সুনাগরিকবোধ গড়ার লক্ষ্যে কাজ করে চলেছে বিটিএসআই
গালিব ইসলাম : টিন এজার ছাত্র ছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস, সর্বপরি দায়িত্বশীল নাগরিকবোধ, শৃঙ্খলাবদ্ধ হিসেবে গড়ে তুলতে কাজ করে চলেছে
ব্লেজিং টাইগার স্কোয়ার্ড অব ইন্ডিয়া (BTSI), জানালেন এই সংস্থার কর্ণধার মনিরুল ইসলাম সেখ।
গতকাল ২১ জুন কুড়ালি হাইস্কুলে BTSI এর প্রথম পর্বের পরীক্ষায় ৬১ জন অংশগ্রহণ করে। গ্রামবাংলায় ক্রমশঃ ছাত্র ছাত্রীদের মধ্যে কুচকাওয়াজের চর্চায় আত্মনিয়োগ করতে দেখা যাচ্ছে। এটা খুব আশার দিক বলে জানালেন মনিরুল ইসলাম সেখ।
তিনি জানালেন, এরফলে স্বাস্থ্যচেতনা ও কুচকাওয়াজ, শারিরীক ব্যায়াম চর্চায় আগামীদিনে সংস্থা আশাবাদী যে, এরফলে স্বাস্থ্যচেতনা ও নাগরিক দায়িত্ববোধ বাড়বে, এটা আশা করাই যায়।
ছাত্র ছাত্রী দের মধ্যে অধিকাংশই এই দক্ষিণ চব্বিশ পরগণা জেলার বাসিন্দা। পাঠ্য সিলেবাস শেষকথা হতে পারেনা। এর বাইরে গিয়ে নাগরিকবোধের চর্চা আরও সংহত হবে বলে সংস্থা আশাবাদী।
ব্লেজিং টাইগার স্কোয়াড অফ ইন্ডিয়া
পার্ট–১ বার্ষিক পরীক্ষায় ৬৫ জন ক্যাডেটের অংশগ্রহণ করেন
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বেতবেড়িয়ায় অবস্থিত ব্লেজিং টাইগার স্কোয়াড অফ ইন্ডিয়া-র পার্ট–১ বার্ষিক পরীক্ষা ও সামরিক ধাঁচের প্রশিক্ষণ শুধুমাত্র কুচকাওয়াজ বা শারীরিক ব্যায়ামের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে একজন ছাত্র-ছাত্রীকে একজন আদর্শ, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়।
প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা শিখে—
শৃঙ্খলা ও সময়ানুবর্তিতাপ্রতিটি কাজ নির্দিষ্ট সময়ে এবং নিয়ম মেনে সম্পন্ন করার অভ্যাস গড়ে ওঠে।
শারীরিক সক্ষমতা বৃদ্ধিদৌড়, পিটি, ড্রিল, যোগব্যায়াম ও বিভিন্ন শারীরিক অনুশীলনের মাধ্যমে শরীর সুস্থ ও শক্তিশালী হয়।
নেতৃত্বের গুণাবলি (Leadership)একটি দলকে পরিচালনা করা, সিদ্ধান্ত নেওয়া এবং দায়িত্ব পালন করার দক্ষতা তৈরি হয়।
দেশপ্রেম ও জাতীয় চেতনা দেশের প্রতি ভালোবাসা, সম্মান ও কর্তব্যবোধ বৃদ্ধি পায়।আত্মবিশ্বাস বৃদ্ধি জনসমক্ষে কথা বলা, বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করা এবং নিজের মতামত প্রকাশ করার সাহস তৈরি হয়।
যোগাযোগ দক্ষতা (Communication Skills) মানুষের সঙ্গে ভদ্র ও সুন্দরভাবে কথা বলা, নিজের বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরার শিক্ষা পাওয়া যায়। দলগত কাজের মানসিকতা একসঙ্গে কাজ করা, সহযোগিতা করা এবং পারস্পরিক সম্মান বজায় রাখার অভ্যাস গড়ে ওঠে।
মানসিক দৃঢ়তা ও ধৈর্য কঠিন পরিস্থিতিতেও স্থির থাকা এবং সমস্যার সমাধান করার ক্ষমতা বৃদ্ধি পায়। সামাজিক দায়বদ্ধতা সমাজসেবা, পরিবেশ সচেতনতা, রক্তদান শিবির, দুর্যোগ মোকাবিলা ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরি হয়।
ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি আর্মি, পুলিশ, সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, রেলওয়ে, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রয়োজনীয় শৃঙ্খলা ও প্রাথমিক দক্ষতা অর্জন করা যায়।
ব্লেজিং টাইগার স্কোয়াড অফ ইন্ডিয়ার লক্ষ্য শুধু চাকরিপ্রার্থী হয়ে ওঠা নয় , একজন সুশিক্ষিত, সুস্বাস্থ্যের অধিকারী, আত্মবিশ্বাসী, দেশপ্রেমিক আদর্শ নাগরিক গড়ে তোলা।

