অবশেষে দীর্ঘ ২৮ বছর পর কংগ্রেসের ফিরছেন মমতা! কোন শর্তে রাজি রাহুল প্রিয়াঙ্কা?
বিশেষ প্রতিনিধি : মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস দলে যোগ দিতে চলেছেন। আর কংগ্রেস দল এর বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে জাতীয় স্তরের রাজনীতি করার সুযোগ করে দেবেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিপক্ষ এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মমতার মুখ কে কাজে লাগিয়ে সমগ্র দেশ জুড়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রচার চালাবে কংগ্রেস দল বলে জানা গেছে।
তবে মমতার কংগ্রেসের এই যোগদান খুব সহজ শর্তে হয়নি। এবার রীতিমতো এ আই সি সি শর্তসাপেক্ষে কংগ্রেসে যোগ দিতে সবুজ সংকেত দিয়েছে। প্রথম শর্তই হল আগামী দিনে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে রাহুল গান্ধীকেই মান্যতা দিতে হবে। এবং রাহুল গান্ধীকেই ইন্ডিয়া জোটের নেতা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোকে মেনে নিতে হবে।
দ্বিতীয় তো বলা হয়েছে কংগ্রেসের সঙ্গে যোগ দেওয়ার পরেই তবেই কংগ্রেস দল মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় নিরাপত্তা সুনিশ্চিত করবে। তৃতীয়ত সোনিয়া রাহুল প্রিয়াঙ্কাদের প্রস্তাব হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হবেন জাতীয় কংগ্রেসের সহ-সভাপতি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হবেন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক। সম্ভবত এখান থেকেই মমতার সঙ্গে কংগ্রেসের খানিকটা দূরত্ব তৈরি হয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন উপদেশ কংগ্রেসের সভাপতি পদ। কিন্তু তা যে এখনই কংগ্রেস দল তাকে দেবে না তা হলফ করেই বলা যায়। তাহলে কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় কে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জিতিয়ে লোকসভায় যাওয়া হবে এটা হচ্ছে রাহুল গান্ধীর প্রথম সিদ্ধান্ত!
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস দলের সাধারণ সম্পাদকের পদ দেয়া যেতে পারে। জাতীয় সাধারণ সম্পাদকের পদ পেলে বাংলা রাজনীতিতে কাজ করার সুযোগ পাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আগামী দিনের প্রজেশ কমরেড সভাপতি পদে মমতা বন্দ্যোপাধ্যায় কে বসানো হতে পারে বলে এমনও সম্ভবনা কংগ্রেস নেতৃত্বের মাধ্যমে জানা যাচ্ছে। এ কথা ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাসে জনপ্রিয়তম নেত্রী। জননেত্রীর এই হঠাৎ পতন নিঃসন্দেহে ভারতীয় রাজনীতিতে একটি অধ্যায় বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বসিরহাট লোকসভা কেন্দ্রে জিতে লোকসভায় যেতে পারবেন? বসিরহাট লোকসভা কেন্দ্রে যদি মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারেন তাহলে তার রাজনীতি ক্যারিয়ার আরো উন্নত হবে আগামী দিনে এই রাজ্য থেকে বিজেপির পতন কে সুনিশ্চিত করবে।

