আন্তর্জাতিক 

ওআইসি সম্মেলন মঞ্চ থেকে ইসরাইলকে তীব্র আক্রমণ এরদোয়ানের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মধ্যপ্রাচ্যে ইসরাইল একটা হুমকি স্বরূপ শান্তির জন্য সবচেয়ে বাধা এইভাবে ইসরাইলকে আক্রমণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ওয়াইসির বৈঠক ছিল। অর্থাৎ ইসলামিক রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতা কমিটির বৈঠক ডাকে এক কথায় বলা হয় আরব লীগের বৈঠক। এই বৈঠকের মঞ্চ থেকে  ইসরাইলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়। এই সম্মেলন মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, “ইসরাইল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারই এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় অন্তরায়। আমি ইসরাইল ওপর প্রভাব রয়েছে—এমন দেশগুলোকে আহ্বান জানাচ্ছি, তারা যেন এই রাষ্ট্রের বিষাক্ত প্রচার ও উসকানিতে কান না দেয়।”

তিনি আরও বলেন, “সমস্যার সমাধান যুদ্ধ নয়, বরং সংলাপের মাধ্যমেই খুঁজে বের করতে হবে।”

এরদোয়ান ইরান, গাজা ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ইসরাইল হামলার প্রসঙ্গ টেনে বলেন, এসব আগ্রাসী পদক্ষেপ শুধু সংঘাত বাড়ায়, শান্তির পথে দেয়াল তৈরি করে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সংযম ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ওআইসি সম্মেলনে ফিলিস্তিন সংকট, ইসরাইল-ইরান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ঘিরে সদস্য রাষ্ট্রগুলো আলোচনায় অংশ নেয়। সম্মেলনে মুসলিম বিশ্বের ঐক্য এবং শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ