আন্তর্জাতিক 

সন্ত্রাসবাদ মোকাবিলার প্রশ্নে দ্বিচারিতা নয়! পাক বিদেশ মন্ত্রীর সামনেই এসসিও সম্মেলনে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

সন্ত্রাসবাদ মোকাবিলার প্রশ্নে দ্বিচারিতা নয়! তাজিকিস্তানের দুশানবে-তে এসসিও সম্মেলনের রাষ্ট্রপ্রধান পর্যায়ের বৈঠকে যোগ দিয়ে এমনটাই বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি যখন এই মন্তব্য করেন, তখন তাঁর সঙ্গে একই টেবিলে বসে ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার। সন্ত্রাসবাদের বিপদ সম্পর্কে বলতে গিয়ে রাজনাথ বলেন, “সন্ত্রাসবাদ সমাজকে বিপথে চালিত করে। আমাদের যুব সম্প্রদায়কে তাদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করে।” এই প্রসঙ্গে রাজনাথের সংযোজন, “সন্ত্রাসবাদের সমর্থনে কোনও যুক্তি দেওয়া যায় না। এটিকে মোকাবিলার প্রশ্নে কোনও দ্বিচারিতা নয়। যারা সন্ত্রাসবাদীদের আর্থিক কিংবা অন্য ভাবে সাহায্য করে, আশ্রয় দেয়, তাদের কোনও ঠাঁই নেই। সন্ত্রাসবাদের…

আরও পড়ুন
দেশ 

মমতার সঙ্গ ছাড়ার জের ! ইউসুফ পাঠানকে জমি উপহার দিল গুজরাট সরকার

বাংলার জনরব ডেস্ক : মমতার সঙ্গ ছাড়ার জের এবার জমি উপহার পাচ্ছেন ইউসুফ পাঠান। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বহরমপুর লোকসভা কেন্দ্রে ২০২৪ এর প্রার্থী হয়েছিলেন এবং অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করে লোকসভায় প্রবেশ করেছিলেন ইউসুফ পাঠান। মমতার দলের এমপি হওয়ার কারণে তাকে দুবছর আগে জমি দখলের অভিযোগ তুলে নোটিশ পাঠিয়েছিল গুজরাটের বডোদরা প্রশাসন। আর দু’বছর পর সেই জমি উপহার হিসাবে দিচ্ছে গুজরাট সরকার ইউসুফ পাঠানকে। এর মাঝে গঙ্গা দিয়ে অনেক জল প্রবাহিত হয়েছে। পশ্চিমবাংলায় আর ক্ষমতায় নেই মমতার তৃণমূল কংগ্রেস। বাংলায় ক্ষমতা এসেছে বিজেপি ক্ষমতায় আসার ১৫ থেকে ২০ দিনের…

আরও পড়ুন
জেলা 

উৎসবের মরশুমে শোকের ছায়া! বাঁকুড়ার সোনামুখীতে বাবা ও স্ত্রীকে খুন করল যুবক, তদন্তে পুলিশ

উৎসবের মরশুমে শোকের আবহাওয়া। বাঁকুড়া জেলার সোনামুখী থানা এলাকার লালবাবা মানাচর নামক জায়গায় এক ব্যক্তি বাবা ও স্ত্রীর গলা কেটে খুন করেছে বলে খবর পাওয়া গেছে। এদিকে স্ত্রীর মুন্ডু ধর থেকে আলাদা করে মন্দিরে রেখে এসেছে ওই ব্যক্তির। আর বাপের লাশ পড়েছিল বাড়িতে। স্ত্রীর দেহ পড়েছিল বাড়িতে। মঙ্গলবার সকালে এই ঘটনা দেখে এলাকাবাসী শিয়রে ওঠে। গ্রামবাসীরা এই খবর দেন সোনামুখী থানায় পুলিশ এসে উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের মতে যে ব্যক্তি খুন করেছেন স্ত্রী ও বাবাকে সে তন্ত্রসাধনার সঙ্গে যুক্ত ছিলেন এক তান্ত্রিক ও নিয়মিত ওদের বাড়িতে আসতেন। তবে কেন এই…

আরও পড়ুন
দেশ 

অশুভ শক্তি দেশের জমানা পরিবর্তনের চেষ্টা করছে দশেরায় বার্তা দিতে গিয়ে বললেন আরএসএস প্রধান

বাংলার জনরব ডেস্ক : দেশজুড়ে চলা ছাত্র যুবদের আন্দোলন এবং বিরোধীদের আন্দোলন ভোট চুরি নিয়ে এই ঘটনাকে অশুভ শক্তি বলে অভিহিত করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আজ দশেরা উপলক্ষে মহারাষ্ট্রের আরএসএসের সদর দপ্তর নাগপুরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরএসএস প্রধান বলেন একটি অশুভ শক্তি ভারতে জমানা পরিবর্তনের চেষ্টা করছে এটা সফল হবেনা। ভাগবতের কথায়, “এটা (জমানা পরিবর্তন) আগেও হয়নি। ভবিষ্যতেও হবে না।” ভাগবত আরও বলেন, “ভারতই ওদের নিশানায় রয়েছে। কারণ ভারত উন্নতির পথে এগোচ্ছে। এই সমস্ত অশুভ শক্তি জানে, গত কয়েক দশক ধরে ভারত যে ভাবে গুরুত্বপূর্ণ নীতি নিয়ে…

আরও পড়ুন
দেশ 

সৌরভ আশুতোষ কেন জামিন পেলেন না? এ বিষয়ে আদালত কী বলল?

প্রতিবাদস্থল হিসেবে নিষিদ্ধ হওয়া যন্তর মন্তরে গেট টপকে ঢুকে পড়ার জন্য গ্রেফতার হয়েছিলেন সিজেপি-র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। প্রথমে তাঁদের পাঁচ দিনের বিচারবিভাগীয় বা জেল হেফাজতে পাঠানো হয়। সোমবার তাঁদের জেল হেফাজতের মেয়াদ আরও দু’দিন বাড়ানোর নির্দেশ দেয় স্পেশ্যাল এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট। কী কারণে সৌরভ এবং আশুতোষের জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি করা হল, তা লিখিত নির্দেশে জানিয়েছেন স্পেশ্যাল এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট ঋতু রাজ। পুলিশি তদন্তকে উদ্ধৃত করে বিচারক জানিয়েছেন, সৌরভ এবং আশুতোষেরা ‘নিষিদ্ধ’ হওয়া যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর জন্য জমায়েত করেছিলেন এবং তাতে শামিল হওয়ার জন্য সাধারণ মানুষকে প্ররোচিত করেছিলেন।…

আরও পড়ুন
কলকাতা 

বাঘাযতীন বাজারে আগুন লেগে ১৫টি দোকান ভস্মীভূত

মঙ্গলবার ভোরে দক্ষিণ কলকাতার বাঘাযতীন বাজারে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল প্রায় ১৫টি দোকান। দমকল সূত্রে খবর, বাজারের একটি দোকানে প্রথমে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক দোকানে। দমকলের ১৫টি ইঞ্জিন তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, ভোরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় নেতাজিনগর থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলকেও। আগুনের তীব্রতা বাড়তে থাকায় দমকলের ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হতে থাকে। শেষমেশ ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন যাতে বাজারের অন্য অংশে ছড়িয়ে পড়তে না-পারে, তার জন্যও তৎপর ছিলেন দমকলকর্মীরা। প্রাথমিক ভাবে দমকলকর্মীদের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মাথাপিছু আয়ে ভারতকে ছাপিয়ে গেল বাংলাদেশ, বলছে IMF-এর রিপোর্ট

এস রোজলিন: কলকাতা: মাথাপিছু উৎপাদনের নিরিখে ভারতকে পিছনে ফেলে এগিয়ে গেল বাংলাদেশ। মঙ্গলবার প্রকাশিত ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (IMF)-এর ওয়ার্ল্ড ইকনমিক আউটলুকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের মাথাপিছু জিডিপি ২ হাজার ৮৮৬ ডলার, সেখানে ভারতের মাথাপিছু জিডিপি ২ হাজার ৭৪৯ ডলার।দেশের প্রতিটি মানুষ গড়ে কত সম্পদ উৎপাদন করছে, তার হিসাবকেই বলা হয় মাথাপিছু জিডিপি। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে এই পরিসংখ্যান পাওয়া যায়। এই মুহূর্তে উন্নয়নশীল দেশগুলির গড় মাথাপিছু জিডিপি ৭ হাজার ৭৪৬ ডলার, আর গোটা বিশ্বের নিরিখে এই গড় ১৫ হাজার ৮৮৯ ডলার। IMF-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সাল…

আরও পড়ুন
কলকাতা 

ঐতিহ্য ও সম্প্রীতির মেলবন্ধনে নিউটাউনের আপস কো-অপারেটিভ হাউজিং সোসাইটির দুর্গাপুজো, চতুর্থ বর্ষে পদার্পণ

বিশেষ প্রতিনিধি : পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শাস্ত্রসম্মত আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গোৎসব উদযাপন করছে নিউটাউনের আপস কো-অপারেটিভ হাউজিং সোসাইটি। অ্যাকশন এরিয়া-১-এর সিসি-১১-তে অবস্থিত এই আবাসনে এ বছর চতুর্থ বর্ষে পদার্পণ করল আবাসিকদের উদ্যোগে আয়োজিত দুর্গাপুজো। ২০২৩ সালে আবাসনের বাসিন্দাদের মধ্যে নিবিড় সম্পর্ক ও পারস্পরিক বন্ধন গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই পুজোর সূচনা হয়। সেই শুরু থেকেই পুজোর প্রতিটি আচার-অনুষ্ঠান শাস্ত্র মেনে সম্পন্ন করার উপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন উদ্যোক্তারা। পুজোকে কেন্দ্র করে আবাসনের বাসিন্দাদের মধ্যে একাত্মতা ও মিলনের পরিবেশ গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। তবে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি পরিবেশ সচেতনতার…

আরও পড়ুন
কলকাতা 

পবিত্র মাটি, অথচ সম্মানে বৈষম্য: দুর্গাপুজোর বিশেষ ফটো সিরিজে সমাজের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুললেন হেমশ্রী ভদ্র

বিশেষ প্রতিনিধি : দুর্গাপুজোর প্রেক্ষাপটে তৈরি একটি বিশেষ ফটো সিরিজের মাধ্যমে সমাজের প্রচলিত দ্বিচারিতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন কলকাতার পরিচিত ডিজিটাল ক্রিয়েটর হেমশ্রী ভদ্র। তাঁর প্রশ্ন, যে সমাজ নারীশক্তির প্রতীক হিসেবে দেবী দুর্গার আরাধনা করে, সেই সমাজই যদি বাস্তব জীবনে নারীদের অবজ্ঞা করে, তবে সেই আরাধনার প্রকৃত তাৎপর্য কোথায়? মা দুর্গার সুসজ্জিত প্রতিমার সামনে তোলা এই ফটো সিরিজে হেমশ্রীকে দেখা গিয়েছে ঐতিহ্যবাহী সাদা শাড়ি ও লাল ব্লাউজে। একটি ছবিতে তিনি দু’হাতে এক ব্যক্তির দিকে মাটি এগিয়ে দিচ্ছেন, আর সেই ব্যক্তি মাথা নিচু করে তা গ্রহণ করছেন। অন্য একটি ছবিতে এক রূপটানশিল্পী…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

দুর্নীতির অভিযোগে কাতার থেকে গ্রেফতার করা হলো বাংলাদেশের প্রাক্তন বায়ু সেনাপ্রধানকে

বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন বায়ু সেনা প্রধান শেখ আব্দুল হান্নানকে গত ১৫ ই অক্টোবর কাতারে গ্রেফতার করেছে ইন্টারপোল। তিনি শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের বায়ু সেনা প্রধান ছিলেন। শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি নানা দুর্নীতি সঙ্গে যুক্ত ছিলেন এবং ক্ষমতার অপব্যবহার করেছিলেন। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের অভিযোগ, অবসরপ্রাপ্ত ওই বায়ুসেনা প্রধানের হিসাব বহির্ভূত আয়ের সন্ধান পাওয়া গিয়েছে। আয়ের উৎসের বাইরে ৩.২৮ কোটি টাকার বেশি সম্পদ অর্জন করেছেন তিনি। ছয়টি ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ২৭.৬৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। শুধু তাই নয়, তাঁর স্ত্রী তাহমিদা বেগমের…

আরও পড়ুন