আন্তর্জাতিক 

আমেরিকা ও ইসরায়েলের হামলায় প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের মৃত্যুর কথা স্বীকার করে নিল ইরান

শেয়ার করুন

আমেরিকা ও ইসরায়েলের অতর্কিতে হামলার জেরে প্রতিরক্ষামন্ত্রী আজ়িজ় নাসিরজ়াদেহ্ এবং সেনাপ্রধান আব্দুল রহিম মৌসাভির মৃত্যু হয়েছে বলে স্বীকার করে নিল তেহরান। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইসরায়েলের বায়ুসেনা রবিবার সকালে একটি বিবৃতিতে ইরানে হামলার ব্যাখ্যা করেছে। সেখানে বলা হয়েছে, শুধু শনিবারই আমেরিকার সহায়তায় ইরানে ১২০০টির বেশি বোমা ফেলেছে তারা। এই হামলার নিশানায় ছিল দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই-সহ শীর্ষ নেতৃত্ব। জানা গিয়েছে, মিনাব শহরে একটি মেয়েদের স্কুলে ইসরায়েলের বোমা পড়েছে। হামলা হয়েছে দক্ষিণ ইরানের হরমোজ়গান প্রদেশে। হরমোজ়গানে ১৪৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। হামলার নিন্দা করে ইরানের বিদেশমন্ত্রী আরাঘচির হুঁশিয়ারি, ‘‘এত মৃত্যু বৃথা যাবে না। এই হামলার প্রতিশোধ নেওয়া হবে।’’

Advertisement

ইরানের প্রতিরক্ষামন্ত্রী এবং শীর্ষ সেনাকর্তার মৃত্যুর কথা শনিবারই জানা গিয়েছিল। বিভিন্ন সূত্র উল্লেখ করে এই তথ্য জানিয়েছিল সংবাদসংস্থা রয়টার্স। কিন্তু ইরানের তরফে এ বিষয়ে সরকারি ভাবে কোনও নিশ্চয়তা তখনও আসেনি। শনিবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে এবং পরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তাদের হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেই নিহত হয়েছেন। ইরান তখনও তা অস্বীকার করেছিল। রবিবার সকালে এক এক করে তারা নেতাদের মৃত্যুর খবর নিশ্চিত করছে। খামেনেইয়ের মৃত্যুতে ইরান জুড়ে টানা ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বহু মানুষ নেতার ছবি হাতে রাস্তায় নেমে কান্নাকাটি করেছেন। তেহরানের রাস্তায় জনজোয়ার দেখা গিয়েছে। ইরাকও খামেনেইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ