আন্তর্জাতিক 

নির্লজ্জ আগ্রাসন ট্রাম্প নেতানিয়াহু ইরান আক্রমণ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন, খামেনেইয়ের মৃত্যুর পর বিবৃতি চীনের

শেয়ার করুন

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর মুখ খুলল চিন। ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার নিন্দা করে বিবৃতি দিয়েছে সে দেশের বিদেশ মন্ত্রক। অবিলম্বে সংঘর্ষবিরতির আর্জি জানিয়েছে সব পক্ষের কাছে।

চিনের বিদেশ মন্ত্রক রবিবারের বিবৃতিতে জানায়, ইরানে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলা নিয়ে তারা উদ্বিগ্ন। অবিলম্বে ওই অঞ্চলে শান্তি ফেরানোর জন্য সংঘর্ষবিরতির আহ্বান জানিয়েছে বেজিং। তিন পক্ষকেই সংযত হয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভূখণ্ডের অখণ্ডতাকে শ্রদ্ধা করা উচিত।’’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নীতিকে ‘নির্লজ্জ আগ্রাসন’ বলেছে বেজিং।

Advertisement

চিনের সরকারি সংবাদসংস্থা ইরানের উপর মার্কিন ও ইসরায়েলি হামলার নিন্দা করেছে কড়া ভাষায়। বলা হয়েছে, ‘‘এই হামলা একটি সার্বভৌম জাতির বিরুদ্ধে নির্লজ্জ আগ্রাসন এবং ক্ষমতা ও আধিপত্যের রাজনীতি।’’ রাষ্ট্রপুঞ্জের সনদ, আন্তর্জাতিক আইন আমেরিকা লঙ্ঘন করেছে বলেও দাবি বেজিংয়ের।

মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে পশ্চিম এশিয়া জুড়ে পাল্টা হামলা শুরু করেছিল ইরান। নিশানায় ছিল বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি। কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরবেও ইরানের বোমা পড়েছে। শনিবার তার জেরে খালি করে দিতে হয় বুর্জ খলিফাও। পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে বিমান পরিষেবা ব্যাহত। ইরান বন্ধ করে দিয়েছে তাদের আকাশসীমা। খামেনেইয়ের মৃত্যুর পরেও ইরানে হামলা থামাচ্ছে না আমেরিকা-ইস নির্লজ্জ আগ্রাসনরায়েল। ট্রাম্প জানিয়েছেন, ইরানে শান্তি ফেরাতে আরও এক সপ্তাহ বোমাবর্ষণ চলবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ