স্বীকার করে…

আরও পড়ুন
কলকাতা 

চোরবাগান সর্বজনীন দুর্গাপূজা মন্ডপের ঘটনায় তদন্ত করবে অবসরপ্রাপ্ত বিচারপতির কমিশন জানালেন মুখ্যমন্ত্রী

বাংলার জনরব ডেস্ক : চোরবাগান সর্বজনীন দুর্গা পূজার মন্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় কর্মরত বিচারপতিকে দিয়ে তদন্ত করার প্রস্তাব পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু কলকাতা হাইকোর্ট সেই প্রস্তাব নাকচ করে জানিয়ে দিয়েছে কোন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে এই তদন্ত করাতে। তারই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে অবসরপ্রাপ্ত কোন বিচারপতিকে দিয়ে তদন্ত কমিশন গঠন করে বিষয়টির তদন্ত করা হবে। চোরবাগানে নিহত চাকদহের আরতি সরকারের বাড়িতে গিয়ে মঙ্গলবার তাঁর আত্মীয়-পরিজনদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই এ কথা জানান তিনি। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা প্রধান বিচারপতিকে চিঠি লিখেছিলাম, এই ঘটনার তদন্তের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে! খুব শীঘ্রই বাস্তবায়ন হবে জানালেন ট্রাম্প

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। ভারত সফররত মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োর পর এমনটা জানালেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “ওরা (ভারত) চুক্তি করতে চাইছিল। আমরাও চুক্তি করতে চলেছি। প্রায় হয়েই এসেছে।” একই সঙ্গে তিনি বলেন, “আমরা যে সমস্ত চুক্তি করেছি, তার তুলনায় এটি অন্যরকম হতে চলেছে।” রুবিয়োও জানিয়েছেন, ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি প্রায় চূ়ড়ান্ত হয়েই গিয়েছে। কেবল অল্প কিছু বিষয় নিয়ে এখনও দুই দেশের মধ্যে ঐকমত্য হয়নি। মার্কিন বিদেশসচিবের আশা, ওই অল্পসংখ্যক বিষয়গুলি নিয়ে শীঘ্রই সমাধানসূত্র বেরোবে। তার পরেই দুই দেশের নেতা চুক্তিতে…

আরও পড়ুন
দেশ 

কলকাতার বনেদিয়ানার ছোঁয়া বেঙ্গালুরুর পালবাড়ির দুর্গাপুজোয়, ঐতিহ্য আর আন্তরিকতায় মুগ্ধ প্রবাসীরাও

বিশেষ প্রতিনিধি :  কর্মসূত্রে শহর ছেড়ে দূর রাজ্যে বসবাস, কিন্তু মন জুড়ে সেই কলকাতার পুজো। শৈশবের স্মৃতি, বনেদি বাড়ির সাবেকিয়ানা আর বাঙালির চিরাচরিত দুর্গোৎসবের আবেগকে সঙ্গী করেই বেঙ্গালুরুর বুকে জমে উঠেছে পালবাড়ির দুর্গাপুজো। কলকাতার ঐতিহ্যবাহী পুজোগুলির সঙ্গে পাল্লা দিয়ে সাজসজ্জা, আচার-অনুষ্ঠান এবং আপ্যায়নে নজর কাড়ছে এই পুজো। হিন্দুস্তান অ্যারোনটিক্স এলাকার এই পুজো দেখতে প্রতি বছরই ভিড় করেন বহু মানুষ। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। বাঙালি-অবাঙালি নির্বিশেষে দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবের আমেজে মুখর পালবাড়ির প্রাঙ্গণ। এবারের পুজোর উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর দেবী সেট্টি। উপস্থিত ছিলেন দেশের প্রথম ট্রান্সজেন্ডার ফটো জার্নালিস্ট জোয়া লোবো।…

আরও পড়ুন
জেলা 

বাদুড়িয়ায় রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে ৭ম মাতৃবন্দনা ও ৪র্থ মাতৃসম্মান অনুষ্ঠান পালিত

এস রোজলিন: কলকাতা: বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রমের লক্ষ্মীনাথপুর শাখাকেন্দ্রের উদ্যোগে মহাসপ্তমীর দিনে মহাসমারোহে পালিত হল ৭ম বার্ষিক ‘মাতৃবন্দনা’ ও ৪র্থ বার্ষিক ‘মাতৃসম্মান’ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের নিপ্পন বেদান্ত কিয়োকাই-এর অধ্যক্ষ স্বামী মেধসানন্দজী মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, শিকড়া কুলীনগ্রামের সন্ন্যাসী স্বামী পরার্থানন্দ এবং স্বামী সদগীতানন্দ মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন সেবাশ্রমের সভাপতি দুর্গাপদ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হরিদাস মণ্ডল, শাখাকেন্দ্রের সভাপতি মনোরঞ্জন রায়, সম্পাদক শোভন হালদার, শিক্ষক দীপক কুমার রায়, পঙ্কজ কুমার ঘোষ, বাদুড়িয়ার ভূমিপুত্র তথা জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু, বিশিষ্ট চিকিৎসক ডাঃ ভবতোষ সরকার সহ বিশিষ্টজনেরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ফ্রান্সের স্কুল ছাত্রদের আন্দোলনের জেরে প্যারিস সহ বেশ কয়েকটি শহরে কার্ফু জারি! আন্দোলনের নামে ভাঙচুর করার অপরাধে গ্রেফতার ২৪০০

বাংলার জনরব ডেস্ক : ফ্রান্সের স্কুলগুলিতে মাত্র ২৯০০ শিক্ষক পদ ফাঁকা রয়েছে। কেন এক শতাংশ শিক্ষক পদ ফাঁকা রয়েছে এবং বিদ্যালয়ের পরিকাঠামো উন্নত মানে করার দাবিতে সেদেশে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। সরকারি স্কুলের পড়ুয়াদের পাশাপাশি বেসরকারি স্কুলের পড়ুয়া রাও এই আন্দোলনে যোগ দিয়েছেন ফলে ফ্রান্সের পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে পড়েছে। প্রায় এক সপ্তাহ ধরে বিক্ষোভ কর্মসূচিতে সমগ্র ফ্রান্স কার্যত অচল হয়ে পড়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক শহরে আংশিক কার্ফু ও জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে ফরাসি প্রশাসন। হিংসা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ ওঠায় প্রশাসনের অন্দরেও প্রবল চাপ তৈরি হয়েছে। পুরো প্যারিস জুড়ে সম্পূর্ণ…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ফ্রান্সের পর জনরোষে উত্তপ্ত ইটালি! প্রবাসী ভারতীয়দের সতর্ক করলো দিল্লি

বাংলার জনরব ডেস্ক : ফ্রান্সের পর এবার প্রতিবেশী রাষ্ট্র ইটালি তীব্র জনরোষে উত্তপ্ত । রবিবার থেকে ইটালির একাধিক শহরে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত হিংসার রূপ নিয়েছে। রবিবার একাধিক শহরে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ শুরু হলেও মিলানে তা ভয়াবহ রূপ ধারণ করে। একদল উন্মত্ত বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সরাসরি খণ্ডযুদ্ধে লিপ্ত হয়, একের পর এক দোকানে লুটপাট চালায় এবং বিভিন্ন সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয় তারা। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন। আন্দোলনকারীদের মিছিলটি মাঝপথেই আটকে দেওয়া হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোয় যে, মিলানের কেন্দ্রস্থলে অবস্থিত বিলাসবহুল শপিং…

আরও পড়ুন