জেলা 

মাধ্যমিক 2026: দক্ষিণ ২৪ পরগনায় নজরকাড়া সাফল্য আল-আমীন মিল্লী মিশনের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষায় দক্ষিণ ২৪ পরগনার অন্যতম সুখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান আল-আমীন মিল্লী মিশন চূড়ান্ত সাফল্য অর্জন করেছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, মিশনের সাফল্যের হার নজরকাড়া।

এবছর মিশন থেকে মোট ৫৭ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৬ জন। ৭৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৩০ জন এবং ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৫৬ জন ছাত্র-ছাত্রী। মাত্র ১ জন পরীক্ষার্থী ৬০ শতাংশের কম নম্বর পেয়েছে।

Advertisement

পরীক্ষায় সর্বোচ্চ ৬৭৩ নম্বর(৯৬. ১৪%) পেয়েছে মিশনের এক কৃতি ছাত্র। এছাড়া অন্যান্য কৃতি ছাত্রদের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬১৬, ৬০৩, ৬০৩ এবং ৫৯৮।

মিশন কর্তৃপক্ষ জানিয়েছে, এই গৌরবময় ফলাফলের পিছনে রয়েছে ম্যানেজমেন্ট, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল ওহাব, চেয়ারম্যান মোঃ আব্দুল গাফফার, জিডি স্টাডি সার্কেলের চেয়ারম্যান আলহাজ্ব জনাব নুরুল হক সাহেব, আলহাজ্ব মোস্তাক হোসেন সাহেবের সার্বিক সহযোহিতায় এবং সমস্ত শিক্ষকবৃন্দের অক্লান্ত পরিশ্রম। একইসঙ্গে অভিভাবক-অভিভাবিকাদের নিরন্তর তদারকি ও ছাত্রদের ঐকান্তিক প্রচেষ্টাও এই সাফল্যের মূল চাবিকাঠি।

এই সাফল্যে চেয়ারম্যান মোঃ আব্দুল গাফফার ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল ওহাব শিক্ষক মহল, অশিক্ষক মহল, জিডি সার্কেলের কর্মকর্তাদের এবং সমস্ত অভিভাবক-অভিভাবিকাদের আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে মিশনের ফলাফল আরও উজ্জ্বল হবে এবং সে লক্ষ্যে সকলকে সচেষ্ট থাকতে হবে।

দক্ষিণ ২৪ পরগনার নামিদামি মিশনগুলির মধ্যে আল-আমীন মিল্লী মিশন ধারাবাহিকভাবে শিক্ষার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ